.......জিরো গ্র্যাভিটি.......

মৃতপ্রায় উচ্ছ্বাসগুলো...............

১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৬

শেয়ারঃ
0 0 0

nick lachey এর গান শুনছি, what is left of me. সুন্দর গান। ভালোই লাগছে। গতকাল থেকে কেবল bon jovi র it's my life আর darius এর colorblind শুনছি। কেন যেন অনেক বছর আগের কথা মনে পড়া শুরু করেছে। যখন প্রথম ইংলিশ গান শুনলাম, সবে ক্লাস ফোরে পড়ি। ভাইয়া কোথা থেকে মাইকেল জ্যাকসনের beat it নিয়ে এসে বলল, এটা শুনে দেখ, খুব সুন্দর গান। কেবল শুনি আর শুনি। তবু শুনতে ইচ্ছা করে! শেষে ভাইয়া মাইকেল জ্যাকসনের পুরো হিস্ট্রি অ্যালবামটাই জোগাড় করে আনল। সারাদিন ওইগুলোই শুনতাম। বিটগুলো শুনলে আশ্চর্য একটা অনুভূতি হত, মনে হত বসে থাকা দায়! নাচা শুরু করি!!!
তখন কেবল এল আর বি'র সেই বিখ্যাত "কষ্ট " শুভেচ্ছাতে দিয়েছে..... চারিদিকে কেবল কষ্ট আর কষ্ট..... আমি কষ্ট পেতে ভালবাসি, তাই তোমার কাছে ছুটে আসি.... সারা দেশ মনে হয় এই গানে চরম মাতা মেতেছিল। আমার যতদূর মনে পড়ে,এই গানটার মত এত হিট বাংলা ব্যান্ডের গান আজ পর্যন্ত দ্বিতীয়টা হয়নি। তবে তারো আগে মাইলসের "নিঃস্ব করেছ আমায়" ভীষণ হিট হয়েছিল। সবখানে কেবল এই গান। আমার কাছে মাইকেল জ্যাকসনের আগে এই গান দু'টো ছিল সবচেয়ে হিট!! গান শুনলে আইয়ুব বাচ্চু না হলে মাইলস!!!
আজব এক উন্মাদনা!!!
এখনো গান শুনি। ঠিক ততোটা মুগ্ধতা বোধহয় কাজ করে না। মানুষ একটা বিষয়কে যত উদ্ঘাটন করে ততই বোধহয় তার আকর্ষণ কমে আসে..... মিউজিকেও কি সেরকম হয়?
কি জানি.....
মানুষের পছন্দও বদলে বদলে যায়। সময়ের চাকার এক একটা চক্রের সাথে সাথে।
ফার্সি থেকে বাংলা ব্যান্ড,তারপর মাইকেল জ্যাকসন থেকে হঠাৎ করে রিকি মার্টিন (স্টিল মাই ড্রিম বয়!!! অবশ্য ম্যান বলাই ভালো..).... ধীরে ধীরে জুনুন, আর্ক হয়ে স্ট্রিংস, জাল, সেলিন ডিওন, ব্রিটনি, ম্যাডোনা, জে লো, আতিফ, এনরিকে ইগলেসিয়াস, বন জোভি, লিঙ্কিন পার্ক, আভরিল, কেলি ক্লার্কসন,ব্ল্যাক, আর্টসেল............... চলছেই...... চলছেই..... চলতেই থাকবে!!!!
তবুও মনে হয়, ৯৯ ওয়ার্ল্ড কাপের সময় রিকি মার্টিনের সেই উন দোস ত্রেস পেপসি অ্যাড দেখার জন্যই ক্রিকেট খেলা দেখার যে মজা সেটা এখন আর পাই না।
সুন্দর গায়কের সুন্দর চেহারা কিংবা ফিগার দেখে হা করে থাকা কিংবা ম্যাডোনার নাচ দেখে মুগ্ধতায় ভোগা, মাইকেল জ্যাকসনকে বিশাল গুণী ভাবা- কোনটাই আর এখন সেভাবে কাজ করে না।

সেই সব ক্রেইজের দিনগুলোর কথা মনে পড়ছে... আফ্রিদীর চেহারা, ওয়াসিম আকরামের হাঁটা কিংবা ইনজামামের রান আউট নিয়ে গবেষণা.... স্কুলের সেই সব ইনডিয়া পাকিস্তানের সাপোর্ট নিয়ে ফাইট.... আর সাউথ আফ্রিকার দূর্ভাগ্য নিয়ে গবেষণা......
ক্রেইজের দিনগুলো কি করে শেষ হয়ে আসছে বুঝতে পারছি না।
আমার যে খালাটা আফ্রিদীর ছবি কেটে কেটে রাখত আর বই খাতা টেবিল ভরে আফ্রিদীর নাম লিখে রাখত সে এখন পড়াশোনা নিয়ে এতই ব্যস্ত থাকে যে যোগাযোগই হয় কম। আমার স্টিভ ওয়াহর প্রতি অকুন্ঠ শ্রদ্ধা আর ক্রোনিয়ের জন্য মন খারাপ করে থাকা.......... তারপর ডায়না মারা যাওয়ার পর সেই ক্যান্ডল ইন দ্য উইন্ড শুনে মন খারাপ করে রাখা...... সালমান শাহের মৃত্যু নিয়ে আলোচনা..... কিছুই আর নাই!!! ভাবলে অবাক লাগে!!!
মনে আছে ক্লাস নাইনে, ক্লাসের সবাইকে একদিন চুপ করিয়ে টরিয়ে নিজের মনেই শয়তানি জাগল! তখন ইন্ডিয়া-পাকিস্তান সিরিজ চলছিল, দিলাম তর্ক বাধিয়ে! আর যায় কোথায়! ভোট হল কোন দলের সাপোর্টার বেশি... আজব! পুরো সমান সমান!!!!
ঝগড়া লেগে গেল ভয়াবহ.... খালি কয়েকটা শব্দ শোনা যায়... শচীন শচীন, দ্রাবিড়, ইনজামাম, আফ্রিদী, শোয়েব আখতার.... তোমরা তো... আমরা তো... সে কি ভয়াবহ ঝগড়া!!! এক একজন বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে মুখ ঝাঁকিয়ে, চুল ঝাঁকিয়ে..... উফ!
মনে আছে ঝগড়া বাধিয়ে আমি দূরে দাঁড়িয়ে মজা দেখছিলাম!! আর কেবল হাসি!!!
শেষে একজন চেপে ধরল, তুমি কোন দল সাপোর্ট কর? তুমি যে কথা তুললা!
আমি তো কিছুই বলব না, শেষে বলে দিলাম 'অস্ট্রেলিয়া'। তখন কি বলবে মেয়েটা!!!
শেষে সবার ঝগড়া যখন চরমে তখন বোর্ডে নাম লেখার ভয় দেখিয়ে চুপ করালাম বহুত কষ্টে! সবক'টা গজ গজ করতে লাগল, বোধহয় আমাকে গালাগালিই করছিল!!! আর সাকলাইন মুশতাকের হাসি ভেঙিয়ে বিখ্যাত আমি কয়েক দিন আগে সাকলাইন নামটাই মনে করতে পারছিলাম না!
..........................................................................
ক্রেইজগুলো সব জীবন থেকে হারিয়ে গিয়ে সেখঅনে জায়গা করে নিচ্ছে বাস্তবতা। দিন দিন কল্পনার জলা মাঠ উর্বরতা হারাচ্ছে, শুকিয়ে মরুভূমি হচ্ছে দিনের পর দিন.......
সেদিন একটা মুভি দেখছিলাম... তাতে নায়ক একটা ডায়লগ দেয়-
we have nothing if we don't have dreams.....
ভাবছি কথাটা সত্য কি না.............................

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৮
মাহবুবা আখতার বলেছেন:
ইদানিং লেখার সাইজগুলো খালি বড় হয়ে যাচ্ছে............
২. ১৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০০
ত্রিভুজ বলেছেন: বড় হলেও পড়ে আরাম পাওয়া যাচ্ছে.... লেখাটা ভাল লাগছে.....
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন: ত্রিভুজ, ধন্যবাদ।

৩. ১৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১২
শাওন বলেছেন: এক মন তুমি কত পাগলামী দেখাইলা !!! আহা !!!
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: কি যে বলেন বুঝি না....
আমি ভাবের কথা অতোটা বুঝি না :(

৪. ১৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
নূরে আলম বলেছেন: +++++
হুমমমম...
নস্ট্যালজিক....
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন: নূরে আলম, ধন্যবাদ।

৫. ১৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
অচেনা বাঙালি বলেছেন: ণুড়া বাই, আয়াপর্ছি ;)
৬. ১৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
gonder বলেছেন:

আলম ভাই নতুন পোস্ট দেননা কেন?
৭. ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:০২
মাহবুবা আখতার বলেছেন: gonder, অচেনা বাঙালি, আমার এখানে এসে প্লিজ এ ধরনের পিছনে লাগালাগি করবেন না।
এসব ব্যক্তিগত আক্রোশ আমার ব্লগের বাইরে নিয়ে যান।
ধন্যবাদ।
১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:০৫

লেখক বলেছেন: হুমম...

৯. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৪
মুনিয়া বলেছেন: হমম.. ভাল লেখা, এইরকমই হয় আসলে। শোবিজের ড্রিমবয়রা যেমন, বাস্তবের ড্রিম বয়রাও মনে হয় একসময় ঐরকমই ফিকে হয়ে আসে। জীবনটাই তো এইরকম। একটা দিন আসবে যখন হয়তো আর কোনকিছুই টানবে না।
১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:১৫

লেখক বলেছেন: সবকিছু ফিকে হবার আগেই যেন মৃত্যু আসে...

১০. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:৩৫
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: .....সবকিছু ফিকে হবার আগেই যেন মৃত্যু আসে ।

নারে ভাই, এত তাড়াতাড়ি মরতে ইচ্ছে করছেনা ।
১১. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০০
মাহবুবা আখতার বলেছেন: আমার মনে হয় জীবন্মৃত হয়ে বেঁচে থাকাটা বিরাট একটা শাস্তি।

 

মোট সময় লেগেছে ০.৯৫৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যা+ইচ্ছা+তাই
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই