বাস্তবে আমেরিকা যেমন সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তেমনি ওয়েবেও সন্ত্রাসীদের খুঁজছে। সম্প্রতি ইউএস গভর্নমেন্ট এমন একটি প্রজেক্ট হাতে নিয়েছে যার মাধ্যমে সন্ত্রাসীদের চিহ্নিত করা যাবে, যারা ভার্চুয়াল ওয়ার্ল্ডস ব্যবহার করছে। অনলাইন ওয়ার্ল্ডে স্বাভাবিক ব্যবহার এবং ঘরোয়া পরিবেশ তৈরির জন্য এটা করা হচ্ছে। ইন্টেলিজেন্ট অফিসাররা উন্নত টুলস এবং টেকনিকসের মাধ্যমে সন্ত্রাসী এবং সন্ত্রাসী গ্রুপদের খুজছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে।
ডিএনআই হচ্ছে ইউএসের ইন্টেলিজেন্ট এজেন্সিগুলোর কো-অর্ডিনেটর। রেয়নার্ডে বলা হয়, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীদের ভার্চুয়াল ওয়ার্ল্ড ব্যবহার এবং বড় মাপের অনলাইন গেমস ও ইন্টেলিজেন্স কমিউনিটি ধারা তা বুঝতে পারা।
রেয়নার্ড রিসার্চাররা অবজারভেশনের মাধ্যমে বেজলাইন নরমেটিভ বিহেভিয়ার তৈরির চেষ্টা করবে। কাউন্টার টেররিজম ফাউন্ডেশনের ফাউন্ডার ও কো-চেয়ারম্যান অ্যান্ড্রিও ককরান বলেন, এটা একটা ভালো সিদ্ধান্ত। আমরা গত কয়েক বছর ধরে জিহাদিদের নেটে উপস্থিতি টের পাচ্ছি। রোডরিক জনেস ফর্মাল স্পেশাল ব্রাঞ্চ অফিসার ও কনসেনট্রিক সলিউশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, এটা বর্তমান সময়ের জন্য খুবই সেনসিবল পদক্ষেপ। কারণ ট্র্যাডিশনাল আইন ইনফোর্সমেন্ট মেথড দিয়ে এর সমাধান সম্ভব নয়। তাই তাদের চিহ্নিত করতে হবে এবং নতুন ইন্টেলিজেন্স মেথড ব্যবহার করতে হবে এ থ্রেটের বিরুদ্ধে কাজ করার জন্য।
ডিএনআইর এক সিনিয়র অফিসার বলেন, এটা মূলত রিসার্চের জন্য করা হচ্ছে, অপারেশনের উদ্দেশে নয়। আমার ধারণা, সন্ত্রাসীরা অনলাইন ব্যবহার করছে দ্বিতীয় অপশন হিসেবে। মি. ককরান বলেন, সব সন্ত্রাসী ট্যাকটিকস মূলত ইন্টারনেটের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়। বিশেষজ্ঞরা মনে করেন, অনেক সময় সন্ত্রাসী কর্মকা-ের মূল উদ্দেশ্য থাকে নেটের কোর অ্যাড্রেস বুক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানা। ফলে সামরিক কার্যক্রম ব্যাহত হয়। যেমনটি হয়েছে কিছুদিন আগে পাকিস্তানে। ফলে অনেক মানুষ আর ইউটিউবে ভিডিও দেখতে পারছে না। এসব সমস্যা কাটিয়ে ওঠার জন্য অনেক সময়ের প্রয়োজন এবং অফ লেভেলেই যুদ্ধ করতে হবে।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।