..........সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে......

৬ নভেম্বর, ১৯৭১ তারিখে ইন্দিরা গান্ধী বলেন...

০৭ ই জুন, ২০০৯ রাত ১১:৪৯

শেয়ারঃ
0 0 0

পাকিস্তানের কারাগারে আটক শেখ মুজিবকে পাকিস্তান সরকার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে বিচারের প্রহসন করে হত্যার উদ্যোগ নিলে প্রধানমন্ত্রী গান্ধী মুজিবের পক্ষে জনসমর্থন সৃষ্টির লক্ষ্যে পৃথিবীর কয়েকটি গুরুত্বপুর্ণ রাজধানী সফরকালে ৬ নভেম্বর, ১৯৭১ তারিখে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় বলেন:

The cry for independence arose after Sheikh Mujib was arrested and not before. He himself, so far as I know, has not ask for independence even now.

Ref. Bangladesh documents vol-II, page 275 Ministry of external affairs, Govt of India-1972


বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণের আইনগত দিক আগে পরীক্ষা করে নেয়া হয়েছিল যাতে শান্তিপুর্ন সমাধানের শেষ সুযোগটি থাকে। পলিটিক্যাল সলিউশন ব্যর্থ হলে পাকি আর্মি ঢাকাতে ক্রাক ডাঊন করে, এতে ইতিহাসের মোড় আরেক দিক নেয়। এমন রাজনৈতিকভাবে অচল ও সংকটপুর্ণ সময়েই বাংলাদেশের জনগন পাকি আর্মি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ...ঐতিহাসিকভাবে সত্য, বেংগল রেজিমেন্ট প্রথমে বিদ্রোহ করে। যা স্বাধীনতার যুদ্ধের সুচনা করে।

এমন সংকটপুর্ণ সময়েই বাংলার আর্মি পারসোন মেজর জিয়া প্রথমে নিজের নামে, পরে মুজিবের নামে স্বলিখিত স্বাধীনতার ঘোষনা দেন। মেজর জিয়া মুজিবের পাঠানো ফ্যাক্স দেখে দেখে পত্র পাঠ করেন নি।

এই পোষ্টটি আমার "সামরিক অভ্যুত্থান করে ইতিহাস দখল করা যায় না " এই পোষ্টের সুত্র ধরে করা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুজিবজিয়াস্বাধীনতাঘোষণা ;
প্রকাশ করা হয়েছে: আমার দেশরাজনীতি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই জুন, ২০০৯ রাত ১:০২
সীমন্ত ইসলাম বলেছেন: এরকমটি হওয়াটাই যুক্তি পূর্ণ। ৭ই মার্চে শেখ মুজিব স্বাধীনতার ঘোষনা দিতে পারেন না, কারন তখন পর্যন্ত সে রকম প্লাটফরম তৈরী হননি। ৭০ এর নির্বাচনে পাকিস্তানের প্রতি কমিটমেন্ট নিয়েই আওয়ামিলীগ অংশ নিয়েছিল, ক্ষমতা হস্তান্তর এর মতো ইস্যু নিয়ে দেশ বিভক্ত করার ঘোষনা দেয়া যায় না।

আওয়ামী লীগ ৭ই মার্চ এর ভাষন নিয়ে এখন যা দাবী করে (স্বাধিনাতার ঘোষনা) তা প্রকৃত পক্ষে শেখ মুজিব কে বিতর্কিত করে তোলে।
২. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৯:৩৯
প্রবাসী মন বলেছেন: ভাই, সমস্যা হোল 'বাল'-এর ন্যাতা, পাতি ন্যাতা, উপ-ন্যাতা, দর্শক, শ্রোতা, সমর্থক, কেউই এই ছোট্ট, সহজ, সুন্দর সত্য কথাটিকে বিশ্বাস বা মানতে চাহে না। কারণ উহাদের মগজ জনমের সাথে সাথেই ধোলাই হ্ইয়া যায়। তাই তো এরা সত্যকে ঢাকতে হাজারো অসত্যকে নিয়ে ফালাফালি করে।
৩. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৯:৫৬
সু্মিত বলেছেন: জিয়া তো ঘোষনা দিসে ২৭ মার্চ। বাংলাদেশ এর স্বাধীনতা দিবস তবে ২৬ তারিখ কেন?!!
৪. ০৮ ই জুন, ২০০৯ সকাল ১০:৩৮
প্রবাসী মন বলেছেন: সু্মিত বলেছেন: জিয়া তো ঘোষনা দিসে ২৭ মার্চ। বাংলাদেশ এর স্বাধীনতা দিবস তবে ২৬ তারিখ কেন?!!

আপনার কাছেও আমার প্রশ্ন, মুজিব যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন ৭ই মার্চ, তাহলে স্বাধীনতা দিবস ৭ই মার্চ হবে না কেন??!! আবার যদি বলেন, উনি পাকিদের হাতে গ্রেফতার হয়েছেন ২৫শে মার্চ এবং গ্রেফতারের আগেই যদি উনি ঘোষণা দিয়ে গিয়ে থাকেন, তাহলে স্বাধীনতা দিবস ২৫শে মর্চ হবে না কেন??!!

ঘটনাটা তাহলে কি দাঁড়ালো? মুজিব স্বাধীনতার ঘোষণা আদৌ দেননি।

জিয়া প্রথম নিজের নামে ঘোষণা দেন ২৬ তারিখে, পরবর্তীতে সেটা সংশোধন করে শেখ মুজিবের নামে ২৭শে মার্চে আবার ঘোষণা দেন। যেহেতু ২৬শে মার্চেই প্রথম ঘোষণা, তাই ২৬শে মার্চই স্বাধীনতা দিবস।
৫. ২২ শে জুন, ২০০৯ সকাল ১১:১১
সু্মিত বলেছেন: ২৬ তারিখ জিয়ারে কেউ চিনতো না। ঘোষনাও দেয় নি। ২৫ শে মার্চ রাত ১২ টার পর (অর্থাৎ ২৬ তারিখ) শেখ মুজিব ঘোষনা দেন ই পি আর রেডিও তে।

জিয়ারে যে ডাকতে গেসিলো তার সাক্ষাৎকার আসে আমার কাছে। শুনে দেখতে পারেন

Click This Link

 

মোট সময় লেগেছে ০.৯৩২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্বাক থেকে খানিকটা সবাক হলেই জেনারেল আর পর্যবেক্ষণে চলে যাই। ব্লগীয় রাজনীতির হাল-হকিকত অন্যদের চেয়ে একটু বেশিই জানি বলি তাদের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ