somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা টক-ঝাল দিনের কাহিনী

২৬ শে মে, ২০০৮ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে আমার এই সেমেস্টার এর প্রথম দিন। আজকে বলার মতো দুইটা কাহিনী ঘটে গেল। আমার কাছে ছোট-খাট ব্যপার-ই অনেক বিশেষ লাগে।

যাই হোক, আজকে অরগানাইজেশনাল ইংলিশ রাইটিংস এর ক্লাস ছিল প্রথম এ। এই সেমেস্টারে চারটা কোর্স নিলাম তার মধ্য তিনটাতেই কোন কাছের বন্ধু-বান্ধব নেই। ক্লাস এর একজন ছেলে কে চিনি (ইশতিয়াক) তাও আমি কলেজে ছিলাম যখন তখন ওর সাথে কোচিং করতাম। স্যার এসেই বললেন," I wanna start with the key-ideas. tell me which facts are needed in a good writing ?" একটা মেয়ে বললো, "use of proverbs". স্যার বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে বললেন," I think u r a sloppy bengoli medium girl. Am i right ?? you bengoli medium people are true geeky 1s" মেয়েটা চেয়ারের সাথে প্রায় মিশে গেল। আমি ইশতিকে বললাম, "আমাকে একটু ব্যাক করবা একটা ব্যপারে ?" ও বলে,"বলো"। তারপর দুইজন ঠিক করে আমি বললাম, "excuse me sir! ans is use of coherence and unity." স্যার বললেন, "impressive!" আমি বললাম, "thanks sir! actually these are high-school stuffs. And by the way sir, i am from a bengoli medium school." স্যার একটু রেগে গিয়েই বললেন, "which 1 ?" - "viqarunnisa" স্যার - "oh! that's why! that is a very good school. hey! which school are u from?" ঐ মেয়েটা এবার বললো, "viqarunnisa"! স্যর এবার একটু অফ হয়ে গেলেন। এরপর ইশতি বললো, "sir ! still 1 point is missing. a good writing attracts and motivates the reader." স্যার বললেন, "very good!" এবার ইশতি বললো, "i am too from a bengoli medium school." স্যার বললেন, "how many bengoli medium people are here ?" ক্লাসের ৩৫ জনের মধ্য ২৯ জন হাত তুলে বসে থাকলো। তখন স্যার বললেন, "I am apologizing for my thought. hope you will pass a wonderful semester. now tell me just what i ask. you don need to mention your background." ইশতি আর আমি ক্লাস শেষে বেশ বস মুড নিয়ে বের হলাম। দুইজনই মহাখুশি। এরমধ্য ক্লাসের এক চাইনিজ (আমাদের ক্লাসে তিনটা চাইনিজ) এসে বলে, "hey! i am leo! sir has assigned our group. you,me and my other two friends." শুনে আমি পুরাই চন্দ্রাহত। স্যার আমাদের গ্রুপ এসাইনমেন্ট দিবেন করতে। সেখানে আমার সাথে এই তিন চ্যাংচুং !!! এরা ইংলিশ ও বুঝে না ঠিকমত অন্যকিছু তো বাদ দিলাম। চরম মেজাজ খারাপ হলো। স্যার যে এই ধরনের শাস্তি দিবে চিন্তাই করি নাই। ইশতি-র অবস্থাও খারাপ। ওকে কোন দুই মেয়ের সাথে দিয়ে দিয়েছে, যারা ফেইল করে আবার রিটেইক করেছে কোর্স। আমি ইশতি কে বললাম, "স্যরি! আমার আইডিয়া ছিল!" ও বলে, "আরে ধুর! আমি মজা পাইসি। ভালোই হলো, ফেল্টু গুলার মধ্য বসিং করবো!" আমার মনটাই খারাপ হয়ে গেল । কিভাবে যে কাটাবো সেমেস্টার এই চিন্তায় অস্থির লাগছিল।

তারপর রাস্তা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে আসছি, এমন সময় জ্যাম এর মধ্য দেখি আমার পাশে তিনটা মেয়ে রিক্সা দিয়ে ভিজতে ভিজতে যাচ্ছে হুড খুলে। সবার মাথায় হলুদ রঙের ফুল লাগানো। আমি ওদের বললাম, "আ্যই শুনো! আমাকে একটা ফুল দিবা ?" মেয়ে তিনটা আমার দিকে কেমন করে জানি তাকালো। আমি বললাম, "তোমাদের খুব সুন্দর লাগছে দেখতে। তাই আমারো লাগাতে ইচ্ছা করছে। এইগুলা কি ফুল ?" এবার একটা মেয়ে হেসে থ্যাংকস বলে বললো, "স্বর্ণচাঁপা" তারপর একটা ফুল দিল আমাকে। আমি খুশি হয়ে থ্যাংকস আ লট বলে ফুল লাগালাম। তারপর দেখি জ্যাম এর অনেকেই তাকিয়ে আছে। একটু থতমত খেয়ে গেলাম।

তারপর বাসায় এসে মা'র কঠিন ধমক খেলাম ভার্সিটিতে ভিজার জন্য। আর ভাবলাম খারাপ-ভাল মিলিয়ে একদম খারাপ তো যায় নি দিনটা !!!
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৫
৪৩টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×