somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল লিভিং রুমের আগামী ১০

১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে ডিজিটাল লিভিং রুম বাস্তবে রূপ নিচ্ছে। আর এটা সম্ভব হচ্ছে মূলত টেকনলজির ব্যবহার সহজ এবং সস্তা হওয়ার কারণে। আর কনজিউমার ইলেকট্রনিক শোতে ডিজিটাল লিভিং রুমে কি কি থাকবে তা দেখানো হয়েছে। মিউজিক, টেলিভিশন ও ফিল্ম যে কোনো সময় ঘরের যে কোনো জায়গায় শুনতে, দেখতে এবং গ্রেব করতে পারবেন ডিজিটাল লিভিং রুমে। এ রকমই কিছু টেকনলজি হচ্ছে
হোম সার্ভারস : এটা এমন এক প্রযুক্তি যার মধ্যে টেরাবাইট ডেটা সংরক্ষণ করা যাবে। বক্সগুলো সিড়ির নিচে ভাজ করে রাখা যাবে। এ ডিভাইসগুলোতে মুভি সংরক্ষণ, ফিল্ম ও মিউজিক ডাউনলোড করা যাবে। যা ঘরের নেটওয়ার্কের মধ্যে যে কোনো কমপিউটার দিয়ে এক্সেস করা যাবে। পরে তা পৃথিবীর যে কোনো কমপিউটারে পাঠানো যাবে। হোম সার্ভার সিইএসতে প্রদর্শন করে মাইক্রোসফট, বাফেলো ও প্রমিজ টেকনলজি।
টিভি টু গো : আপনি আপনার টিভি ঘরের যে কোনো জায়গায় রাখতে পারবেন। সানডিস্ক কম্পানি যে টিভিটি প্রদর্শন করে তা দেখতে অনেকটা ইউএসবি মেমোরি স্টিকের মতো। কিন্তু এর সঙ্গে একটা ইনফ্রারেড রিমোট এবং মিডিয়া প্লেয়ার যুক্ত। ডাউনলোড করা ফাইল পিসি থেকে আপনি ওই ডিভাইসে নিতে পারবেন। চার অথবা আট জিবি গেজেট তখন দোলনাকার কাঠামোতে সংযোগ দিতে হবে, যা সরাসরি টেলিভিশনের সঙ্গে সংযোগ ঘটাবে। রিমোটের মাধ্যমে আপনি আপনার ফাইলগুলো ব্রাউজ করতে পারবেন।
সিমলেস কানেকশনস : দি ডিজিটাল লিভিং নেটওয়ার্ক অ্যালায়েন্স ২৫০টি কম্পানির সমন্বয়ে গঠিত তারা ওয়্যারলেস এবং ওয়ার্ড নেটওয়ার্কের ব্যবস্থা করছে। ডিএলএনএ যেসব পণ্যের অনুমোদন দেবে তা যে-ই তৈরি করুক, তা অন্যদের সঙ্গে শেয়ার করবে। আর এ রকমই একটি ক্যামেরার অনুমোদন দিয়েছে ডিএলএনএ। যা স্বয়ংক্রিয়ভাবে টিভি, প্রিন্টার, পিকচার ফ্রেম এবং মিডিয়া প্লেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারে। এ রকম আরো অনেক পণ্য তৈরি করেছে সনি, নোকিয়া এবং জেভিসি।
স্মার্ট টিভিএস
স্মার্ট টেলিভিশনে আপনি সরাসরি ইন্টারনেট সংযোগ দিতে পারবেন। এর মাধ্যমে আপনি খেলার স্কোর কিংবা আবহাওয়ার খবর স্ক্রিনের এক কোনায় ছোট বক্স আকারে আসবে।
মিউজিক স্টিমস
যারা স্টেরিওর মাধ্যমে গান শুনতে চান কিন্তু তাদের পিসিতে বিপুল সংখ্যক কালেকশন, তাদের জন্য মিউজিম স্টিমস। এটি একটি ডিভাইস যাতে স্ট্যান্ডার্ড হাই-ফাই সংযোগ রয়েছে। দেখতে একটি ওয়্যারলেস বন্ডের মতো, যা স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক কমপিউটার থেকে মিউজিক খুজে বের করার এবং স্টেরিওর মধ্য দিয়ে প্লে হবে। একটি রিমোট কন্ট্রোল এলসিডি ডিসপ্লের মাধ্যমে আপনি আপনার মিউজিক কালেকশন ব্রাউজ করতে পারবেন।
ওয়্যারলেস প্রজেক্টর : তোশিবা সিইএস মেলায় এক ধরনের ওয়্যারলেস প্রজেক্টর প্রদর্শন করে, যা ৬০ ইঞ্চি ইমেজ তৈরি করতে পারে ওয়ালের এক মিটারেরও কম দূরত্ব থেকে। দুই মিটারের কম দূরত্ব থেকে এটা ১২০ ইঞ্চি ইমেজ তৈরি করতে পারে। এটা তারবিহীন হওয়ায় নেটওয়ার্ক পিসি থেকে কনটেন্ট নিতে পারবে এবং এর জন্য এক্সবক্স ৩৬০ বা ডিভিও প্লেয়ার যুক্ত করতে হবে।
ডুয়াল স্ক্রিন টিভি : টিভি দেখার সময় প্রায়ই দেখা যায় একেকজন একেক চ্যানেল দেখতে চায়। আর এতে মাঝে মধ্যে পরিবারের সদস্যদের মধ্যেই গ-গোল বেধে যায়। কিন্তু এ সমস্যার সমাধান করে দিয়েছে ডুয়াল স্ক্রিন টিভি। স্যামসাং এ ধরনেরই একটি থ্রিডি প্লাজমা টিভি প্রদর্শন করেছে। এর সুবিধা হচ্ছে, একই সময়ে এটি আলাদা মানুষের জন্য ভিন্ন ইমেজ তৈরি করতে পারে। তবে আপনাকে এ টিভি দেখার জন্য আলাদা চশমা পরতে হবে।
ইউনিভার্সাল রিমোট
আপনি এখন আপনার টিভি পিসির সঙ্গে সংযোগ দিয়ে দেখতে পারবেন। কিন্তু উদ্ভাবনকারীরা টিভি এবং পিসি নিয়ন্ত্রক কি-বোর্ড ও মাউসকে সরিয়ে দিতে চাইছে। লজিটেক ডিনোভো মিনি এ রকমই একটি বহনযোগ্য কি-বোর্ড ও রিমোট আবিষ্কার করেছে, যা রিচার্জেবল ব্যাটারি দিয়ে চলবে এবং ১০ মিটার দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবে।
ওয়্যারলেস ফ্রেম : ডিজিটাল কাটার সমস্যা হচ্ছে প্রিন্ট আউট ছাড়া তা ঘরের যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় না। ডিজিটাল ফ্রেমের কল্যাণে আপনি ডিজিটাল ইমেজ প্রিন্ট আউট ছাড়াই যে কোনো স্থানে নিয়ে যেতে পারবেন। এমনকি আপনার মোবাইলের ছবি এ ডিজিটাল ফ্রেমে পাঠাতে পারবেন একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে রেখে।
ফেশিয়াল রিকগনিশন : প্যানাসনিক একটি টিভি প্রদর্শন করেছে যার নাম ‘স্টে-উইথ-মি-টিভি’ । এ টিভির মাধ্যমে একজন ব্যক্তি ঘরের যে কোনো স্থানে থাকুন না কেন, তার ইমেজ টিভিতে দেখা যাবে। এমনকি দূরত্ব কম-বেশির ওপর ইমেজের আকৃতিও পরিবর্তিত হবে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×