আমার প্রিয় পোস্ট
- ছোটগল্পঃ বিস্মৃতির কালে - আকাশচুরি
- আমরা এ কোন দেশে বাস করছি??????? - জাতিস্বর
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছোটগল্পঃ আলি আজগরের পোষা বাঘ - আকাশচুরি
- গানঃ মঙ্গলালোকের ডাক - ছন্নছাড়ার পেন্সিল
- ১৯৭১ সালে বুদ্ধিজীবি হত্যার ইতিবৃত্ত (পর্ব-৫) - নাঈম
- নতুন ঠিকানায় উইকিলিকস - ও.জামান
- নারী জীবনের একান্ত কিছু কথা.......: পুরুষেরা, একটু শুনবেন কি??? - লাকমিনা জেসমিন সোমা
- ভিক্ষা লম্পট - অন্যমনস্ক শরৎ
- ছোটগল্পঃ রন্টির মুঠোয় কুট্টুসের জ্বলজ্বলে চোখ - আকাশচুরি
- মন-দানো - ঊশৃংখল ঝড়কন্যা
- তুমি জানবেও না যে এই লেখাটা তোমায় নিয়ে... - ছন্নছাড়ার পেন্সিল
- ইভটিজিং লইয়া ইহা কোন আলগা আলোচনা না। অপ্রিয় সত্যের আঘাতে আহত হইতে পারেন। (পর্ব-১) - পারভেজ আলম
- এইম ইন লাইফ - স্বদেশ হাসনাইন
- আসুন তিনটা মর্মস্পর্শী ভিডিও দেখি: মুক্তিযুদ্ধের চেতনাকে একটু শানিত করি - অগ্রজ
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- অমিয় চক্রবর্তী: রাত্রি - নির্ঝর নৈঃশব্দ্য-২
- জীবনানন্দ দাশ - নির্ঝর নৈঃশব্দ্য'র প্রিয়কবিতা ব্লগ
- পুড়ে গেছে উপেক্ষা তোমার - শিরীষ
- নির্বাণ - ছন্নছাড়ার পেন্সিল
- দুনিয়া কাঁপানো ৩০ মিনিট ও লন্ড-ভন্ড শহীদ মিনার - টিংকু ট্রাভেলার
- হাতুড়ে গদ্য (বারেকের টিভি) - বৃত্তবন্দী
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- মৌনসুগন্ধে - শিরীষ
- আমার রাজ রাজেশ্বরী - ফেরারী পাখি
- স্পর্শবিজ্ঞান - ছন্নছাড়ার পেন্সিল
- ছোটগল্পঃ বৈকল্য-২ - আকাশচুরি
- নিকট ভবিষ্যতে সামহোয়ারইন......
(ফান পুস্ট,
মডুরা বেরসিকের মত ডিলিট মাইরেন না) - রোবোটিক্স
- দলছুট সঞ্জীব — স্মৃতি রোমন্থনে - তাজা কলম
- দৃ ষ্টি আ ক র্ষ ণ - সবাইকে তীব্র অনুরোধ করছি পোস্টটায় আপনাদের মূল্যবান সময় দিতে। সাহায্য প্রয়োজন। - ঊশৃংখল ঝড়কন্যা
- কোলাজ - ছন্নছাড়ার পেন্সিল
- ডিসক্লেইমার ১৫: তেইশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর - ছন্নছাড়ার পেন্সিল
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- হাতুড়ে গদ্য (অসংলগ্ন) - বৃত্তবন্দী
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- কামসন্ততি - প্রতিধ্বনি, তুমিতো
- একদিন জলসিড়ি নদীটির ( রূপসী বাংলা- জীবনানন্দ দাশ) - হাল্ক
- ফটোগ্রাফির চমচম থুক্কু পঞ্চম পাঠ - ফয়সাল আকরাম
- আত্মমগ্ন কথামালা (জল কেটে যায় জলের দেয়াল) - বৃত্তবন্দী
- ঈশ্বরচিন্তা -৩ - আরিফুল হোসেন তুহিন
- আজ ৩১শে জুলাই, তাই আজ সাইফুরের জন্মদিন - কাঙাল মামা
- একেকটি সত্য ঘটনা নিয়ে একাধিক পছন্দের ছবি - শওকত হোসেন মাসুম
- মেলাঙ্কলিয়া - ছন্নছাড়ার পেন্সিল
- অনার্য আজ বাড়ি ফেরেনি - মুক্তি মণ্ডল
- মীথবাজিঃ সিসিফাস ২ - ছন্নছাড়ার পেন্সিল
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- কঁাকন এর বর্ষপূর্তি তে অভিনন্দন জানিয়ে কিছু ফটোগ্রাফী - আমি ও আমরা
- অপিয়াম - ছন্নছাড়ার পেন্সিল
- বিবর্তনের কণ্টক - আকাশ অম্বর
- বেঁচে থাকো সর্দিকাশি - সৈয়দ মুজতবা আলী - ছন্নছাড়ার পেন্সিল
- আমার মূক ও বধির বাবা। - বুলবুল আহমেদ পান্না
- বৃত্ত অতিক্রমণ (মৌলিক পার্থক্য নির্ণয়ের উপায়) - বৃত্তবন্দী
- ক্ষুদ্র বার্তা সেবা - ছন্নছাড়ার পেন্সিল
- অলৌকিক বৃষ্টি - প্রতিধ্বনি, তুমিতো
- গানের জীবন ১ : খাপছাড়া গানের মাপছাড়া কথা - ফারহান দাউদ
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- সৌন্দর্যকে নেড়েচেড়ে দেখতে গেলেই বিপত্তি... - সোমেশ্বর অলি
- দেবদূতের বিবাহ নামা ----- ৩ - শান্তির দেবদূত
- ফটোশপ ফান - রানা
- ক খ গ - তারার হাসি
- প্রসঙ্গ : উত্তর-দক্ষিণের বিরল রূপ - ঊশৃংখল ঝড়কন্যা
- দ্বিঃ২ - ছন্নছাড়ার পেন্সিল
- ১৯৭১ সালে সংঘটিত যেসব অপরাধের বিচার হওয়া জরুরী - একরামুল হক শামীম
- Perfect Storms - তিতিয়ানাতান্তা
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- বড় হতে হতে আমরা কোথায় গিয়ে ঠেকেছি? - রুখসানা তাজীন
- যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!! - নরাধম
- ফটোগ্রাফি ওয়ার্ক-৫ম কিস্তি - আমি ও আমরা
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- জাপানে গাড়ির ব্যবসার কিছু কথা - রুখসানা তাজীন
- জয়নুল আবেদিনের কিছু ছবি... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- আর কত মেরে থামবে শিকার, গণচিঠি দিন দেশে দেশে (আপডেটেড) - কাকশালিখচড়াইগাঙচিল
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় লুল
- নাফিস ইফতেখার
- চক্র - ছন্নছাড়ার পেন্সিল
- ছোটগল্প: কায়েসের আত্মহত্যা পরবর্তি বিভ্রান্তি সমুহ - আকাশচুরি
- ছোটগল্প: চিলেকোঠায় অবরুদ্ধ দেবদুত - আকাশচুরি
- প্রিয় দুই ব্লগারের জন্মদিনে শুভেচ্ছা : শুভ জন্মদিন 'আরণ্যক যাযাবর' এবং শুভ জন্মদিন 'ঊশৃংখল ঝড়কন্যা' - একরামুল হক শামীম
- আজ আপুটার জন্মদিন........ - অরুনাভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ৩৭ বছর পরও তোমার মাংস খাওয়া কুকুরেরা রয়ে গেছে, মা জননী! - আবদুর রাজ্জাক শিপন
- বাংলাদেশ, ১৯৭১... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- গল্পঃ স্মৃতিভ্রষ্টতার উল্টোযাত্রা - ছন্নছাড়ার পেন্সিল
- © সর্বস্বত্ব সংরক্ষিত © - ঊশৃংখল ঝড়কন্যা
- উৎসব কোলাজ - ছন্নছাড়ার পেন্সিল
- ঈদের দিনে সবার জন্য নির্মল উপহার, চার্লি বিট মী - জ্বিনের বাদশা
- সম্পর্ক- প্রাক কথন: ১ - রাসেল ( ........)
- আগামী নির্বাচনে আপনার দলকে জেতানোর ১৫ টি অব্যার্থ হিপহপ উপায় - নোবেলজয়ী
- আমরা বিজয় দেখেছি খালি চোখে - আমরা বিজয় দেখছি দূরবীনে ! - মনজুরুল হক
- এন্টিগল্প > বিটার মুন > সম্পূর্ণ > - মনজুরুল হক
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- ~যাত্রাপথে~মাত্রাছাড়া~কথার্মালা~ - ছন্নছাড়ার পেন্সিল
- অস্তাচলের মরা ঈশ্বর তার কাছে কোন নালিশ নেই... - মনজুরুল হক
- বিচ্ছেদের আগে - ছন্নছাড়ার পেন্সিল
- বাবু সোনা'ssssss
- নীল আলো
- আমার ছেলের কথা বলছি শোনো - ভাঙ্গা পেন্সিল
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- অস্থির কথোপকথন-২ - চিটি (হামিদা রহমান)
- যুদ্ধশিশু '৭১ এবং আমার অভিজ্ঞতা ... - নজরুল কবীর
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- পতিত নক্ষত্রদলও আমাদের চেয়ে একাকী - ছন্নছাড়ার পেন্সিল
- আমার মেয়ে আমার পৃথিবী - রাত্রী
- দাদরার জন্য কবিতা - আমি ও আমরা
- বিস্মৃতি......। - পারভেজ
- মুখোশ ধ্বংস ! - ঊশৃংখল ঝড়কন্যা
- ফটোগ্রাফি ওয়ার্ক (৩য় কিস্তি) - আমি ও আমরা
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- আমার মৃত্যুগাথা . . . - ঊশৃংখল ঝড়কন্যা
- গুমোট অন্তরাল !!! - ঊশৃংখল ঝড়কন্যা
- বাস্তবতা বড়ই কঠিন - চিকনমিয়া
- অন্য অলিম্পিক - নুশেরা
- টানসূত্র - আন্দালীব
- আমার কিছু ফটোগ্রাফিক ওয়ার্ক (২য় কিস্তি) - আমি ও আমরা
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- ইন্টেল্যাকচুয়ালেরা একদিন কবিতা লিখবে - আমি ও আমরা
- আমারে পুরা শ্যাষ করছে রে
- রুখসানা তাজীন
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- ব্লগে চলতি কিছু ধারাবাহিক - একরামুল হক শামীম
- আবেগই সকল নষ্টের গোড়া, হাচা কতা
- চিকনমিয়া
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ারইন ডিকশনারী V 2.0 - The Bible of Somewhereinblog - নোবেলজয়ী
- কোন কিছু আশা করি না - চিকনমিয়া
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- ধোঁয়াটে রূপকথা (শেষ অংশ) - ঊশৃংখল ঝড়কন্যা
- ছায়াজীবি - কালপুরুষ
- নবীনদের জন্য - নাদান
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- খিদে,অনেক খিদে - ফারহান দাউদ
- বাইনারি আবেগ আর ঝিঁঝিঁপোকারা - ছন্নছাড়ার পেন্সিল
- গল্পের শেষে - নিখুত ঝড়
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- ঘুরে বেড়ায়...ধর্ষণের স্মৃতি (এডিট পরবর্তীতে রিপোষ্ট) - শিমুল
- কবিতা: শীত - ছন্নছাড়ার পেন্সিল
- মরীচিকা সময় - ঊশৃংখল ঝড়কন্যা
- তুষারকন্যা - সুলতানা শিরীন সাজি
- তোমার পায়ে দিলাম বৃষ্টির নূপুর ......... - হনলুলু
- কাজলাদিদি .............. উতসর্গ আউলাদি - হনলুলু
- এ চিঠি শুধু তার জন্য!!! - বিবর্তনবাদী
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- আমার ছোট্ট মেয়েটি - রেটিং
- সবার সেরা (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- বৈশাখী রঙ - রোডায়া
- কষ্ট - ছন্নছাড়ার পেন্সিল
- উৎসর্গ ....... আমার সতের বছর বয়স ...... - হনলুলু
আমার BEST FRIEND !!!
১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৫৭
আজকে সবাইকে একটা গল্প শোনাবো। বাইরে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ! গল্প শোনার জন্য অসাধারণ আবহাওয়া! তো শোনো সবাই দিয়ে মন...
এক দেশে ছিলাম এক "আমি"। বেশ কয়েকমাস আগে দুপুরে ঘুমানোর আয়োজন করছি ( আমি সবসময়-ই ঘুমাতে খুব-ই পছন্দ করি) ...এমন সময় আমার সেলফোনে একটা অজানা নং থেকে ফোন আসলো। আমি বিরক্ত হলাম বেশ ! কেন যে ঘুমের সময় এই ঝামেলা ! আর প্র্যাঙ্ক কলার্স এত বেড়ে গিয়েছে যে অজানা নং দেখলেই এখন মেজাজটা খারাপ হয়ে যায়! তো ঘুম-ঘুম গলায় "হ্যালো" বলতে-ই ওপাশ থেকে বেশ মায়াময় একদম-ই ৪-৫ বছরের একটা ছেলে বল্লো...
- তুমি কে ?
আমি - আগে বলো তুমি কে ?
- না! আগে আমি তোমাকে বলেছি !
আমি - তুমি জানো না তুমি কাকে ফোন করেছো ?
- না! আমিতো তোমার নম্বরটা বাবা-র phonebook থেকে পেয়েছি!
আমি - তাই! বাবার নাম কি তোমার ?
তারপর সে নাম বললো। কিন্তু আমি সে নামের কাউকেই চিনি না। আমি বললাম...
- মা কোথায় তোমার ?
- মাম্মা অফিসের কাজ করে । ও স্টাডিরুম এ।
-তুমি কোথায় পড় ?
-সানিডেলস্! তুমি ?
এর মধ্য তার মা এসে অবাক হয়ে বল্লো; "বাবা! তুমি কার সাথে কথা বলছো ?
তার উত্তর..." মাম্মা! আমি আমার friend-এর সাথে কথা বলি"
আমি বেশ মজা পেলাম !
ওর মা আমার থেকে সব শুনে বেশ অপরাধী গলায় বল্লো ... " আমি খুব স্যরি! আমার ছেলে phonebook থেকে কয়েকটা নম্বর দেখে মিলিয়ে আপনাকে ফোন দিয়েছে। বিরক্ত করলে আমি আবারো স্যরি।"
আমি বল্লাম ." নাহ ! আমি খুব মজা পেয়েছি ! "
তারপর পিচ্চি-র নাম জানলাম। ওর মা-বাবা দু'জন-ই বেশ নামকরা দু'টা মাল্টিন্যাশনাল -এ আছেন। ছেলেটা খুব একা। আমার খুব-ই মায়া লাগলো! এর মধ্য পিচ্চি (আদ্রিয়ান) চিৎকার শুরু করে দিয়েছে... " মাম্মা ও তো আমার friend ! দাও আমি কথা বলবো !" আমি ওর মা-কে বল্লাম আমার নম্বরটা রেখে দিতে, আমি ওর সাথে কথা বলবো। তারপর আমার পরিচয়-ও দিলাম কিছুটা।
এরপর থেকে প্রায়- ই কথা হতো ওর সাথে। সপ্তাহে ৫ থেকে ৬ বার ! কবে কি হলো, স্কুলে কবে ফেস্টিভল্, ওর বন্ধু-বান্ধব কে কে, ওর কাকে পছন্দ, কি পছন্দ, কেন পছন্দ সব-ই জানা হয়ে গেলো ! আমার নামটাকেও খুব মজা করে ছোট করে নিয়েছে সে এর-ই মধ্য। খুব মজা পেতাম !
একদিন সে বল্লো ...মিস্ আমাকে বলেছে..."who is your best friend?"...আমি কিন্তু তোমার নাম বলেছি ..তোমার মিস্ কখনো জিজ্ঞেস করলে তুমি-ও বল্বে।"... আমার যে কি মায়া লাগলো ওর কথা শুনে ! সৃষ্টিকর্তা বাচ্চাদের কেন যে এত্তো মায়াময় করে বানিয়েছেন!
তারপর এই দু'মাস আগে ওর বাবা-র পোস্টিং হঠাৎ করেই চট্টগ্রাম -এ হয়ে গেল ! আদ্রিয়ান প্রচন্ড মন খারাপ করল এই ব্যপারটায়। এখন-তো তাকে ওখানে যেতে হবে ! আমি তাকে অনেক বুঝালাম যে আমি আগের মত-ই তাকে ফোন করবো ! কিন্তু ওর কথা হলো ...ও যদি না করতে পারে ফোন! ওর মা বল্লো ..."মামনি! তুমি আমরা চলে যাওয়ার আগে একদিন আমাদের সাথে দেখা করো। চলো আমরা লাঞ্চ করি একসাথে।" আমি না করতে পারলাম না। তারপর তার সাথে দেখা হলো বনানি-১১-র একটা খাবার দোকানে। কি যে লজ্জ্বা পেলো ছেলেটা আমাকে দেখে ! কে বলবে এই ছেলে আমার সাথে রাজ্যের গল্প বলে ! খাওয়া-দাওয়া হলো। আমি ওকে ওর পছন্দের পিৎজা খাওয়ালাম। সে অনেক খুশি যে আমি মনে রেখেছি ওর পিৎজা পছন্দ। তারপর একটা সময়-এর পর অস্বস্তিটা কেটে যেতে-ই সে শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো ! আমি ওকে শক্ত করে ধরে বল্লাম...আমার best friend আমাকে ভুলে যাবেনা তো কখনো ? সে কিচ্ছু না বলে আমাকে আরো শক্ত করে ধরে থাকলো ! তারপর ওরা চলে গেল...ও গাড়ির ব্যাক গ্লাস দিয়ে যতদূর দেখা যায় তাকিয়ে ছিল ! আমার মনটা-ই খারাপ হয়ে গেল !
এখন-ও কথা হয় ওর সাথে তবে আগের চে কম। আমার best friend যেখানে-ই যেমন থাকুক যেন খুব খুব ভাল থাকে ! You will find me right there for you...in the time of your pain...in the time of your ecstasy !
মাঝে মাঝে অবাক লাগে ! না চাইতে-ই কতো অসাধারণ ব্যপার ঘটে যায় ! এতো-ই অসাধারণ যে আশে-পাশের কষ্ট-দুর্দশার পর-ও বাঁচতে ইচ্ছা করে...জীবনকে ভালবাসতে ইচ্ছা করে...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নস্টালজিক সময়ের কথা... ;
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অরুনাভ বলেছেন:
মজা পেয়েছি.........ভালো লেগেছে...........
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
বাহ!! sweet তো!
প্রলয় হাসান বলেছেন:
আপনি তো দারন লেখেন, যাক! ব্লগে আরেকজন ফাটাফাটি লেখিকাকে পেলাম আমরা। আদ্রিয়ানকে আমার আদর দেবেন। নেক্সট টাইম দেখা হলে দুষ্টুটার দুগাল টেনে।
আমার ছোট ভাইয়াটাও একদম ওর মত। দেশ থেকে আসার পর ওকে আমি সবচে বেশী মিস করি। সবচাইতে বেশী। আমার জীবনে এমন কেউ হয়তো আসবে না, যাকে আমি নিলয়ের চাইতে বেশী মিস করবো। আপনার পোস্টটা আমাকে প্রচন্ড নাড়া দিয়েছে।
আপনার নিকটা দেখে হেসে ফেলেছি। নামের মহাত্ন্যটা কি জানা যায়?
আজহার ফরহাদ বলেছেন:
দেখেছেন ঝড়কণ্যা আপনার পোস্টটি এত নাড়া দিয়েছে যে ক্ষতবেল ওরফে কেয়ামত হাসানও সিরিয়াস হয়ে গেছে। প্রলয় আপনার ভাইটিকে মনে হচ্ছে আমিও মিস করছি। যদি ঢাকায় থাকে তো আমাকে ঠিকানাটি দেবেন। দেখতে ইচ্ছে করছে।
নিলা বলেছেন:
ছবির বাচ্চাটা খুববববববববব কিউট। বাচ্চা আমার খুব পছন্দের। কি সুন্দর করে আধো আধো কথা বলে, মাঝে মাঝে আমিও বলি ওদের মত কথা কোলে নিলে বুকের সাথে মিশে থাকে চুপটি করে।
গত বছর আমি ভলেন্টিয়ারের জব করেছিলাম একটা হসপিটালে, বাচ্চাদের সেকশনে। এত সুন্দর বাচ্চাগুলোকে অসুস্থ দেখতে খুব খারাপ লাগতো।
লেখাটা ভালো লাগলো। আদ্রিয়ানের জন্য আমার আদর আর চুমু রইলো।
একরামুল হক শামীম বলেছেন:
মাঝে মাঝে অবাক লাগে না চাইতে-ই কতো অসাধারণ ব্যপার ঘটে যায় ! এত-ই অসাধারণ যে আশে-পাশের কষ্ট-দুর্দশার পর-ও বাঁচতে ইচ্ছা করে...জীবনকে ভালবাসতে ইচ্ছা করে...যাইহোক ব্লগে আরেকজন ভালো লেখিকা পেলাম।
শফিউল আলম ইমন বলেছেন:
অসাধারন।পিচ্চিদের আমি অনেক পছন্দ করি....কেন জানি আমাকেও পছন্দ করে
ভালো থাকুন।
মুনিয়া বলেছেন:
ওহ!এততো দারুণ ব্যাপার ঘটলো কি করে!
আপনার বেস্ট ফ্রেন্ডের জন্য শুভকামনা অনেক। আপনার জন্যও।
সাঈফ শেরিফ বলেছেন:
এত-ই অসাধারণ যে আশে-পাশের কষ্ট-দুর্দশার পর-ও বাঁচতে ইচ্ছা করে..হুমম.....তবে জীবনকে আমি এতটা ভালবাসতে পারিনা।মুনিয়াদের ছাইপাশ অপরাবাস্তব প্রেমের গপ্পোর বাদ দিয়ে.....এমন মুগ্ধকর বাস্তব ঘটনা আরো পড়তে, জানতে চাই।
রন্টি চৌধুরী বলেছেন:
হুমমম.....ভাল লাগার মত
প্রলয়! আপনার ভাইয়ের জন্য অনেক অনেক আদর ! নাড়া পেয়েছেন শুনে খুশি হলাম ! আর নামের মহাত্ন্যটা হলো...আমি ঝড়ের একনিষ্ঠ ভক্ত তাই অমন নিক দিলাম !
নিলা! জানেন বাচ্চাদের আমি-ও অনেক অনেক পছন্দ করি !!! এরা পৃথিবী-র সব-চে সুন্দর সৃষ্টি !
টিকলি! আপনার সুন্দর স্বাগতম পেয়ে খুব ভাল লাগলো ! অনেক অনেক ধন্যবাদ !!!
আলম ভাইয়া ! আপনি লেখা পড়েছেন না কমেন্ট ?
ভাল থাকুন সবাই !!!
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন:
আসলেই বাচ্চাদের মতন মায়াময় এ পৃথিবীতে কিছুই নেই......কী নিষ্পাপ হাসি,নিষ্পাপ চাহনি আর মিষ্টি মিষ্টি আবদার!!!!শুধু ভালোবাসতেই ইচ্ছে করে!
রোডায়া বলেছেন:
লেখা ভালো লাগলো, কিন্তু এদেশী ছেলের আদ্রিয়ান নাম শুনে কিছুটা অবাক হলাম৷ ওটা কি আসল নাম, নাকি নাম লুকিয়েছেন?
কেএসআমীন বলেছেন:
হুমম...
বিবর্তনবাদী বলেছেন:
সো সুইট......সিরিয়াস মন্তব্য-১: মানুষের জীবনে মাঝে মাঝেই এমন সুন্দর ঘটনা ঘটে। এরকম একটা নাটকও দেখেছিলাম কোন এক সময়। নাটকের উপাদান গুলো আমাদের বাস্তব জীবন থেকেই পাওয়া। মাঝে মাঝে মিলে যায়।
সিরিয়াস মন্তব্য-২: আপনার সাহিত্য রচনার হাত খুব ভাল। খুব গুছিয়ে মনের কথা প্রকাশ করতে পারেন। অনেকেই তা পারে না।
ফ্লার্টিং মন্তব্য: প্রোফাইল ফোটোটা আপনার বা যারই হোকনা কেন, নিশ্চয়ই মেয়েটার হাসি খুব সুন্দর হবে। আপনার কি মনে হয়??
কালপুরুষ বলেছেন:
ঝড়কন্যার জন্য কটা লাইন (কদিন আগেই লিখছিলাম)--উশৃংখল ঝড়কন্যা বলে, “হে রুদ্র বাদল,
বাজিওনা বৈশাখে তোমার প্রলয় মাদল”।
চকিত চমক হেসে বিদ্যুৎ- ক্ষণিকের তরে,
ভালবেসে নিভৃতে লুটায় সে- ধরণীর পরে।
উচ্ছাসে সরব সাগর- নীল জলে তোলপাড়,
অবুঝ ঢেউগুলো শুধু- ফণা তোলে বার বার।
আকাশে উশৃংখল মেঘ, চারিদিকে অন্ধকার,
প্রকৃতির প্রলয় নাচনে- ঝড়কন্যা নির্বিকার।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
গল্পটা শুনতে যতটা ভালো লেগেছিলো, এখন পড়তে তার চেয়েও ভালো লাগলো। সাবলীল আর হালকা অবয়বের গল্প। ব্লগে ঢুকেআরো একজনের লেখা এখন থেকে মন দিয়ে পড়তে হবে।
কালপুরুষ ভাইয়া ! আমি খুব খুব খুশি হলাম আপনার অসাধারণ কবিতাটা পড়ে ! তান্ডবিয় ধন্যবাদ !!!
ছন্নছাড়ার পেন্সিল দেখি লেখার কাজ ছেড়ে আমার লেখা পড়ছে ! হিহিঃ...thanks a lot আমার মনোযোগি বন্ধু !!!
বিবর্তনবাদী! আপনার সিরিয়াস মন্তব্যের জন্য ধন্যবাদ আর ফ্লার্টি মন্তব্যটার ব্যপারে...নো খমেন্টস...হাহাহাঃ
প্রলয়! আপনার নাম কি সত্যি সত্যি প্রলয় ?!
অনেক অনেক ভাল থাকুন সববাই ...আর হুম...আমার লেখা পড়ুন...
প্রলয় হাসান বলেছেন:
জ্বি, সত্যিই সত্যিই আমার নাম প্রলয়। প্রায় ২৫ বছর আগে বাবা-মার আকিকা করে রাখা নাম।
চিকনমিয়া বলেছেন:
খাইচে!!!! কতবেল(প্রলয়) তো আমার থাইকা ছুডুপিচিরে আচোস কিমুন
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
লেকাডা কিন্তুক পুরা সেইরম
পেলাচ
চিকুভাইয়া !!! পেলাচ পেয়ে মহাখুশি আমি !!! ফ্যামিলি সাইজ ধন্যবাদ !!!! হিহিহিঃ
বিবর্তনবাদী বলেছেন:
ফ্লার্টি মন্তব্যটার ব্যপারে...নো খমেন্টস...হাহাহাঃ
তবে কি আমি ফ্লার্টিং করতে পারলাম না।
যাইহোক, আমার ব্লগে আমার নানা দিক হতে ছ্যাকা খাওয়া লেখা পড়বার জন্য দাওয়াত রইল।
বিবর্তনবাদী বলেছেন:
@ কালপুরুষদা - বস এমন একটা বস কবিতার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করলাম না। অনেক ধন্যবাদ আপনাকে।
মুহিব বলেছেন:
আমি লেখাটা আগেই পড়ছি কিন্তু মন্তব করি নাই কেন বুঝতেছি না। খুব ভাল লাগল। আপনি লাকী যে এমন বন্ধু পেয়েছেন। আমাকে কেন জানি বাচ্চারা পছন্দ করে না। ওরা ফেরেশতা তো তাই হয়ত..........
আপনার লেখার হাত কিন্তু চমৎকার।ভাবি কিন্তু আমরা সবাই।কলমের আঁচড়ে সেটাকে ঠিক ঠাক নামিয়ে আনতে পারে খুব কম জনই।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: thank you !!! আপনিও অনেক অনেক ভাল থাকবেন !
লেখক বলেছেন: প্রিয়তে রেখেছেন লেখা ! "কি অবাকজনক ঘটনা !" (- এটা আদ্রিয়ান কি যে মজা করে বলে !) আপনাকে আন্তরিক ধন্যবাদ !!! ভাল থাকবেন !
লেখক বলেছেন: ধন্যবাদ + ধন্যবাদ + ধ...
লেখক বলেছেন: thaks for dat ecstatic "wow"!
"ডিজিটাল বয়াতী" উলঙ্গ বাবা পিণিক চাঁন ব্যাভিচারী বলেছেন:
খুবই অদ্ভুদ একটা ঘটনা...ছেলেটা ভাগ্যবান আপনার (ফর্মালিটি করতেছি) মত বন্ধু পেয়ে...
লেখক বলেছেন: গররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররর. . . . .
লেখক বলেছেন: অনেএএএক ধন্যবাদ পুষ্প! পুরোনো লেখাগুলো কেউ পড়লে অনেক ভাল লাগে। ভাল থাকবেন সবসময়! ![]()
রুখসানা তাজীন বলেছেন:
আদ্রিয়ানের ফুন লম্বরটা দেন। তারপর দেখবেন কত গমে কত আটা। ছেলেধরা মেয়েধরা হিসাবে আমার যথেষ্ট দুর্নাম আছে লেখক বলেছেন: 
আদ্রিয়ানকে আপনার মতো ডিকটেটর ছেলেমেয়েধরার হাতে পড়তে দিবো না! ও শুধুই আমার আদ্রিয়ান !!! ![]()
কালপুরুষ বলেছেন:
তাজীন, তোর এই গুনটা মেধার সাথে ম্যাচ করেনা।
সম্ভবত এমন ঘটনা গত একযুগে একবারই ঘটলো, এমন মানিকজোড় সারাদেশে একজোড়াই , এমন বন্ধুত্ব সব বন্ধুত্বের মাঝে অমলিন ।
অনেক অনেক ভালোলাগা আদ্রিয়ান আর তার অন্যরকম বন্ধুত্বের জন্য
লেখক বলেছেন: অনেএএএক ধন্যবাদ! আমি আসলেই খুব লাকি অনুভব করি ওর ব্যপারটা চিন্তা করে! যখন মনে হয় ছেলেটা বড় হয়ে যাবে তখন-ই দূরত্বের ব্যপারটা চিন্তা করে কষ্ট লাগে! আপনাকে অনেক ধন্যবাদ!
~টক্স~ বলেছেন:
ইস্, এমন ভাল একজন সাদা মনের বন্ধু যদি আমার থাকতো তাহলে একদম বর্তে যেতাম জানো !!!! আদ্রিয়ান বাবু অনেক ভাল থাকুক।
লেখক বলেছেন: আদ্রিয়ান আসলেই খুব-ই ইনোসেন্ট একটা সাদামনের মানুষ এখনো। কিন্তু পৃথিবী একটা না একটা সময় ওকেও ঢেকে দিবে নানা বাস্তব কলুষতা দিয়ে। ওটা ভেবেই কষ্ট হয়। অনেক ধন্যবাদ ! ![]()
লেখক বলেছেন: অনেএএক ধন্যবাদ! আপনার নিকটা দেখে আত্মিয় আত্মিয় লাগছে।
ভাল থাকবেন অনেক বেশি।
লেখক বলেছেন: আমারো ভাল লাগলো শুনে! ![]()
বোকামাষ্টার বলেছেন:
খুব ভালো লাগলো এত্ত কিউট একটা বেষ্ট ফ্রেন্ডের কথা শুনে। আপনাদের দুজনকেই অনেক শুভকামনা। লেখক বলেছেন: আদ্রিয়ান আসলেই খুব-ই ইনোসেন্ট একটা সাদামনের মানুষ এখনো। কিন্তু পৃথিবী একটা না একটা সময় ওকেও ঢেকে দিবে নানা বাস্তব কলুষতা দিয়ে। ওটা ভেবেই কষ্ট হয়।
এটাই তো নিয়তি!!!
লেখক বলেছেন: হুমম! আপনাকে আমার ব্লগে স্বাগতম ভাইয়া! আগের লেখাগুলো কেউ পড়লে সত্যি ভাল লাগে! নিয়তিটাই মানতে ভাল লাগে না। ভাল থাকবেন!
ক্ষুদ্র বলেছেন:
হুম আমিও পড়লাম । ভালো লাগল । আপনি ভাগ্যবতি ঐদিন আদ্রিয়ান আপনাকে ফোন দিয়েছিল । অন্য কাউকেও দিতে পারত , হয়ত অন্যকেঊ এই ঘটনা তুলে ধরতে পারত না এত্ত সুন্দর করে ।
আপনি পারলেন , সুন্দর উপস্থাপনা । ধন্যবাদ ।
আদ্রিয়ান কে আর আদ্রিয়ান এর বন্ধুকে প্লাস। ১ টা প্লাস ২ জন ভাগ করে নিবেন।
আচ্ছা এখনও কি কথা হয় ?
লেখক বলেছেন: এখন-ও হয়। অগাস্ট-এই দেখা করার কথা ছিল। ও ঢাকায় আসতে পারে নি, তাই হয়ে উঠে নি। আর ব্যস্ততার কারনে একটু কমে গেছে কথা। ওকে নিয়ে লেখা পরের লেখাটার লিংক দিচ্ছি। পড়বেন সময় পেলে! আপনাকেও অনেক ধন্যবাদ! আর স্বাগতম আমার ব্লগ এ! ভাল থাকবেন!
Click This Link
পারভেজ বলেছেন:
ভালো লাগলো পড়ে! মন ভালো করে দেয়ার মতো লেখা। কতো ঘটনাই আছে মন ভালো রাখার মতো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন!
সহেলী বলেছেন:
খুব সুন্দর একটা লেখা দেরীতে পড়েও মন ভরে গেল ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সহেলী! আগের পোস্টগুলো পড়ে কেউ কমেন্ট করলে আমারো খুব ভাল লাগে! খুব ভাল থাকবেন! ![]()
মোসতফা মনির সৌরভ বলেছেন:
"মাঝে মাঝে অবাক লাগে ! না চাইতে-ই কতো অসাধারণ ব্যপার ঘটে যায় ! এত-ই অসাধারণ যে আশে-পাশের কষ্ট-দুর্দশার পর-ও বাঁচতে ইচ্ছা করে...জীবনকে ভালবাসতে ইচ্ছা করে..."প্রিয় পোস্ট
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!!! ![]()
রিসাত বলেছেন:
৩০
লেখক বলেছেন: অর্থটা বুঝলে ভাল লাগতো! ![]()
লেখক বলেছেন: হিংসা বন্ধ হোক! ওর সাথে প্রায় ৪-৫ মাস কথা নেই। ছেলেটা হারিয়ে গেছে হঠাৎ করে। কনট্যাক্ট ইনফো নাই তাই যোগাযোগ-ও বন্ধ এক প্রকার! ![]()
মে ঘ দূ ত বলেছেন:
"সৃষ্টিকর্তা বাচ্চাদের কেন যে এত্তো মায়াময় করে বানিয়েছেন!"কি যে মিষ্টি একটা পোষ্ট! পোষ্টটা সাথে করে নিয়ে গেলাম। স্তুতির বিনিময় হিসেবে :=)
লেখক বলেছেন: কি যে মিষ্টি একটা কমেন্ট! অনেক ধন্যবাদ মেঘদূত! ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দীপান্বিতা! আসলে এখন কোন যোগাযোগ-ই নেই আমার ওর সাথে! হঠাৎ করেই হারিয়ে গেছে আমার খুব আদরের একজন!
ভাল থাকবেন!
লেখক বলেছেন: আপনার কমেন্টের জন্যেই পোস্ট-টা অনেকদিন পর পড়লাম আমিও। ভাল থাকুন মাধব!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















দারূণ লাগল । অন্যরকম ভালো লাগা । মনে হয় সত্যি আবার মনে হয় নাহ , ঝাপশা 






আপনি এটা নিয়ে একটু সিরিয়াস হলে ভালো একটা গল্প লিখতে পারেন। যদি আপনার ইচ্ছা হয়।
ভালো লাগলো। মনটা ভালো হয়ে গেলো।