ভারতের কেরল প্রদেশের কাসড়গড় জেলার বেক্কাল গ্রামের দূর্গ কেরলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মূলত মসলমান অধ্যুসিত কাসড়গড় জেলা ভারতের পশ্চিম উপকূলের মুসলমান সংস্কৃতির অন্যতম পীঠস্হান। এখানের কেল্লাটি অনেক পুরানো। প্রথমে এই কেল্লা ছিল স্হানীয় মালাবার হিন্দু সামন্ত রাজার অধীন। পরবর্তীকালে এই কেল্লা টিপু সলতানের হাত ঘুরে শেষে ইংরেজদের হাতে আসে। কেল্লার মাঝখানের ওয়াচ টাওয়ারটা টিপু সুলতানের তৈরী বলে কথিত আছে। ব্রিটিশ ভারতে এই কেল্লা ছিল মূলত ম্যাড্রাস রেজিমেন্টের সেনানিবাস।
বিগত কয়েক বছর ধরে ভারতের পুরাতত্ত্ব বিভাগ এই কেল্লাটির সংস্কার করেন এবং পর্যটকদের জন্য খুলে দেন।
ছবি পরিচিতি:
১। কেল্লার প্রবেশদ্বার। এখান থেকে টিকিট কাটতে হয়।
২। কেল্লার প্রাচীরটি এঁকে বেকে ঘুরে ঘুরে ওপরে উঠেছে। ওপরের প্রাচীর থেকে দেখা যাচ্ছে নিচে প্রাচীরের অংশ এবং একটা অব্যাবহৃত একটি বহির্পথ।
৩। কেল্লা থেকে পেছন দিকে সমুদ্র দিয়ে পালাবার পথ। সমুদ্রের কিছুটা দেখা যাচ্ছে খিলানের মাঝে। পরের পোস্টে বেক্কালের সমুদ্রতটের ছবি দেওয়ার ইচ্ছা রইল।
৪। কেল্লা দেখতে এসেছেন স্হানীয় সুন্দরীরা। আজকাল বোরখা পরা সুন্দরীদের দেখলেই আমার একজন সবুজ চোখের প্রিয়তমা বোরখাওয়ালীর কথা মনে পড়ে যায়। তিনি অবশ্য আমাদের ব্যাঙ্গালোরেই থাকেন। আর বুকের মধ্যে কেমন যেন সেই "কাম সেপ্টেম্বরের" বাজনাটা বাজতে শুরু করে !!!
৫। কেল্লার প্রাচীরের ওপর।
৬। কেল্লার ঠিক মাঝখানে অবস্হিত একটি ওয়াচ টাওয়ার। এখান থেকে পুরো কেল্লার ভেতরটা নজরদারী করা যায়।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।