তোমাদের জন্য.........
আর পূর্ণিমার চাঁদের একটা ফালি কেটে ছোট্ট একটা বাক্সে করে তুলে রাখলাম......
আনন্দগুলোকে ছোট্ট একটা ঝুড়িতে রেখে দিলাম আমি। কোনদিন যদি কাজে লাগে!
ভালোবাসার ছোট্ট কয়েকটা ফোঁটা আমি জমিয়ে রাখলাম,
জানি একদিন কাজে লাগবে।
আকাশে ছোট ছোট করে কতগুলো তারা এঁকে রাখলাম, যাদের হঠাৎ মনে পড়ে গেল তাদের জন্য....
.........................................
যাদের প্রতিদিন দেখি
যাদের আর প্রতিদিন দেখব না....
যাদের একসময় ভালোবাসতাম,
এখন আর ভালোবাসি না.........
যাদের ভালোবাস যেত,
কিন্তু সুযোগ হয়নি............
যাদের প্রতিদিন ভালোবাসি,
যাদের একসময় প্রতিদিন ভালোবাসতাম,
এখন আর বাসি না...........
যাদের অনেকদিন দেখি না.....
যাদের প্রতিদিন দেখি.....
সবার জন্য একটা করে চারা গাছ লাগালাম....
একদিন তারা আসবে,
তারা সবাই,
যাদের ভালোবাসি, যাদের ভালোবাসা উচিৎ ছিল কিন্তু পারিনি, যাদের চেহারা ভুলে গেছি, যাদের চেহারা কোনদিন ভুলব না.... সবাই.......
তারা দেখবে আমি তাদের জন্য চারা লাগিয়েছি, আমার ভালোবাসার চারা........
সেগুলো একদিন বড় হয়ে উঠবে, তাদের আমি আর ভুলব না...
তাদের প্রত্যেককে আমি জ্যোৎস্না দেখাব, তাদের আমি তারা দেখাব,চাঁদ দেখাব; হোক সে ঘোর অমাবস্যা,.........
তাদের আমি একঝুড়ি করে আনন্দ উপহার দেব.........
একদিন তারা সবাই আসবে..........
সেই দিনের প্রতিক্ষায় রইলাম।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।