আজ মুখোশধারীর মুখোশ খোলায় উত্তাল ঝড় মত্ত,
এবার দিবো কঠিন শিক্ষা - মুখোশধারী স্তব্ধ !
নোংরা-অলীক এক মুখোশে সব্বার মুখ ঢাকা,
উৎকট সেই মুখোশমাঝে বিকট হাসি আঁকা।
হঠাৎ কেমন জমে ওঠে মুখোশগুলোর সভা
মুখোশটাতে জ্বলে ওঠে নোংরা-কালোর আভা।
বিশাল চোখ চকচক হয় অশ্লীলতার নেশায়
বিকৃতমুখ সরব হয়ে খিস্তি-তুবড়ি ছোটায়।
অস্থির এই সময়টাতে শান্ত ঝড়ের ঘুমটা ভাঙে
অশ্লীলতার সভার মাঝে মুখোশগুলোর শঙ্কা জাগে।
তখন-
ঝড়টা হঠাৎ কেমন শক্তি খুঁজে পায়।
ওর মাঝে শক্ত প্রতিজ্ঞা জন্মায়।
মুখোশগুলোর মাঝে বিকৃতি থরথরায়।
বিবেক জেগে উঠে একটু কেঁপে যায়।
এখন- ঝড়টা হয়ে ওঠে উত্তাল আর বন্য
মুখোশগুলো উড়িয়ে নেয় ঝড়ের বাতাস সৈন্য।
ঝড়-তান্ডব গুড়িয়ে দেয় সব মুখোশের মুখ
সেই মুখোশের সমাধিতে ঝড়ের মেলে সুখ।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


