উক্তিগুলো উড়ছে শ্বেতপাথর-গুড়োর মতো
শুভ্র কণায় বিষিয়ে ওঠে জন্মকালো ক্ষত।
সম্ভ্রম আর অনুভূতি প্রার্থনাতে রত
লোকদেখানো মূদ্রাগুলো ভীষণ ইতস্ততঃ !
কৃষ্ণকালো ক্যানভাসটায় গভির-গাঢ় আঁচড়
তুলির পর তুলি ভাঙায় হাত হয়েছে নাছোড়।
অবাধ-ক্ষিপ্র রাগটা বাড়ে উদ্দামতার ছায়ায়
কৃষ্ণপক্ষ শিউড়ে ওঠে নিজ আবরণ খোয়ায়।
মৃত্যুসভায় আর জমে না কালোর হাহাকার
ধবধবে এই সময় এখন শুভ্রে একাকার !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

