ছাতু একবার তার মাকে দাওয়াত করল তার বাসায় ডিনার করার জন্য। তার মা যথারিতি ডিনার করতে আসল। এসে দেখে তার ছেলের বাসায় একজন সুন্দর গৃহপরিচারিকা কাজ করছে। নাম তার জরিনা। এ দেখে তার মায়ের মনে সন্দেহ হল। ছাতু তার মায়ের এ সন্দেহ বুজতে পেরে মাকে বলল ওর সাথে আমার কোন খারাপ সম্পর্ক নেই।
তার মা চলে যাওয়ার পর জরিনা ছাতুকে বলল, ছাতু তোমার মা চলে যাওয়ার পর থেকে আমি মাংস নাড়ার বড় চামচ টি খুজে পাচ্ছি না। তোমার কি মনে হয়? ছাতু বলল আমি এ ব্যাপারে সন্ধিহান। তবে আমি এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য মাকে চিঠি লিখব। এবং যেই কথা সেই কাজ।
ছাতু লিখল এভাবে –প্রিয় মা আমি বলছি না যে তুমি আমার ঘর থেকে একটি চামচ নিয়েছ এবং আমি এও বলছি না যে তুমি নাও নি তবে তুমি যাওয়ার পর থেকে আমি একটি মাংস নাড়ার বড় চামচ খুজে পাচ্ছি না।
একসপ্তাহ পর ছাতু উত্তর পেল । তার মা লিখল প্রিয় ছাতু আমি মনে করি না যে জরিনা তোমার বিছানায় ঘুমায় এবং আমি এও মনে করি না সে ঘুমায় না। কারন সে যদি তার বিছানায় ঘুমাতো তাহলে সে এত দিনে চামচটি পেয়ে যেত।
...............................
ফাও
ছাতু পাগলা-গারদের ডিরেক্টরকে প্রশ্ন করল : আপনারা কি করে ডিসাইড করেন কোন পেশেন্ট এখানে ভর্তি হওয়ার যোগ্য কিনা?
ডিরেক্টর : আমরা একটা টেস্ট নিই..বাথটাব টেস্ট। আমরা একটা বাথটাব জল দিয়ে ভরি,তারপর পেশেন্টকে একটা চামচ, একটা পেয়ালা আর একটা বালতি দিয়ে বলি বাথটাব খালি করতে।
ছাতু : হে হে একজন সুস্থ লোক তো বালতিই ব্যবহার করবে।
ডিরেক্টর : না একজন সুস্থ লোক বাথটাবের নীচের প্লাগটা খুলে দেবে…এবার আপনি বলুন আপনি কি জানালার ধারের বিছানা নেওয়া পছন্দ করবেন??
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


