আমি কেমন যেন শামুক হয়ে যাচ্ছি,
শক্ত খোলসটাতে নিজেকে গোটাচ্ছি
বন্ধ ভেতরটাতে হাস্ফাস্ করছি
ভুলের গন্ধে দুম্রে-গুম্রে মরছি
........................................... আলোর অপেক্ষায় উঁকি দিয়ে দেখছি ।
জীবনটা খুবই আস্তে এগোচ্ছে,
শামুকের পা থেকে গতিটা হারাচ্ছে ,
সবার এগিয়ে যাওয়া চুপচাপ দেখছে
নিজের পিছিয়ে পড়া কষ্ট বাড়াচ্ছে
........................................... গতির অপেক্ষায় শোকসন্ধ্যা মাড়াচ্ছে ।
কষ্টগুলো শামুকের শক্তি বাড়ায় ,
খোলসটা খুশিগুলো দূরে তাড়ায়।
শামুকের ভেতর কালো কষ্ট জমা হয়,
বাইরে খেলে যায় খুশির তাল ও লয় !
বাইরের পৃথিবী খোলসে খুশির রং দেখে,
তা থেকে রং নিয়ে নিজের গায়ে মাখে।
ভেতরের ঐ গহীন-কালো সবার অজানা ,
যেখানে অশুভ প্রেতাত্মার অবাধ আনাগোনা ।।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


