জাগরনের গান কিনলাম আজকে
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৫
রিলিজ হওয়ার অনেক আগে থেকেই অপেক্ষায় ছিলাম এই মাস্টারপিসের জন্য। কিন্তু পাচ্ছিলাম না কোথাও। বসুন্ধরা, আইডিবি সহ কয়েকটা জায়গায় খুজেছি। আর আজকে পেয়ে গেলাম উত্তরার একটা দোকানে। আইডিবিতে এক দোকানে জিজ্ঞেস করার সময় দোকানদার বলে "ভাই এমপিথ্রি করা আছে, নিবেন"। খুবই খারাপ লাগে যখন দেশী মিউজিকের পাইরেসী হয়। মনে হইতেছিল লাগাই একটা থাবড়া।
অনেক খুঁজেও না পেয়ে মন খারাপ করে ছিলাম। সুমী আজকে এসে বলল উত্তরার একটা দোকানে নাকি পাওয়া যাচ্ছে, কিন্তু দাম ৭০০ টাকা। আইডিবিতে কম্পিউটার জগতে বলেছিল দাম নাকি ৫০০ টাকা। বাংলা লিংক বিশাল একটা ফাজলামী করছে প্যাকেটের কোথাও দাম না লিখে।
যাই হোক, আজকে বিকালে কিনলাম। খুবই ভাল লাগছে গান গুলো শুনতে। দারুন মিক্সিং এবং রেকর্ডিং। তবে সবগুলো দলবদ্ধ ভাবে না করে সলো হিসেবে করলে মনে হয় আরো ভাল লাগত শুনতে।
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি,
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী
তোমার মুক্তকেশের পুঞ্জমেঘে লুকায় অশনি
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাসিন বলেছেন:
নীলতারা, আপনার কমেন্ট টি মুছে দিলাম কারন আমি পাইরেসী একদমই পছন্দ করি না, আর আপনার কমেন্টে ডাউনলোডের লিংক ছিল। নিজে সচেতনভাবে অ্যাভয়েড করি। আমরা নিজেরাই যদি নিজেদের জিনিস না কিনি তাহলে ভাল জিনিস আসবে কোথা থেকে?
প্রিয়তমেষু বলেছেন:
হাসিন বলেছেন: নীলতারা, আপনার কমেন্ট টি মুছে দিলাম কারন আমি পাইরেসী একদমই পছন্দ করি না, আর আপনার কমেন্টে ডাউনলোডের লিংক ছিল। নিজে সচেতনভাবে অ্যাভয়েড করি। আমরা নিজেরাই যদি নিজেদের জিনিস না কিনি তাহলে ভাল জিনিস আসবে কোথা থেকে''খুব ভালো করেছেন,দেশী জিনিস পাইরেসি করা নিজেদের পায়ে কুড়াল মারার মতই।আমিও ব্যাক্তিগত ভাবে দেশী গান এর পাইরেসির বিপক্ষে!! তবে 'জাগরনের গান' শুনা এখন সম্ভব না,অর্থকষ্টে আছি-টাকা আসলে কিনে ফেলব!! একটা রিভিউ করে ফেলতেন!
লেখক বলেছেন: আজকে বিকালেই কিনলাম - কাল পরশুর মাঝে একটা রিভিউ করে ফেলব।
রোবোট বলেছেন:
আমিও কিনবো। দোকানের নাম/মার্কেটের নাম লিখে দেন।
লেখক বলেছেন: আমি কিনেছি সাইদ গ্র্যান্ড সেন্টারের নিচে টপ মিউজিক থেকে
বো কা মা ন ব বলেছেন:
+তবে আমি ভাই ডাউনলোড করতেছি। জানি পাইরেসি অপরাধ। তয় ঐটা কিনতে যে পরিমাণ অর্থের কথা বললেন তা আমার পকেটে নাই। ইস উবুন্টুর মত সঙ্গীতও যদি ওপেন সোর্স হইত...
লেখক বলেছেন: হেহ হেহ
অপ্রয়োজন বলেছেন:
আমারগানে যদি বিক্রি হয়, কিনবো। ওখানে তো পাইরেসি হবে না। দেশ থেকে কেনার উপায় তো নেই।
বো কা মা ন ব বলেছেন:
একটা ভুল কইয়া ফালাইচি, "সঙ্গীতও যদি ওপেন সোর্স" এর স্থলে "সঙ্গীতও যদি ফ্রী" পড়তে হবে
অপ্রয়োজন বলেছেন:
আমারগানে যদি বিক্রি হয় = আমাদেরগান
রনি রাজশাহী বলেছেন:
শুনতে ইচ্ছা করছে।
সালাউদ্দীন খালেদ বলেছেন:
শুনে দেখব
ধ্রুবমেঘ বলেছেন:
রাজশাহীতে আজকেও খোঁজ করেছি। দোকানে আসেনি। আসামাত্রই কিনব।নিচের পোস্টটা পড়তে পারেন-
Click This Link
নীলতারা বলেছেন:
হাসিন ভাই,আমি আন্তরিকভাবে দু:খিত। আসলে আমিও পাইরেসি ঘৃণা করি। কিন্তু ভাই! আমার জন্য ৭০০ টাকা দিয়ে কেনা সম্ভব নয়। আব্বার কাছ থেকে নেয়া গাড়ী ভাড়া, নাস্তা-টাস্তার টাকা বাঁচিয়ে নেট ব্যবহার করি। আলাদা ৭০০ টাকার এরেঞ্জ সত্যিই অনেক কষ্টের। তা ছাড়া আব্বাকে তো আর বলা যাবেনা- জাগরণের গান কেনার জন্য টাকা দরকার!
কিন্তু শুনতে তো হবে। এতোগুলো গণসংগীত কি না শুনেই থাকবো? আর এটা পাইরেসিতে পরে কিনা- তাও একটু ভেবে দেখবার বিষয় নয় কি?? আমি তো মনে করি ভালো লাগা কিছু ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে সেটা পাইরেসি হয়না। গানগুলো মূলত: মিউসিক.কম.বিডি থেকে লোড হয়। তো তারা কি পাইরেসি করে? তাহলে সরকার ওই সাইট বন্ধ করেনা কেনো??
ভাই, কিছু ভুল বললে ক্ষমা চাই... আমিও আপনার মতো দেশকে ভালোবাসি। দেশের সম্পদকে ভালোবাসি... একটু ভেবে দেখেন- আমি যদি গানগুলো লোড করে অন্যায় করে থাকি, তাহলে কথা দিলাম- আমি মূল সিডি কিনবো...
অরণ্য আশরাফ বলেছেন:
হাসিন এবং নীলতারাকে ধন্যবাদ। যদিও দুজনের জন্য দুটি ধন্যবাদ দেয়া যেত হা হা হা.....
হুলো-বেড়াল বলেছেন:
আমি আজ পুরোটাই ডাউনলোড করছি...৭১টা গান ২৬২ মেগা বাইট...কয়েকটা গান খুবই ভাল করেছে..
শয়তান বলেছেন:
সম্পুর্ন প্যাকেট টা দেখতে চমৎকার । উপহার হিসাবেও দেয়া যাবে ।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
এনোনিমাস বলেছেন:
এলবামের টাকা কে পাবে? বাংলালিংক না কোনো মুক্তিযোদ্ধা তহবিল? যদি বাংলালিংক পায়, তাইলে দেশের গান দেশের মানুষেরে শোনায়ে টাকা বিদেশ পাঠানোর কি দরকার?
প্রতিবাদী কন্ঠস্বর বলেছেন:
আমি ও পাইরেসি পছন্দ করি না। দেশীয় শিল্প নিজের পায়ে দাড়াক এটা চাই।
কিন্তু এখানে গণজাগরণের গান মানে হল গণমানুষের জন্য গান।
তাহলে এর দাম এত হলে তারা কিনে এটা শুনবে কি ভাবে।
এটা শুধু আপনাদের মত একটা নিদিষ্ট শ্রেণী, যাদের একটু টাকা আছে তারা কিনেই শুনতে পারবে।
তাহলে গণজাগরণের গণমানুষেরা কি করবে?
এটা আসলে বাঙালীর স্পর্শকাতর বিষয় নিয়ে সাম্রাজ্যবাদীদের একটা নতুন বিজনেস মডেল।
এই লিংক দেখুন
লেখক বলেছেন: কিছু কিছু মানুষের কাজই হল হুদাই স্টেরিওটাইপিং করা। আপনার কি ধারনা যারা তিন চার মাস বা এক দুই বছর অনেক কষ্টে টাকা পয়সা জমায় শখের কিছু একটা কেনার জন্য, তারপরে সেটা কেনা হয়ে গেলে যখন আনন্দে উচ্ছসিত হয় তখন তারা "টাকা ওয়ালা" হয়ে যায়? আপনার মাথায় কি সহজ একটা জিনিস ঢোকেনা যে মানুষ প্রতিদিন শখের জিনিস কেনে না, একটা জিনিস কেনার জন্য এক জায়গায় বাজেট কম বেশী করে তারপরেই কেনে, কিংবা টাকা পয়সা জমিয়ে তারপরেই কেনে?
সাম্রাজ্যবাদ আর পুঁজিবাদের উপর কথা বলতে চাইলে পড়াশোনা কইরা কথা বলতে আইসেন। হুদাই কথায় কথায় মাইনষেরে স্টেরিওটাইপ কইরেন না।
প্রতিবাদী কন্ঠস্বর বলেছেন:
এনোনিমাস বলেছেন: এলবামের টাকা কে পাবে? বাংলালিংক না কোনো মুক্তিযোদ্ধা তহবিল? যদি বাংলালিংক পায়, তাইলে দেশের গান দেশের মানুষেরে শোনায়ে টাকা বিদেশ পাঠানোর কি দরকার?ফারহান দাউদ বলেছেন: আমি ঠিক নিশ্চিত না, এই যে বাংলা লিংক মূল গায়কদের সম্মানী না দিয়েই অন্যদের দিয়ে গান গাওয়ায়া বিক্রি করে লাভ উঠাচ্ছে, এবং সম্ভবত মূল গীতিকার-সুরকাররাও লাভের অংশ পাবেন না, এটাই কি সবচেয়ে বড় পাইরেসি না? অনেকটা প্রথম আলোর '৭১ এর চিঠির মত?
সহমত
প্রতিবাদী কন্ঠস্বর বলেছেন:
কিছু মনে কইরেন না।
আপনি ই একটু বই পইড়া নিয়েন।
দেশপ্রেম নিয়া যদি এইসব কোম্পানির ব্যবসা আপনার ভাল লাগে তবে আমি বুঝাইলেও লাভ হইব না।
আপনার গ্রামীণ, বাংলালিক আর প্রথম আলোর গুণকীর্তণই করতে হইব।
লেখক বলেছেন: ভাইজান, আপনের সমস্যাটা বুঝবার পারি নাই। আমার কিনতে ইচ্ছা হইছে আমি কিনছি, আপনের কেনার ইচ্ছা নাই আপনে কিনবেন না। আমি কি আপনাকে বলছি কিনতে? বাংলালিংক, প্রথমআলো, গ্রামীনফোন এইগুলা কি আমার কোম্পানি যে আপনি কিনলেন কি না কিনলেন তাতে আমার লাভ বা ক্ষতি আছে? হুদা প্যাঁচাচ্ছেন কেন ভাই?
আপনের জাগরনের গান কিনতে ভাল না লাগলে কিনেন না, কিংবা সেইগুলা নিয়ে ব্লগ দেন। আপনি যখনই আমারে স্টেরিওটাইপ করলেন আপনার প্রথম কমেন্টে তখনই তো মেজাজটা গরম হয়ে গেল।
আপনে তো কম্পিউটার ইউজ করেন, তাই না? (হ্যাঁ অবশ্যই ইউজ করেন, নাইলে মোবাইল দিয়া কমেন্টাইতে পারতেন না) - সেই পিসিতে কি লিনাক্স ইউজ করেন ভাইজান? নাকি উইন্ডোজ? উইন্ডোজ ইউজ করলে সেটা কিনছেন অরিজিনাল? কিনলে কেন কিনলেন? আপনের টাকা আছে তাই? নাকি সাম্রাজ্যবাদী মাইক্রোসফটের গুনকীর্তন করতে? আর যদি উইন্ডোজ চোরাই ইউজ করেন, তাইলে কিন্তু সেটাও খারাপ ![]()
যাউকগা ভাইজান, আমি পড়াশোনা করুমনে, রেফারেন্স থাকলে দিয়েন
আর দয়া কইরা আপনের ব্লগে জাগরনের গান নিয়া পোস্ট দিয়েন। আমার ব্লগে আমি কার গুনকীর্তন করব সেটা আমার ব্যপার, আপনের ভাল লাগলে পড়বেন, না ইচ্ছা হলে পড়বেন না। আমি যেই প্রোডাক্ট নিয়া লিখছি সেইটা নিয়া কমেন্টান, আমারে নিয়া না ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















