তাঁর নামটা ঠিক জানা নেই। তিনি বাঙালীও নন। আমার সঙ্গে তাঁর পরিচয়ও হয়নি। শুধু এক ঝলক দেখা হয়েছে মাত্র। বিদ্যুন্মালা কুসুমকুমারী নামটা আমারই দেওয়া। এটা কতটা যথার্থ হয়েছে সেটা পাঠকগন বিচার করবেন। সিনেমার স্যুটিং এর আগেও দেখেছি। তবে দেখতে সাধারন হলেও এমন ছলবলে কুহকময়ী লাস্যময়ী নায়িকা এতকাছ থেকে আর দেখার সুযোগ হয়নি।
ঘটনাস্হল ভারতের কর্ণাটক প্রদেশের হাম্পি গ্রামের অচ্যুৎদেব রায়ের মন্দির। এটা এখন ধ্বংশাবশেষ। তার মাঝেই যা কারুকার্য আছে তা ভারতের অতীত গৌরবকে সগর্বে বর্ননা করছে। মধ্যযুগে এখানেই ছিল বিখ্যাত বিজয়নগর রাজ্যের রাজধানী। ১৫৬৫ সালে তালিকোটার যুদ্ধে দক্ষিনের মুসলমান সুলতানেরা বিজয়নগরকে পরাজিত করে সব মন্দির ধ্বংশ করে। আর্ট, ইঞ্জিনিয়ারিং বা কারুকার্য বোঝার মত শিক্ষা তাদের ছিল না। সৃষ্টির থেকে ধ্বংশের উন্মাদনাই তাদের প্রবল ছিল। পরে হাম্পির বিস্তারিত ছবি দেওয়ার ইচ্ছা রইল। এটা এখন ইউনিসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেশ বিদেশ থেকে মানুষজন হাম্পিতে আসেন।
আমিও আর্ট ওয়ার্ক দেখতেই গেছিলাম। কিন্তু কুসুমকুমারীর আকর্ষন উপেক্ষা করতে পারলাম না। তিনি তখন কোন এক কন্নড় সিনেমার গানের দৃশ্যের চিত্রগ্রহনে ব্যাস্ত।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।