..........সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে......

ডটার অব পিস: মাননীয় প্রধানমন্ত্রী ঘুরে দাঁড়ান

০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৫৬

শেয়ারঃ
0 0 0



মাননীয় প্রধানমন্ত্রী ঘুরে দাঁড়ান। পাঁচ মাসের অভিজ্ঞতাকে পুঁজি করে বদলে দিন বাংলাদেশকে। আপনার হাতে এখনো সাড়ে চার বছর। অদক্ষ, অযোগ্যদের বিতাড়িত করুন। জনগণের সকল আশা-আকাক্সক্ষা এখনো আপনাকেই ঘিরে। কারো ব্যর্থতার দায়ভার আপনি নেবেন না। নিতে পারেন না।

পাঁচ মাসের সরকারে দক্ষ নেতৃত্বের (মন্ত্রী, উপদেষ্টার) অভাব পরিলক্ষিত হচ্ছে। বিদ্যুৎ সংকট নিরসনে আগামী বছর বিগতদের দোষারোপ করলে জনগণ মানবে না। সরকার কী করছে তা এখনই তুলে ধরতে হবে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাজ মনিটর করুন। আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টিকারীদের বিদায় করুন। স্বাস্থ্যখাতে একটু খোঁজ-খবর নিন। ড্যাবের আচরণ স্বাধীনতা চিকিৎসক পরিষদের কাছে জনগণ আশা করে না। বিএনপির প্রথম পাঁচ মাসের তুলনায় আইন-শৃঙ্খলা অনেক ভালো। আপনার কাছে দলের লোক ছাড় পাচ্ছে না। ছাত্রলীগের লাগাম টেনে প্রশংসা অর্জন করেছেন। র‌্যাব, পুলিশকে মাঠে নামিয়েছেন। আপনার সরাসরি তৎপরতায় জনজীবনে স্বস্তি নেমে এসেছে। র‌্যাবের কার্যক্রম আরো জোরদার করুন। আইন-শৃঙ্খলার অবনতির সুযোগ নেই।

মাননীয় প্রধানমন্ত্রী আগেরবার পার্বত্য শান্তিচুক্তি স্থাপন করে আপনি সারাবিশ্বে প্রশংসা অর্জন করেছেন। এবার বিডিআর বিদ্রোহ আপনি শান্তিপূর্ণ উপায়ে সফলভাবে মোকাবিলা করেছেন। বিশ্ববাসীর কাছে আপনি এখন ‘ডটার অব পিস ’। দক্ষিণ এশিয়ার শান্তি কন্যা। নেত্রী থেকে সফল রাষ্ট্রনায়ক। এই সফলতার দ্বার আগামী দিনে আপনাকে নিয়ে যাবে নতুনত্বের পথে। স্বপ্নের বেড়াজাল ডিঙ্গিয়ে এক নতুন রাষ্ট্রের রূপকার হিসেবে। শুধু আপনাকে থাকতে হবে কঠোর।

মাননীয় প্রধানমন্ত্রী, আজকের সকল সফলতার মালিক আপনি। আবার ব্যর্থতার দায়ভারও আপনার। শক্তহাতে বলিয়ান হয়ে বদলে দিন বাংলাদেশকে। পাঁচ মাসে কিছু বিষয় প্রশ্নবিদ্ধ। এই প্রশ্নের দায়ভার আপনি কেন নেবেন? আপনার বোন, ছেলে, বোনের ছেলে-মেয়ে কেউ এখন সাতে-পাঁচে নেই। কোনো উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারি আমলা, রাষ্ট্রদূতকে ব্যর্থ কিংবা প্রশ্নবিদ্ধ মনে হলে বাদ দিন। এতে প্রশংসা পাবেন।

মামলার ভয়ে অনেকে কাজ করছেন না। ভীত মানুষরা রাষ্ট্র চালানোর যোগ্য নন। আপনার প্রয়োজন দক্ষ, সৎ, নিষ্ঠাবান, সাহসী এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এমন মানুষদের। আপনার গতির সঙ্গে সবার তাল মেলাতে হবে। জনগণকে দেয়া প্রতিটি অঙ্গীকারই জাতির জনকের কন্যাকে বাস্তবায়ন করতে হবে। আর বাস্তবায়নের জন্যই আপনার প্রিয় দক্ষ ও যোগ্য মানুষদের নিয়েই এগিয়ে যান।

মাননীয় প্রধানমন্ত্রী আঞ্জুমান মুফিদুল ইসলাম স্টাইলে সরকার চলে না। বিরোধী দল অনেক কথা বলছে। বলুক। তাদের সব কথা কানে নেয়ার প্রয়োজন নেই। সন্ত্রাসী, চাঁদাবাজ দমনে সরকার কঠোর থাকুক। খালেদা জিয়ার বাড়ি ইসু, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া, জঙ্গিবাদ দমন, গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র চালানের নায়কের আটক করে ভুল করেননি। এবার ঘুরে দাঁড়ান। পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করতে হবে।

ছবি সৌজন্যে: http://www.bangladeshihindu.com

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হাসিনাডটারপিসআওয়ামী ;
প্রকাশ করা হয়েছে: আমার দেশনিউজরাজনীতি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই জুন, ২০০৯ ভোর ৫:০৪
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আরে ভাই উনি কি এই কথাগুলা জানেন না মনে করছেন। ঠিকই জানেন। কিন্তু মানেন না।
০৮ ই জুন, ২০০৯ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: আপনাকে দেখলাম এই যুগের রবীন্দ্রনাথ উপাধি দেওয়া হয়েছে :)

০৮ ই জুন, ২০০৯ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: আসলেই জানেন কি!

৩. ০৮ ই জুন, ২০০৯ ভোর ৫:১৪
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: ভাই,

হাসিনা ক্ষমতায় আসার পর শুধু পিলখানার খুন-ধর্ষণ

+

রিমান্ডে নিয়ে পিটিয়ে পিলখানার সাক্ষীদের মেরে ফেলা

+

ক্রস ফায়ারে হত্যা

= "ডটার অব পিস".....???

আপনি আমাদেরকে খুব ভাল একটা কৌতুক শুনালেন.....!!

০৮ ই জুন, ২০০৯ ভোর ৫:৫৯

লেখক বলেছেন: কৌতুক শোনা স্ব্যাস্হের জন্য ভালো :)

৪. ০৮ ই জুন, ২০০৯ ভোর ৫:৫৫
লুথা বলেছেন: নিজের দলের সোনার ছেলেদের যে মহিলা সামলাতে জানে না, সে কি করে ডক্টর অব পিস হয় ??
হাছিনা সব জানে, সব বুঝে... কিন্তু আমাদের দেশের নেতা-কর্মীরা যে কি দিয়ে তৈরী সেটা আল্লাহ জানে ভালো... কারন দেশের মানুষের সেবা না করে দুর্নীতির মাদ্ধমে ক্ষমতায় থাকতে এবং আসতে চায়...
হাছিনা যদি এখনও ৯৬-২০০১ এর অবস্থা থেকে শিক্ষা না নেয় এবং ২০০১-২০০৬ এর খালেদার শাসনামল থেকে শিক্ষা না নেয়, তাহলে এই জনগণই আগামীবার তাদের হাতে ৪০ আসন ধরায়ে দিবে...

দেশ থেকে দল বড, দল থেকে বাক্তি বড...এই মেন্টালিটি থেকে বার হয়ে না আসতে পারলে খবর আছে হাছিনা বিবি'র
৬. ০৮ ই জুন, ২০০৯ ভোর ৬:৩৪
রাফা বলেছেন: আমাদের সময় থেকে কপি করেছেন , উল্লেখ করা উচিত ছিল।
৮. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৭:৫৩
রাজর্ষী বলেছেন: কিচ্ছু করার দরকার নাই এসব। পাকিভুত, জংগী, তালেবান, আইএসআই তাড়ালেই চলবে। উন্নতি করার বহুত সময় পাওয়া যাবে ভবিষ্যতে।
৯. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৮:০৯
ফালতু মিয়া বলেছেন: ডটার অব বঙ্গবন্ধু/ডটার অব অশান্তি........ কোন সন্দেহ নেই। অন্য কোন অভিধা পাওয়া যায় না তার গোটা জীবন ঘেটে।
১০. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৮:৩৬
বাঙ্গাল বলেছেন: সিভি দেন...।চাক্রি নিশ্চিত...যা তেল দিলেন দাদা...আহা!
১১. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৯:১১
প্রবাসী মন বলেছেন: ডটার অব পিস?????? হা হা হা হা। ..... বড় হাসাইলেন ভাই। এমন ঢাউস সাইজের একখান ত্যালা লিখা দিয়া। দেখেন না ভাই ও পাড়ার ধোপার গাধাটাও ক্যামন দাঁত ক্যালাইয়া হাসতাছে।
১২. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৯:১৭
ধীবর বলেছেন: নির্বাক হাসান ভাই, আপনি দেখি বিভুরঞ্জন মার্কা আরেকটা পোস্ট দিলেন। এবং সংগত কারণেই প্লাস দিতে পারলাম না ভাই।
১৩. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৯:৫৯
জুল ভার্ন বলেছেন: ডিজিটালের কাছে আপনি এখনো কী আশা করেন-ভাই যদি একটু বুঝাইয়া দিতেন.....................

 

মোট সময় লেগেছে ০.৯৪৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্বাক থেকে খানিকটা সবাক হলেই জেনারেল আর পর্যবেক্ষণে চলে যাই। ব্লগীয় রাজনীতির হাল-হকিকত অন্যদের চেয়ে একটু বেশিই জানি বলি তাদের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ