আমার প্রিয় পোস্ট

ভালো আছি ভালো থেকো

ভাইরাস ডিলিট করুন manually

১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০২

শেয়ারঃ
0 2 0

ভালো কোন এন্টি ভাইরাস থাকার পর ও অনেক সময় কম্পিউটারে ভাইরাস ঢুকে পড়ে। অসতর্কভাবে পেন ড্রাইভ ঢুকানোর ফলে, এন্টি ভাইরাসেন আপডেট না করলে অথবা নেট থেকে ভাইরাস ঢুকে পড়তে পারে আপনার পিসিতে। এতো ঝামেলা থাকে মুক্তি পেতে পারেন যদি আপনি manually ভাইরাস ডিলিট করতে পারেন। manually ভাইরাস ডিলিট করা একে কার্যকরী তেমনি মজারও।
new folder.exe ভাইরাসটির সাথে নিশ্চ্চয়ই পরিচিত যেটা তৈরী হয় মুলত autorun.inf file থেকে।

যেভাবে ডিলিট করবেনঃ
স্টার্ট মেন্যু থেকে Search এ গিয়ে autorun.inf লিখে Search করুন।যে ফাইল গুলা আসবে এক এক করে রাইট ক্লিক করে properties এ গিয়ে read only option টি un-check করুন।
এইবার ফাইলটি নোটপেড দিয়ে অপেন করে ctrl+ A চেপে ফাইলে থাকা সব ডাটা ডিলিট করে দিন,সেইভ করে বেরিয়ে আসুন।
start->run এ গিয়ে msconfig লিখে ওকে করুন
startup tab এ যান regsvrথাকলে un-check করুন। Exit without Restart করে বেরিয়ে আসুন
এইবার control panel -> scheduled tasks এখানকার সব task ডিলিট করুন।
পুনরায় start -> run এ গিয়ে gpedit.msc লিখে ওকে করুন। users configuration->Administrative templates->system এ যান। prevent access to registry editing tools এ গিয়ে disable করে দিন।
আবার start->run এ গিয়ে regedit লিখে ওকে করুন, to edit->find এ গিয়ে regsvr.exe লিখে search
করুন। regsvr.exe এর সব ধরনের occurrence ডিলিট করুন। এক্ষেত্রে সাবধান যেন কোন system file ডিলিট না হয়ে যায়। যেমন regsvr32.exe ডিলিট করা যাবে না শুধু regsvr.exe থাকলে তা ডিলিট করে দিবেন।

start->search->all files and folders এ যান, “*.exe” লিখুন এরপর when was it modified
এ ক্লিক করুন specify date সিলেকট করুন।যে তারিখের মধ্যে ভাইরাস আসছে বলে মনে হয় ঐ তারিখ লিখে search
করুন। তারিখ এমনভাবে লিখুন যে তারিখের মধ্যে শুধু ভাইরাস এসেছে কিন্তু অন্য কোন software install করেন নাই বলে মনে হয়। search শেষ হলে সব exe ফাইল সিলেকট করে shift+delete দিয়ে ডিলিট করুন। একই ভাবে
regsvr.exe, svchost .exe লিখে search করুন ও ডিলিট করুন।
কম্পিউটার restart করুন এবং দেখুন ভাইরাস আছে বলে মনে হয় কিনা। অন্যান্য ভাইরাস ও এইভাবে ডিলিট করা যায়।
আপনাদের কাজে আসলে পরে আবার লিখব আশা করি।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
মিসকল বলেছেন: ভালা তবে পরে পড়মুনি। এড করে রাখলাম।
৩. ১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১০
মদন বলেছেন: প্রিয়তে রাখলাম
৬. ১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২০
র‌্যাভেন বলেছেন:
এসব কর্তে গিয়া পিসি আনবুটেবল হোক আরকি
১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: মন্দ কি , এইভাবেই শিখতে হয়।

৭. ১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
বুমবুম বলেছেন: র‌্যাভেন বলেছেন:
এসব কর্তে গিয়া পিসি আনবুটেবল হোক আরকি

আমারও তাই মনে হয়।সমস্যা হইতে পারে।
৮. ১১ ই জুন, ২০০৮ রাত ৮:১৯
জামাল২০০৭ বলেছেন: গুরত্বপূর্ণ তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৯. ২৮ শে জুন, ২০০৮ রাত ১১:৩৯
অনিকেত প্রান্তর বলেছেন: আনবুটেবল হবে না যদি একটু খেয়াল রাখেন। উপরন্তু আপনি রেজিস্ট্রির একটা বেক আপ রাখতে পারেন যাতে প্রয়োজনীয় কোন কিছু ডিলিট হয়ে গেলে পুনরায় রিস্টোর করে নিতে পারেন।
১০. ২৮ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
ট্যামটেমি বলেছেন: যারা কম্পিউটার এর বেসিক সম্পর্কে কম জানে তারাই পিসি আনবুটেবল ভাইরাস জ্বরে ভোগে, পিসি আনবুটেবল হলে কি হয় ভাই? সিস্টেম সম্পর্কে ধারণা থাকলে আনবুটেবলকে ভয় কি? জানা না থাকলে জানার চেষ্টা করাই কি ভাল নয়। ভাল একটা পদ্ধতি শেখানোর জন্য অনিকেত প্রান্তরকে আন্তরিক ধন্যবাদ।
১২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৭
ল্যাটিচুড বলেছেন: জোস পোষ্ট - হাতে নাতে ফল । ভাইরাসরে কিলাইয়া বাহির করছি। ডবল প্লাস সাথে ধন্যাপাতা।
১৩. ১৬ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪১
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: দারূণ বাই, সাব্বাস......থ্যাঙ্কু...
১৪. ১৬ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩৩
লুথা বলেছেন: ভালো একটা পোস্ট , কিন্তু কোন বাক্কল র যে ভাল লাগলো না বুঝলাম না।
১৭. ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১৮
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন: ধন্যবাদ ভাই,দরকারী পোস্ট, প্রিয়তে নিলাম।
২২. ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৯
মহাপাগল বলেছেন: দেখি কি করা যায়
২৩. ০৭ ই মার্চ, ২০১১ রাত ৮:০০
অর্ণব আর্ক বলেছেন: ভালা পুস্ট পিসি আনবুটেবল না হইলেই হয়।

 

মোট সময় লেগেছে ০.৯৪৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই