somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানি

২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তখন ক্লাস সিক্স এ পড়ি। আমার বড়বোনের সাথে বাসায় ফিরতে হত বলে আমাকে ছুটির পরও বেশ অনেকক্ষণ স্কুলে থাকতে হত। খুব বিরক্তিকর ব্যাপার, সন্দেহ নেই। আমি একা একা স্কুলের মাঠে হাঁটাহাঁটি করতাম আর মনে মনে কথা বলতাম। মাঝে মাঝে এভাবে দেরি করার কারণে অনেকের সাথে পরিচয় হয়ে যেত, সেরকমই একজন ছিল মিষ্টি।

যাহোক একদিন আমি একা একা হাঁটছি আর কিছু একটা ভাবছি, ভাবতে ভাবতে পানি খাচ্ছি বোতল থেকে। ভীষণ গরম পড়েছিল সেদিন। আর কোন কারণে পানি ছিল আমার কাছে খুব কম। পানি না খেলে আবার আমার চলে না। তো ভাবতে ভাবতে আনমনে আমি বোতলের শেষ পানিটুকু মুখে ঢেলে দিলাম।
'আহ কি করলাম! এখন পানি পাব কোথায়? হায় হায়!! আরো অনেকক্ষণ স্কুলে থাকতে হবে তো।...' ভাবতে ভাবতে আমি একটা অদ্ভুত কাজ করলাম। সন্দেহ নেই কাজটা মোটেও ভালো নয়। কিন্তু দেখার তো কেউ নেই! আমার মুখে ভরা পানিটা আমি আবার বোতলে ভরে রাখলাম!! হাসছিলাম মনে মনে, এমন যদি হত যে এখনই হঠাৎ কোন ফ্রেন্ড এসে ধাঁ করে আমার হাত থেকে বোতলটা টান দিয়ে নিয়ে পানিটুকু খেয়ে ফেলল..... হা হা হা আমার মুখের পানি খেয়ে ফেলবে! হা হা হা.... আক্ষরিক অর্থেই আমি শব্দ করে হাসা শুরু করলাম!!

একেই বোধহয় বলে টেলিপ্যাথি!!! কারণ ঠিক আমার হাসি শেষ হবার আগেই আমাকে হতভম্ব করে দিয়ে মিষ্টি এসে আমার হাত থেকে টান দিয়ে বোতলটা নিয়ে এক ঢোকে পানিটা খেয়ে ফেলল!!!! আমি কিছু বলারও সুযোগ পেলাম না!!! অবশ্য সুযোগ পেলেও লাভ হত না, আমি কি স্বল্প পরিচিত একটা মেয়েকে বলতাম যে, আমি আমার মুখে ভরা পানিটা না খেয়ে 'ভবিষ্যতের কথা চিন্তা করে' তা আবার বোতলে ভরে রেখেছি? বলতাম না। কি উপায়? কিছুই না!!!
মেয়েটা পানি খেয়ে,একটা ধন্যবাদ দিয়ে, যেভাবে এসেছিল ঠিক সেভাবে আবার ধুম করে চলে গেল!! আমি হা করে খালি বোতলটার দিকে তাকিয়ে রইলাম কতক্ষণ। তারপর হা হা করে হাসতে লাগলাম একা একা।

দূর্ভাগ্যজনক কিনা জানি না, এক বছর পর এই মেয়েটা হয়ে গিয়েছিল আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন!! পরে আমি একদিন হঠাৎ করে চিনতে পারলাম,'আরে ওই তো আমার মুখে ভরা পানি খেয়েছিল....'

নিজের মুখে ভরা পানি একজনকে খাওয়ানো নিঃসন্দেহে নিন্দনীয় কাজ, কিন্তু আমার এখনো ঘটনাটা মনে পড়ে ভীষণ হাসি পায়!!!!
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×