আমার প্রিয় পোস্ট

ম্যাথ অলিম্পিয়াডের ফলাফল

১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৭

শেয়ারঃ
0 0 0

প্রথম স্থান - চীন ( ১৫ তম শিরোপা)
দ্বীতিয় স্থান - জাপান ( গতবার ১১ তম)
তৃতীয় স্থান - রাশিয়া ( গতবার ২য়)
চতুর্থ স্থান - কোরিয়া ( গতবার ৪র্থ )
৫ম স্থান - উত্তর কোরিয়া ( গতবার ৭তম)
-----

২৮ তম - ভারত ( গতবার ৩১ তম)
৫০ তম - শ্রীলংকা ( গতবার ৭৮ তম)
৫৮ তম - বাংলাদেশ ( গতবার ৭৫ তম
৮৫ তম - পাকিস্থান ( গতবার নেই)
....

বাংলাদেশের সদস্যদের মধ্যে সামিন রিয়াসাত ও নাজিয়া নাসের চৌধুরী তাদের নিজেদের ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেন । আর তারিক আদনান মুন, হক মুহম্মদ ইশফাক ও প্রানন রহমান খান জয় করেন সম্মানসূচক পুরস্কার । বাংলাদেশের মোট প্রাপ্ত পয়েন্ট ৪৪.৭% ( গতবার ছিলো ২২.৯%) ।

কেবল দক্ষীন এশিয়ায় নয়, অংশগ্রহনকারী সবগুলো দেশের মধ্যে সবচাইতে বেশী এগিয়েছে শ্রীলংকা আর তারপরই বাংলাদেশের অবস্থান, তবে অংশগ্রহনের ৫ম বছরে এই অবস্থানে আসতে পারাটাকে একটা বড় সাফল্য হিসেবে ধরা যায়... ফলাফলে দক্ষীন-পূর্ব এশিয়ার প্রাধান্য ছিলো সুস্পষ্ট.....

অভিনন্দন বাংলাদেশকে...
পরবর্তি লক্ষ্য হ্ওয়া উচিত দক্ষীন এশিয়াতে সেরা হ্ওয়া.. সেই অপেক্ষাতেই রইলাম

 

সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
অমাবশ্যার চাঁদ বলেছেন: বাংলাদেশ দলকে অভিনন্দন।
২. ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
পেঙ্গুইন বলেছেন: চীন কিভাবে সবসময় শিরোপা পেয়ে যায়?
৩. ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
“রুবেল” বলেছেন: পাকিস্তানের আগে আছি তো
৫. ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
শরিফ রনি বলেছেন: ৭৫ থেকে ৫৮তম হয়েছে। গণিতে ভালো করছে টাইগাররা। অভিনন্দন। ইয়েস উই ক্যান...
৬. ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
লুকার বলেছেন:

সাপ-ব্যাং খাইয়া এত ঘিলু হয় কেমতে?
ইন্ডিয়ানরা নাকি ম্যাথে ভাল, এই কথা আমেরিকায় চালু।
১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: ইনডিয়ানদের রেজাল্ট ২০০৪ পর্যন্ত ভালোই ছিলো, সেরা সাফল্য ৭ম (১৯৯৮,২০০১)....কিন্তু গত ৫ বছরে ২৫-৩৫ এর বাইরে বের হতে পারছে না...

সাপ-ব্যাং খাওয়া পাবলিকের সাথে যতটুকু মিশছি..মনে হইসে এদের ব্রেইন অন্যগ্রহ থেকে সার্ভিস করায়া আনা....

ইন্ডিয়ানদের ব্রেইন বাংলাদেশীগো মতই.. কিন্তু এখানে ওই মানের ইউনিভার্সিটি নাই... নাইলে দেখতেন ইউএসএ তে বাংলাদেশীগো ডিমান্ড কেমন...

৭. ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
পান্থ বিহোস বলেছেন: অভিনন্দন বাংলাদেশ দলকে। অভিনন্দন মুনির হাসান ভাইকে...
৯. ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০১
এসব কি হচ্ছে ! বলেছেন: ভারত যত না মাথা তার থেকে কম্যুনিকেশন পাওয়ারের জন্য আমেরিকায় এত জনপ্রিয়। আর বাংলাদেশে ম্যাথকে যে দৃষ্টিতে দেখা হয় তাতে এই রেজাল্ট ভাল না হলেও খুব একটা খারাপ না ;)
১০. ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
বড় বিলাই বলেছেন: সাফল্যের এই ধারা ধরে রাখুক।
১২. ১৯ শে জুলাই, ২০০৯ রাত ৮:৩৮
লুথা বলেছেন:
বাংলাদেশ অসাধারণ ফল করছে এবং আমি মনে করি আরো ভালো করবে...এই আশাতে থাকবো যে ২০১৫ এর মাঝে আমাদের দেশ চীন'কে সরায়ে ১ম স্থান দখল করতে পারবে...

ওরা সাপ-ব্যাং খাইলে আমরা মাছ-আম-কাঠাল খাই...এবং আমি মনে করি যে আমাদের এইসব ছেলে-মেয়ে গুলার ব্রেনও কোন অংশে কম না... ১০০+ কোটির চীন থেকে ১ম হইছে, এবং আমাদের দেশে মাত্র কয়েক বছর ধরে অংশ নিয়ে আজকে এই অবস্থানে চলে আসছে...অনেক বেশি ভালো করছে... আশা করি আগামীবার সেরা ৪০ এ চলে আসবে...
২০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:২৯

লেখক বলেছেন: বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থায় ম্যাথ এমনভাবে পড়ান হয় যে এর প্রতি ভালোবাসার বদলে ভীতিই তৈরী হয় বেশি... এখানে পরিবর্তন আনা যেতে পারলে মানে ম্যাথের প্রতি ভালোবাসা তৈরী করতে পারলে চীনকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব নয় আমাদের জন্য

১৩. ১৯ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪১
সাধারণমানুষ বলেছেন: সাফল্যের এই ধারা আরো বেগবান হোক।
১৫. ২০ শে জুলাই, ২০০৯ রাত ৩:১৮
অনাহুত আগন্তুক বলেছেন: ভারত প্রথম অংশ নেয় ১৯৮৯তে, আর শ্রীলংকা ১৯৯৫তে।
সেখানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড শুরু করে ২০০৫ এ!

আমার মনে হয় ভারত বা শ্রীলংকার সাথে এখনই তুলনা শুরু করা উচিত না! :)
১৬. ২০ শে জুলাই, ২০০৯ রাত ৩:২৩
সোহায়লা রিদওয়ান বলেছেন: ব্রোঞ্জ পদক কোন ইভেন্টে পেল ? পড়লাম যে ...... ?
ম্যাথ অলিম্পিয়াড নিয়ে আরো অনেক কিছু হওয়া উচিত !!!!
আরো ব্যাপক ভাবে...... জোরে শোরে...

@ অনাহুত, ব্যাপার কি বলতো ??? :-(
তোমাকে কিছু বলতে চাইলে কোথায় বলা যাবে ??

 

মোট সময় লেগেছে ০.৯৪৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ