অবিবাহিতা মায়ের সংখ্যা বেড়ে চলায় যুক্তরাষ্ট্রে উদ্বেগ
১৫ ই মে, ২০০৯ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পশ্চিমে বিয়ে না করে একত্র বসবাস বা মা-বাবা হওয়ার চল নতুন কিছু নয়। এই প্রবণতা দেশভেদে কমবেশি হলেও সময়ের সাথে সাথে হয়তো বাড়ছেই কেবল। বিশেষ করে অল্পবয়স্ক মার্কিন নারীদের ক্ষেত্রে বিয়ে না করে বাচ্চা নেওয়ার এই প্রবণতা এখন বাড়তির দিকেই। সাম্প্রতিক এক সমীক্ষায় এরকম ফল পাওয়া গেছে যা ভাবিয়ে তুলেছে সেদেশের নীতিনির্ধারকদের।
'যুক্তরাষ্ট্রে অবিবাহিত অবস্থায় সন্তান জন্মের পরিবর্তিত রূপরেখা' শিরোনামের বুধবার প্রকাশিত এক সরকারি সমীক্ষায় বলা হয়েছে ২০০৭ সাল থেকে জন্ম নেওয়া ১০টি শিশুর মধ্যে ৪টিরই জন্ম দিয়েছে অবিবাহিত মায়েরা। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এ সমীক্ষা চালিয়েছে।
১৯৭০ এর দশক পর্যন্ত মার্কিন নীতিনির্ধারক ও সমাজবিজ্ঞানীরা টিনএজারদের মধ্যে ক্রমবর্ধমান গর্ভবতী হয়ে পড়ার হারে চিন্তিত ছিলেন যাদের বেশিরভাগই ছিলো অবিবাহিত। কিন্তু সা¤প্রতিক বছরগুলোতে বিশ ও তিরিশের কোঠার অবিবাহিতা নারীদের মধ্যে মা হওয়ার হার বেড়ে চলাটা তাদের ভাবিত করছে। ৩০ থেকে ৩৪ বছর বয়সী নারীদের মধ্যে ২০০২ সাল থেকে এই হার বেড়েছে ৩৪ শতাংশ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন