সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
ছবি ব্লগ: উত্তর পূর্ব্ব ভারতের হস্তশিল্প মেলা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সম্প্রতি আমাদের ব্যাঙ্গালোর শহরের ইনস্টিটিউট অফ ইন্জিনিয়ার্স হলে আয়োজিত হল উত্তর পূর্ব্ব ভারতের হস্তশিল্প মেলা। উত্তর পূর্ব্ব ভারতের সাতটি রাজ্য দেশের অভ্যন্তরে সাত বোন বা সেভেন সিস্টার্স বলে পরিচিত। এই সাতটি রাজ্য হল: আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুনাচল প্রদেশ ও ত্রিপুরা। এই সাতটি রাজ্যের বিভিন্ন হস্তশিল্পের নিদর্শন নিয়ে শিল্পীরা হাজির ছিলেন এই মেলাতে। উত্তর পূর্ব্ব ভারতের হস্তশিল্প শুধু দেশের মধ্যে নয়, এমনি কী বিদেশেও সমাদৃত। এইসব রাজ্যে এটা একটা অন্যতম কুটির শিল্প। যেমন আসামের সাদা গামছা ও তাঁতের কাপড়, ত্রিপুরার বেতের আসবাব পত্র, মনিপুরী শাড়ী, নাগাল্যান্ডের লাল ও কালো শাল ইত্যাদি। এটি প্রদর্শনী কাম বিক্রয়কেন্দ্র। সবার তো আর সবকিছু কেনার ক্ষমতা থাকে না (আমিও সেই দলে)। তাই বলে এই সুন্দর হস্তশিল্প দেখার সুযোগ থেকে বঞ্চিত করেননি আয়োজকেরা। আমি আমার মায়ের জন্য একটা নাগাল্যান্ডের লাল কালো উলের শাল কিনেছিলাম। আরো কয়েকটা জিনিস কেনার ইচ্ছা ছিল, তবে দামটা দেখে পিছিয়ে আসতে হল। এখানে মেলার কিছু ছবি দিলাম। শেষের দুটি ছবিতে শিল্পীদের দেখা যাচ্ছে।
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।