সম্প্রতি বিজ্ঞানীরা এমন ১৪টি বিষয়ের লিস্ট করেছেন যা পৃথিবীর যে কারো উন্নত জীবন ধারণের জন্য দরকারি। গত বছর থেকে একদল গবেষক ও ইঞ্জিনিয়ার এ ব্যাপারে চেষ্টা করে আসছেন। কমিটির চেয়ারম্যান ও সাবেক ইউএস প্রতিরক্ষা সচিব উইলিয়াম জে পেরি বলেন, আমরা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জগুলো অনুভব করতে পারি কমিটমেন্ট ও সৃষ্টিশীলতা দিয়ে, যা এ শতকের বাস্তব প্রাপ্তি। এগুলোর কিছু হতে পারে, কিছু হওয়া উচিত এবং কিছু যতো তাড়াতাড়ি সম্ভব অর্জন করা দরকার। যে জিনিসগুলোর লিস্ট করা হয়েছে সেগুলো হলো :
* সোলার শক্তি উৎপাদন ও সরবরাহ
* ফিউশন থেকে শক্তি সরবরাহ
* উন্নত কার্বন পৃথককরণ পদ্ধতি
* নাইট্রোজেন সাইকল নিয়ন্ত্রণ
* নিরাপদ পানির নিশ্চয়তা
* উন্নত আরবান ইনফ্রাস্টাকচার
* অ্যাডভান্সড হেলথ ইনফরমেশন
* উন্নত ওষুধের ব্যবস্থা
* নিউক্লিয়ার সন্ত্রাস প্রতিরোধ
* রিভার্স ইঞ্জিনিয়ার দি ব্রেইন
* সাইবার স্পেসের নিরাপত্তা
* ভার্চুয়াল রিয়ালিটির বর্ধন
* অ্যাডভান্সড পার্সোনালাইজড শিক্ষা
* সায়েন্টিফিক আবিষ্কারের যন্ত্রের উন্নয়ন
কমিটি এগুলো কোনো র্যাংক অনুযায়ী সাজায়নি। ইচ্ছা করলে আপনিও এগুলোর জন্য ভোট দিতে পারবেন এবং মন্তব্য করতে পারবেন। পরে চারটি মূল বিষয় বাছাই করা হবে যেগুলো মানবতার উন্নতি, বেচে থাকা, স্বাস্থ্য, অবিশ্বাস কমানো বেচে থাকার আনন্দের জন্য দরকার।
গুগলের কো-ফাউন্ডার ও কমিটির মেম্বার ল্যারি পেজ বলেন, ‘উন্নত প্রযুক্তি জীবন ধারণের জন্য অবিস্মরণীয় গুণগত উন্নতি এনেছে কৃষি এবং পণ্য তৈরিতে। আমরা যদি বড় চ্যালেঞ্জগুলোর ওপর ফোকাস করি তাহলে আমরা ভবিষ্যৎকে উন্নত করতে পারব।’ ওই টিমের মধ্যে রয়েছে জেনেটিসিস্ট জে ক্রেইজ ডেন্টার, ফিউচারিস্ট র্যমন্ড কুরজওয়েল, নোবেল বিজয়ী মারিও মলিনা, ডিন কেমেন, এবং পৃথিবীর বিখ্যাত সব বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার। তাদের ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর সব বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেয়া হবে এক বছর পর্যন্ত। পরে তা ৫০ জন গবেষক দিয়ে রিভিউ করা হবে। ইচ্ছা করলে আপনিও ভোট কিংবা মতামত পাঠাতে পারেন নিচের ওয়েবসাইটের মাধ্যমে
http://www.engineeringchallenges.org
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।