আমার প্রিয় পোস্ট
- এন্টিগল্প > বিটার মুন > পার্ট ওয়ান - মনজুরুল হক
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- অস্থির কথোপকথন-২ - চিটি (হামিদা আখতার)
- যুদ্ধশিশু '৭১ এবং আমার অভিজ্ঞতা ... - নজরুল কবীর
- যখন বাংলা কাজ করেনা - সাইফুর
- বাংলা সাইটগুলো ব্রাউজ করুন মোজিলাতে - সাইফুর
- দিনযাপনের হাবিজাবি - নুশেরা
- কিছু ইংরেজী ছবির মাথাপাগল বাংলা অনুবাদ
- জিগ স
- একজন উশৃংখল ঝড়কন্যা এবং পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ভাই জিগ্ স - জিগ স
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- পতিত নক্ষত্রদলও আমাদের চেয়ে একাকী - ছন্নছাড়ার পেন্সিল
- [ছবিব্লগ] : সাদা-কালো - শিরোনামহীন
- আমার মেয়ে আমার পৃথিবী - রাত্রী
- দাদরার জন্য কবিতা - আমি ও আমরা
- বিস্মৃতি......। - পারভেজ
- মুখোশ ধ্বংস ! - ঊশৃংখল ঝড়কন্যা
- ফটোগ্রাফি ওয়ার্ক (৩য় কিস্তি) - আমি ও আমরা
- নিপীড়ক শিক্ষক এবং নীতিমালার যৌক্তিকতা: মন্তব্যের প্রতিক্রিয়া - নুশেরা
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- আমার মৃত্যুগাথা . . . - ঊশৃংখল ঝড়কন্যা
- গুমোট অন্তরাল !!! - ঊশৃংখল ঝড়কন্যা
- বাস্তবতা বড়ই কঠিন - চিকনমিয়া
- হুমায়ুন আহমেদ এর কিছু বই
- জটিল
- অন্য অলিম্পিক - নুশেরা
- টানসূত্র - আন্দালীব
- চতুর্পদী - ছন্নছাড়ার পেন্সিল
- আমার কিছু ফটোগ্রাফিক ওয়ার্ক (২য় কিস্তি) - আমি ও আমরা
- নুপুর পরা মেয়েটি, খুঁজছি তোমায় - রিপোষ্ট - রাতমজুর
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- ইন্টেল্যাকচুয়ালেরা একদিন কবিতা লিখবে - আমি ও আমরা
- আমারে পুরা শ্যাষ করছে রে
- রুখসানা তাজীন
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- শেষ বিকালের কিছু ছবি.. - সাইফুর
- ব্লগে চলতি কিছু ধারাবাহিক - একরামুল হক শামীম
- আবেগই সকল নষ্টের গোড়া, হাচা কতা
- চিকনমিয়া
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- ভাইরাস ধরতে ফাইল স্ক্যান করুন অনলাইনে - তারকে
- সামহয়ারইন ডিকশনারী V 2.0 - The Bible of Somewhereinblog - নোবেলজয়ী
- কোন কিছু আশা করি না - চিকনমিয়া
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- ধোঁয়াটে রূপকথা (শেষ অংশ) - ঊশৃংখল ঝড়কন্যা
- ছায়াজীবি - কালপুরুষ
- নবীনদের জন্য - নাদান
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- খিদে,অনেক খিদে - ফারহান দাউদ
- বাইনারি আবেগ আর ঝিঁঝিঁপোকারা - ছন্নছাড়ার পেন্সিল
- গল্পের শেষে - নিখুত ঝড়
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- ঘুরে বেড়ায়...ধর্ষণের স্মৃতি (এডিট পরবর্তীতে রিপোষ্ট) - শিমুল
- ব্যবহার করুন এনিমেটেড স্মাইলি (COOL) - ব্রাইট
- কবিতা: শীত - ছন্নছাড়ার পেন্সিল
- মরীচিকা সময় - ঊশৃংখল ঝড়কন্যা
- তুষারকন্যা - সুলতানা শিরীন সাজি
- তোমার পায়ে দিলাম বৃষ্টির নূপুর ......... - হনলুলু
- কাজলাদিদি .............. উতসর্গ আউলাদি - হনলুলু
- এ চিঠি শুধু তার জন্য!!! - বিবর্তনবাদী
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- আমার ছোট্ট মেয়েটি - রেটিং
- সবার সেরা (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- বৈশাখী রঙ - রোডায়া
- কষ্ট - ছন্নছাড়ার পেন্সিল
- উৎসর্গ ....... আমার সতের বছর বয়স ...... - হনলুলু
ক্রমাগত অস্থিরতার মাঝে স্থবিরতা, কষ্টে মোড়া গানের মাঝে প্রশান্তি আর ছায়ার মধ্য স্পষ্টতা খুঁজে যাচ্ছি...

ধোঁয়াটে রূপকথা
০৪ ঠা জুন, ২০০৮ রাত ৯:২১
[আমার শোনা সত্য একটা ছোট্ট কিন্তু মর্মস্পর্শি ঘটনাকে গল্পে রূপ দেয়ার চেষ্টা করলাম। এখানে গল্পের জন্য একাধিক চরিত্র বা পরিস্থিতি বা স্থান যোগ করা হয়েছে, মূল কাহিনীর সাথে তাই মিল পাওয়া যাবে না। শুধু শিকড়টা ওখান থেকে নেয়া, কান্ড বা ডাল-পালা সম্পূর্ণ কাল্পনিক।]
###
রয়্যাল লাউন্জের প্রদীপের আলোগুলো দেয়ালের ফাঁক-ফোকড় দিয়ে ঠিকড়ে পড়ে সুন্দর নকশা তৈরী করছে ঘরটায়। মধ্যযুগীয় রাজা-বাদশাহদের রংমহলের মতোই ইন্টেরিয়র এখানকার। অন্ধকার ঘরগুলোকে আলাদা করা দেয়াল দিয়ে, প্রতিটা দেয়ালে ফুলঝুড়ি নকশা আর ফাঁকে ফাঁকে প্রদীপ রাখা আর উপরে বড় বড় ঝাড়বাতি। অপূর্ব কালো-সোনালী আলো-ছায়ার খেলা। ঘরগুলোতে হুঁকোর ধোঁয়া কেমন একটা কুয়াশার জন্ম দিয়েছে আর এখানকার বাতাস মেতে উঠেছে মিন্ট ফ্লেভারের ঝাঁঝালো গন্ধে। আলোর কাঁপুনিতে নিচু মখমলের ডিভানে বসা আয়ানকে অসাধারণ রূপবান কোন রাজপুত্রের মত-ই লাগছে। কাটাকাটা চেহারায় প্রকট হয়ে ফুঁটে উঠেছে অস্থিরতা। ওর ক্ষিপ্র আঙুলগুলো মুঠোফোনে এগারোটা হিংস্র আঘাত করে থামলো একটু। কয়েক মুহুর্ত পর ওপাশ থেকে ঐন্দ্রিলার আদুরে ফিসফিসে গলা শোনা যায়, "একটু বসো প্লিজ! ক্লাসটা শেষ করেই আসছি। প্লিজ হানি বি! ওয়েইট সাম মোর মিনজ্!" কোন উত্তর না দিয়ে লাইন কাটে আয়ান। ওয়েইটারকে ডাকে হাতের ইশারায়..."একটা আ্যপল্ মিন্ট তাড়াতাড়ি!" ওয়েইটার সম্ভ্রমের সাথে মাথা ঝাকিয়ে চলে যায়।...এবার আনমনে ভাবতে বসে আয়ান... ঐন্দ্রিলার সাথে প্রায় তিনমাস হলো হুক্ড ও। চিন্তাই করে নি মেয়েটা এতটা সিরিয়াস ব্যপারটায়। এর মধ্য তিনটা সিগরেট পুড়িয়ে চতুর্থটায় আগুন দিল আয়ান... ভাবা দরকার মেয়েটাকে কিভাবে বলবে ব্যপারটা। সহজ-সাপ্টা প্রতিমার মতো মেয়েটা আগুনে গলে যাওয়া মোমের মতো ভেঙে পড়বে। ওর চিন্তার পরিধিতেও নেই আয়ানের বাস্তব অবস্থানটা, নিতেই পারবে না ঘটনাটা। ধুর! মেয়েটাকে এতদূর আসতে দেয়াই উচিৎ হয় নি!
ওদের দেখা হয়েছিল একটা সাইকোলজি কোর্স করতে গিয়ে। ঐন্দ্রিলা ওকে দেখে কথায় কথায় প্রথম দিন-ই মুগ্ধ হয়ে বলেছিল, "জানো ? তুমি দেখতে একদম গ্রিক গডদের মতো! কিংবা কোন রূপকথার পারফেক্ট প্রিন্স এর মতো!" আয়ান ওর নিস্পাপ মুগ্ধ মুখটা দেখে হাসতে হাসতে বলেছে, "গডরা অনেক পবিত্র হয়, আমার মধ্য ঐ পবিত্রতা ব্যপারটা একেবারেই নেই। আর হুমম... প্রিন্সদের মতোই এলোমেলো ক্যরাকটর আমার! মমম...তুমি কিন্তু একদম প্রতিমার মতো, সবদিক থেকে!" ঐন্দ্রিলা লাল হয়েছিল একটু। তারপর তিনমাস কেটে গেছে। ঘনিষ্টতাটা ভালই বলতে হয়। আয়ান ব্যপারটা ততটা গভীরভাবে কখনোই নেয় নি। কিন্তু সেদিন ওর কথার আয়ান বুঝলো যে ব্যপারটা থামানো উচিত। শক্ত দুটা অজুহাত আয়ানের হাতে থাকলেও ওগুলোতে কাজ হয় নি। সত্যিটা এবার বলতেই হবে আয়ানকে। আয়ান সম্পূর্ণ অন্যরকম, এটা বুঝতে হবে ওকে।
সেদিন হঠাৎ-ই ঐন্দ্রিলা বললো, "শোনো, আর এক সেমেস্টার পর-ই আমার গ্রাজুয়েশন শেষ। আমাদের ব্যপারটা বাসায় জানাবো ভাবছি। মাম্মা খুব জ্বালাচ্ছে ছেলে দেখা নিয়ে।" আয়ান ভয়ানক চমকে উঠলো। মরিয়া আয়ান তার অজুহাত দুটা দিল, "একটু ভাবো ডল। আমি তোমার প্রায় এক বছরের জুনিয়র। তাছাড়া আমাদের রেলিজিয়ন-ও তো এক না। মান্বে তোমার বাসায় ?" ঐন্দ্রিলা মাথা ঝাকিয়ে বললো, "শোনো, আমার কোন কথা মাম্মা-পাপা শোনে নি এমন কখনোই হয় নি। এটা কোন ব্যপার না। আজকে হোক আর পরে হোক বাসায় তো জানাতাম-ই তোমার কথা। কারন বিয়ে তো তোমাকেই করবো আমি। কিন্তু তোমার বাসায় কি কোন সমস্যা আছে ? আয়ান ডানে-বামে মাথা নাড়ে। ওর ভিষণ সুন্দর ভ্রুজোড়া এলোমেলো ভাবে কুঁচকে যায়। ঐন্দ্রিলা ওর হাতটা শক্ত করে ধরে বললো, "তুমি কেনো এত চিন্তা করছো বুঝলাম না। দেখো সওওওব ঠিক হয়ে যাবে।" আয়ান ওর দিকে তাকিয়ে বললো, "শোনো, এখনি বাসায় কিছু বলো না। চলো পরশু আমরা রয়্যাল-এ বসি, তারপর দু'জন মিলে ঠিক করবো। ওকে মাই সু্ইট লিট্ল ডল ?" ঐন্দ্রিলা হাল্কা হেসে বললো, "অফকোর্স ওকে মাই প্রিন্স!" ঠিক তখনি সিদ্ধান্ত নিলো আয়ান, সত্য বলবে সবকিছু। গ্রীক রূপকথা থেকে মেয়েটাকে বের করে আনার সময় হয়েছে।
###
ওয়েইটার এর পায়ের শব্দে এতক্ষণের ঘোর কাটে আয়ানের। ওয়েটার রাজকীয় হুঁকোটা নামিয়ে রাখে ওর সামনে। বেশ আয়োজন করে পাফ করে ও...মিন্ট-এর ঝাঁঝ মাথাটা বেশ পরিষ্কার করে দেয়। একবার ধোঁয়া ছাড়তে না ছাড়তেই ধোঁয়ার কুন্ডলি থেকে এক অপ্সরীকে বের হয়ে আসতে দেখলো আয়ান। হন্ত-দন্ত করে ঢুকে ঐন্দ্রিলা ওর পাশে এসে হাঁপাতে হাঁপাতে বলে, "ইস! দেরী করিয়ে দিলাম অনেক! কি করবো বলো ? স্যার থামেই না।" আয়ান হেসে বললো, "আরে নাহ্! ঠিক আছে। তোমার জন্য স্ট্রবেরি শেক অর্ডার করি ?" ঐন্দ্রিলা হাল্কা "হুমম" দেয়। আয়ান বলে, "শোনো, কোন ভণিতায় না গিয়ে কিছু কথা তোমাকে বলা দরকার।" ঐন্দ্রিলা বলে, "এটাইতো করলে একটা ভণিতা!" আয়ান অসহিষ্ণু গলায় বলে, "তোমার কাছে কিছু ভয়ানক সত্য গোপন করেছি আমি। হয়তো বলতে হতো না কখনো যদি তুমি আমাদের সম্পর্কটা হাল্কা ভাবে নিতে। কিন্তু তুমিও অন্য সব মেয়ের মতো-ই বিয়ের স্বপ্ন দেখা শুরু করলে!" ঐন্দ্রিলা তীব্রভাবে বলে, "তুমি কি বলতে চাচ্ছো ? আমি অন্যসবার মতো হুকআপ-ব্রেকআপ এ বিশ্বাস করি না, এটাই আমার দোষ ? আর তুমি কি প্লেবয় ভাবো নিজেকে ?" আয়ান ঠান্ডা গলায় বললো, "আমি তোমাকে ভেঙে দিতে চাই নি তাই তোমাকে অজুহাত-ও দেখিয়েছি। আমি চেয়েছিলাম ব্রেকআপটা যাতে তোমার তরফ থেকে হয়। কিন্তু তুমি বুঝলেই না। ঐন্দ্রিলা, আমি যতটুকু জড়িয়েছি তোমার সাথে ওটা আমার ভুল ছিল। আমি এমন একজন মানুষ যার পক্ষে সম্ভব-ই না ফ্যামিলি লাইফ এ যাওয়া। আর তুমি আমার ব্যপারে কি-ই বা জানো ? কিভাবে অন্ধের মতো বিয়ের কথা ভাবলে ??" ওর ঠান্ডা গলায় ঐন্দ্রিলার ভেতরে থরথরে একটা আতঙ্ক হলো, ছেলেটাকে এমন লাগছে কেন! আয়ান শান্ত অথচ শক্ত-দৃঢ় গলায় বললো, "ঐন্দ্রিলা, আজকে একটা গল্প শোনাবো তোমাকে যা কাউকে কখনো বলি নি আমি। তোমাকে বলবো কারণ তুমি খুব সরল একটা মেয়ে, "বাস্তবতা"-র সাথে একটু হলেও পরিচয় হওয়া দরকার তোমার। আর হ্যা! আমার খুব ভাল একটা বন্ধু ছিলে তুমি, তাই বলবো কাহিনীটা। তুমি গল্পটা শুনবে আর তারপর দেখবে আমার ব্যপারে নিজেই ভাবছো নতুন করে। সবচেয়ে ভাল হবে মুছে ফেলতে পারলে আমাকে। সত্যি বলতে কি, আমার তোমার জন্য কখনোই খুব একটা ফিলিংস ছিল না। আমার মতো মানুষের কারো জন্য ঐ ব্যপারগুলো আসে না।" ঐন্দ্রিলা অবাক হয়ে দেখছে আয়ানকে, এতদিনের দেখা দেবতাটা কেমন আস্তে আস্তে দানবে রূপ নিচ্ছে ! আয়ান স্থির ভাবে কিছুক্ষণ নিজেকে গুছিয়ে নিয়ে ঐন্দ্রিলাকে এক ভয়ংকর অন্ধকারের জগৎ-এর গল্প শোনানোর প্রস্তুতি নেয়।
(চলবে)
রাতমজুর বলেছেন:
চলুক...
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ওকেই !!! ভাইয়া ওটা লেখি নাই এখনো... একটু দাড়ান, লিখেই দিয়ে দিবো...টেনশন নিয়েন না বেশি ... অনেএএএক থ্যাঙ্কু ! ![]()
অ্যামাটার বলেছেন:
হুমমম...
লেখক বলেছেন: হুমমমম...
লেখক বলেছেন:
অনেএএক ধন্যবাদ তোমাকে! বাকিটা লিখেই দিয়ে দিবো, ড্রাফ্ট করে রেখেছি।
লেখক বলেছেন: ![]()
েপচাইললা বলেছেন:
ভাল, অনেক ভাল। চমৎকার শুরু। শেষ করুন তাড়াতাড়ি, তর সইছে না। ছবিটা বিষয়ের সাথে যারপরনাই অর্থবহ হয়েছে। চমৎকার কম্বিনেশন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! ![]()
মোঃ আমিন বলেছেন:
ভালো লাগছে,চলুক........
লেখক বলেছেন: its ok... i dint mind
!!! thanks a lot to u bro!
অনর্গল বলেছেন:
হুমম। Can't think of a better start...গল্পটার মধ্যে পৌরাণিক ফ্লেভার টা খুব এনজয় করছিলাম। কিন্তু বারেবারেই বর্তমান যুগের ফ্যান্সি কথা/জিনিস আসায় সেই এনজয়মেন্টটা কেটে যাচ্ছিল। কেন জানি দুই কালের এই ম্যাচিংটা ভালো লাগলো না।
লেখক বলেছেন: এখনকার সীসা লাউন্জগুলোই এরকম, একটা পৌরাণিক ফ্লেভার থাকে ভেতরটায়; কিন্তু যারা সেখানে যায় তারা, "হেই! হালো ডুড!"-বলা ছেলেমেয়ে। এখানে এই সময়টার এমন একটা কাপ্লকে তুলে ধরেছি যারা ঐ ধরনের ফ্যান্সি ব্যাকগ্রাউন্ডের, তাই মিক্স করতেই হলো। যাই হোক, ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
আরিফ থেকে আনা বলেছেন:
চল চল চল
লেখক বলেছেন: ![]()
অদ্ভুত ভালবাসা বলেছেন:
এন্টেনার উপর দিয়া গেল
লেখক বলেছেন: কেনো ?! বেশি কঠিন লিখে ফেল্লাম ??
এই আমি বলেছেন:
চলুক।আপু,সবটা একসাথে লিখে দেন না।খুব জানতে ইচ্ছা হচ্ছে এর পরে কি বলবে আয়ান.........................?
লেখক বলেছেন: দেখো! এতো সুন্দর করে বলো দেখেই তো লিখতে ইচ্ছা করে। আপু, আমি চেষ্টা করবো সময় করে তাড়াতাড়ি বাকিটুকু লিখতে। মাথায় আছে খালি টাইপ করা বাকি।একটু অপেক্ষা করো। অনেএএক ধন্যবাদ তোমাকে! অনেএএএক ভাল থেকো।
~টক্স~ বলেছেন:
আরে তোমার নতুন লেখা দেখি !!!!! খুব খুব ভাল হচ্ছে, একটু কি জোরে চালানো যায়না ?? আচ্ছা ব্যাপার না।আস্তেই চালাও নইলে আবার এক্সিডেন্ট করার সম্ভাবনা আছে।
অনেক অনেক ভাল লাগছে পড়ে।
চলুক
লেখক বলেছেন: অনেক অনেক ভাললাগলো আমারো শুনে। ধন্যবাদ !!! আমি চেষ্টা করবো আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু নিখুঁতভাবে শেষ করতে। আপনাদের এক্সপেকটেশন ঠিক রেখে ভাল কিছু দেয়ার চেষ্টা করবো আর একটা কঠিন সত্য জীবন কাহিনী শোনাবো। ভাল থাকবেন ভাইয়া।
রুহী বলেছেন:
আপু! কেমন আছেন?পরীক্ষা ভালো হচ্ছে।(২০/০৬/২০০৮)২টায় তপ্ত দুপুরের উত্বপ্ত সময়ে চট্রগ্রাম বিমান বন্দরে এয়ার অ্যারাবিয়া বিমানটি আমাকে নিয়ে ল্যান্ড করবে।আপু!সুন্দর থাকুন, ভালো থাকুন।
লেখক বলেছেন: পরীক্ষার জন্য অনেএএএক শুভকামনা থাকবে। তারপর শিকড়ের টানে লাল-সবুজে ফেরার আনন্দ তো আছেই ! অনেএএএক ভাল থেকো ! ![]()
রুহী বলেছেন:
ধোয়াঁটে রূপকথা-চমৎকার শিরোনাম।ভয়ংকর সুন্দর লেখা।পরের পৃষ্টাগুলো পড়তে না পারলে দম বন্ধ হয়ে আসবে।চেয়েছিলাম আরেকটি পরীক্ষা আছে,এটা না দিয়ে ব্লগে বসবনা।কিন্তু এখন আমি এমন মুগ্ধ লেখা তরতাজা না পড়ে থাকতে পারবনা। ছবিটা দারুন হয়েছে আপু।
লেখক বলেছেন: পরীক্ষা দিয়ে আসলেই পারতা! (তোমাকে তুমি করেই বলছি, আমার ছোট ভাইদের আমি তুমি-ই বলি) আমার লিখতে একটু দেরি-ই হবে। টাইপ করা বাকি অনেকখানি। পরীক্ষা যেন খারাপ না হয়! তোমাকে ভয়ংকর ধন্যবাদ এত্ত সুন্দর প্রশংসার জন্য!
নোবেলজয়ী বলেছেন:
শুরুর দিকের উপমা গুলো জটিটলিয়াস হইসে। হায়রে কপাল নোবেল পাইলাম কিন্তু এমন লেখা জীবনেও লেখতে পারলাম না...মাথা থাবরাই...মাথা থাবরানোর আগে আপনার পায়ের ধুলা খাই।
লেখক বলেছেন: কি ভয়ংকর কমেন্ট ! নোবেল ভাই শোনেন, ধূলা-ময়লা খাওয়া একদম বন্ধ করেন, পেট খারাপ না হয়ে যায় ! (তখন আবার স্যলাইন বানানোর ঝামেলা!) অনেএএএএএএক ধন্যবাদ জয়ীবাবা !
দ্বিধা বলেছেন:
কেন যেন মনে হচ্ছে, আমি শেষটা বুঝতে পারছি...
লেখক বলেছেন: তাই! আমি ভাবি নি কেউ শেষটা বুঝতে পারবে! কঠিন জিনিয়াস ভাই আপনি! কিন্তু এখন বলে দিয়েন না, ক্লাইম্যাক্স এর মজাটা তাহলে থাকবে না। শেষ অংশটা লেখার পর পড়ে কমেন্ট করবেন মিললো নাকি। ভাল থাকবেন।
কালপুরুষ বলেছেন:
বাহ্ বেশ সুন্দর গল্প বলতে পারোতো! নিঃসন্দেহে চমৎকার হচ্ছে। তোমার লেখার হাত ভাল সেটা আগেও বলেছি। আবারও বলছি গল্প বলতে গেলে শ্রোতাকে কিভাবে ধরে রাখতে হয় সেটা তুমি ভাল করেই জানো। আর জানো বলেই গল্পের স্থান, কাল, পাত্র নিজের কাছে ঘটে যাওয়া বর্তমান মনে হয়। চলুক---
লেখক বলেছেন: অনেএএএক ধন্যবাদ ! ![]()
লেখক বলেছেন: হুমমমমমমমমমমম... (আমি আপনার চে বড় "হুমম" দিতে পারি
)
চিটি (হামিদা আখতার) বলেছেন:
দক্ষ হাতের লেখনি সেটা বুঝা যায়...................অসাধারণ............
চলুক
শুভেচ্ছা রেখে গেলাম।
লেখক বলেছেন: অনেএএক ধন্যবাদ!!! আপনাকেও অনেএএক শুভেচ্ছা ! খুব ভাল থাকবেন !
লেখক বলেছেন:
...পরের পর্ব দিয়েছি ভাই, ওটা পড়েন একটু কষ্ট করে সময় নিয়ে। বড় হয়ে গেসে একটু। অনেক ভাল থাকবেন!
রেটিং বলেছেন:
২নড টাই গেলাম।
লেখক বলেছেন: ওখেই ! ![]()
রুহী বলেছেন:
আপু! ভাইয়্যা ডেকেছেন,তুমি বলেছেন।কি ভয়ংকর আনন্দ লাগছে আমার-ভাষায় বুঝাতে পারবনা ! আপুর মায়ায় আমাকে বেধেঁ কোথাও যেনো কোনদিন হারিয়ে না যান।ভয়ংকর সুন্দর থাকুন আপু।
লেখক বলেছেন: আমি হারিয়ে যাই না ভাই! তোমার-ই রিস্ক বেশি, ঝড়-ঝাপ্টার সাথে সম্পর্ক...চিন্তা করে দেখো!
পরীক্ষা কেমন হচ্ছে তোমার ?? অনেএএএএক ভাল থাকো, সুস্থ থাকো...লাল-সবুজ তোমার জন্য অপেক্ষা করছে। তুমি অস্বাভাবিক সুন্দর থাকো ভাইয়া!
লেখক বলেছেন: এক ট্রাক ভরা ধইন্যাপাতা!
(পুরাপুরি চিকু ভাইয়ের ফ্লেভার দিয়ে বল্লাম) ভাইয়া! টাইম থাকলে শেষটাও পড়ে ফেলেন ! ![]()
![]()
![]()
লেখক বলেছেন: হাচাই খুশি হইলাম। কিন্তু ভাই এইটা কিন্তু সত্যি ঘটনা। সেজন্য মনটা খারাপ হইসিল যখন আমি শুনলাম। তাই ভাবলাম সবাইকে বলি, ছেলেটার কষ্টটা চিন্তা করা যায় না! ভাল থাকবেন আর লেখা পড়লেন দেখে চিৎকার দিয়ে ধন্যবাদ!
েজবীন বলেছেন:
অসাধারন)শুরুটা অনেক ইনটারেস্টিং হয়েছে.....ছবির সাথে সুন্দর মিল...
ঝড়োকন্যা মনে ঝড় তোলা আরো দারুন লেখা লিখো....ভালো থাক
লেখক বলেছেন: অনেএএএক ধন্যবাদ আপুনি! আপনিও অনেএএএক বেশি ভাল থাকুন!
লেখক বলেছেন: ওকেই !
কালপুরুষ বলেছেন:
ইয়ে... মানে... একটা কথা বলতে চাচ্ছিলাম.... মানে কথাটা মৈথুনানন্দ'র মন্তব্য থেকে ধার নিচ্ছি। বলবো কিনা ভাবছি.... ধুত্তুরি ছাই!! কিসের ভাবাভাবি.... সোজা বলেই ফেলি.... ইয়ে মানে তোকে, তুই বলতে ইচ্ছে করছে। ঝড় জলোচ্ছাস নিয়ে ঘাটাঘাটি !!! ভয়'ও লাগে। যা থাকে কপালে... বলেই ফেললাম...."তুই" বড্ড বেশী ভাল.... না মানে তুই বড্ড বেশী ভাল লিখিস.... এই আর কী!!
লেখক বলেছেন: হাহাহা ! অনেক ধন্যবাদ ভাইয়া ! আমাকে "তুই" নির্ভয়ে ডাকতে পারেন, অভয় দিচ্ছি কোন রিস্ক নেই। আমার একটা ভাইয়ের সংখ্যা বাড়লো তাতে। ভাইরা বোনদের জন্য ছায়ার মতো হয়। ভাল থাকবেন অনেক বেশি।
কালপুরুষ বলেছেন:
ছোটদের ধন্যবাদ দেবার রীতি আছে নাকি? থাকলে দিলাম, না থাকলে নাই। "ছায়াজীবি" নয়, দীর্ঘজীবি হও। তোর "ছায়াজীবি" লেখাটার সূত্র ধরে আমি কিছু লিখেছি। অফিসের কম্পিউটারে আছে। কালকে মন্তব্য'র ঘরে দেখতে পাবি। আজ পোস্ট করতে যেয়ে পারিনি। সার্ভার ডাউন ছিল।
লেখক বলেছেন: ওকেই ভাইয়া ! ভাল থাকবেন ![]()
ধূসরিত স্বপ্ন গুলো বলেছেন:
"আমি তোমাকে ভেঙে দিতে চাই নি তাই তোমাকে অজুহাত-ও দেখিয়েছি। আমি চেয়েছিলাম ব্রেকআপটা যাতে তোমার তরফ থেকে হয়" ...এটা মনে হয় কমন ট্রিক মেয়ে-ছেলেদের..............আমি আগে জানতাম না... দীর্ঘশ্বাস......
লেখক বলেছেন: আহারে! ভাই আপনার জন্য সমবেদনা! ![]()
ধূসরিত স্বপ্ন গুলো বলেছেন:
সমবেদনা ??মানে কি ?!!!! এক নিশ্বাস এ সমবেদনা পেলাম নাকি ?!!.......এবার একটু বলেন.. কোন পার্ট টা শিকর? শেষপর্ব টা নাকি এই পর্ব?
লেখক বলেছেন: আমি ভাবলাম ঐ কমন ট্রিকটা বোধ হয় আপনার সাথেও হয়েছে তাই সমবেদনা দিলাম একটু
(just kidding though)
আমি বলবো না কোন পর্বটা শিকড়, একটু কষ্ট করে সময় নিয়ে পড়তে হবে আপনাকে তাহলে নিজেই বুঝে যাবেন।
ভাল থাকবেন সবসময়।
ধূসরিত স্বপ্ন গুলো বলেছেন:
আমি ২টাই পরসিলাম! এবার বলেন..........
লেখক বলেছেন: শেষ অংশ। আয়ানের জীবন কাহিনীটা শিকড়। এবার গল্পটা পড়ে কি মনে হলো তাই বলেন।
ধূসরিত স্বপ্ন গুলো বলেছেন:
ভয়ানক , অদ্ভুত ...... আমরা থার্ড ওয়ার্ল্ড এর কান্ট্রি হয়ে থাকবো আরোও অনেকদিন.............লেখক বলেছেন: সেটাই
(ধন্যবাদ মতামতের জন্য।
ফাহমিম বলেছেন:
বাহ!পুরাই সিরিয়াস গল্প।বাস্তববাদী (ঃ
লেখক বলেছেন: ধন্যবাদ! গল্পটা পড়লেন দেখে ভাল লাগলো। ভাল থাকবেন।

















