somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সিনেম্যাটিক প্রেমের অপমৃত্যু

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই অত্যন্ত বিরক্তিকর প্রেমের কাহিনীতে (ঘটনা) চরিত্র মোটে তিনটা।
নায়িকা = আমার কাজিন ফাতেমা,
নায়িকার সখি = আমার সেকেন্ড কাজিন মৌসুমী
এবং
মহিলা ভিলেন = আমি ই ই ই ই.... মু হা হা হা....
কাহিনীতে বিশেষ কিছু নেই তেমন। ফাতেমার বোনের বিয়ে উপলক্ষে সবাই একসাথে হয়েছি। সুন্দরী ফাতেমা, তিনি এক অনুষ্ঠানেই হ্যাটট্রিক করে ফেলেছেন। তার তৃতীয় উইকেটের কাহিনীটি আমি আপনাদের শুনাতে বসলাম।

কাহিনীর শুরু বিয়ের শেষে। বর-বৌকে বিদায় জানিয়ে লিফটের সামনে এসে দাঁড়িয়েছি, সমানে বক বক করে যাচ্ছি আমি। হঠাৎ শুনি মৌসুমী মিন মিন করে বলছে,'নাম বলা যাবে না। নাম দিয়ে কি করবেন? ওর অনেক নাম। হি হি..'
আমি লিফটের বাত্তি টিপ দিয়ে কখন ০ তে আসে সেদিকে তাকিয়ে ছিলাম, কথা শুনে পিছনে তাকালাম- একটা লোক দাঁড়িয়ে আছে। মাথায় সাদা টুপি, কোঁকড়া চুল, গায়ে সোয়েটার আর জ্যাকেট।
আমি জিজ্ঞেস করলাম,'কি হইসে? কে নাম জানতে চায়?'
লোকটা বলল,'আমি (বলে ব্যাটা মদন একটা ইমপ্রেসিভ হাসি দেয়ার চেষ্টা করল)'
আমি- 'কার নাম?'
নায়ক মশাই-'উনার নাম (বলে সে নায়কোচিত স্টাইলে নায়িকাকে দেখালো)'
ভিলেন,'কিসের নাম! কোন নাম বলা যাবে না। কারো নাম বলা যাবে না। ইয়ের আর জায়গা পায় নাই! যত্তসব!'
(ব্যাটার ভাব দেখে আমার রাগে ব্রহ্মতালু জ্বলে গেল! আক্ষরিক অর্থেই মাথা ভীষণ গরম হয়ে গেল। ব্যাটা, ঢং মারার আর জায়গা পায় নাX(X()
লিফট চলে এল।
আমরা লিফটে ঢুকলাম।
ঠিক দরজা বন্ধ হবার আগের মুহূর্তে নায়ক লিফট থামিয়ে লিফটে ঢুকলেন (খুব ভাবের সাথেX(()
নায়িকার সখি পিন পিন করে বলে উঠল,'কি ব্যাপার?!'
ভিলেন-'ঠিক আছে আমাদের কি তাতে?'
নায়িকা হাবলু টাইপ, সুতরাং সে হাসা শুরু করল। মারলাম এক ধমক,'চুপ! হাসির কি আছে?X('
নায়ক লোকটি লিফটের দিকে মুখ করে দাঁড়িয়ে, আমি তার পিছনে সামনে হাত বেঁধে (মাথা চরম গরমX(), আমার দুই পাশে নায়িকা আর তার সখি পাশ ফিরে দাঁড়িয়ে।
লোকটা সেকেন্ড ফ্লোরে নামবে, আমরা সেভেন্থ ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে লিফট থামার একটু আগে লোকটির বডি থেকে টুপ করে একটি হোমিও ওষুধের পুরিয়া সাইজের কাগজ পড়ল! বেশি রাগ হলে ভিলেন মাহবুবা আখতারের রাগ ঠান্ডা হয়ে যায়:|, তিনি চুপ করে দেখলেন!
সখি বলে উঠল,'এই যে আপনার কি পড়ল? নিয়ে যান।'
নায়ক হাসিলেন, ভিলেন পিছন থেকে তার ফোলা গাল দেখিল (ইহাতে তাহার মাথায় কি খেলিয়া গেল, কে জানে!)
চুড়ান্ত কিলাইমেক্স!!!!
লিফটের দরজা খুলিল।
নায়ক হালকা মাথা নেড়ে টিপু সুলতান স্টাইলে পিছনে হাত বেঁধে ধীরে সুস্থে হেঁটে বের হলেন।
সাদা পুরিয়া পড়িয়া রহিল।
নায়ক লিফটের দিকে মুখ করি দাঁড়াইয়া ধীরে একটি নায়কোচিত মিষ্টি হাসি দিলেন!
কিন্তু.......................................
হাঁসির পরেই কান্না, বলে গেছেন রাম শর্মা!
এইবার ভাবিল ভিলেন তাহা!
(এতো বাংলা ছবি নয় যে ভিলেন সর্বদা হেরে যাবে!)

নায়কের হাসি শুরু হতে না হতেই তা :) থেকে :-* এ পরিণত হল.......
কেননা...........................
ভিলেনের মাইর শেষ বেলায় B-)
লিফট বন্ধ হয়ে যেতে শুরু করেছে, ভিলেন এক কদম এগিয়ে kooool vaabe এসে লাথি দিয়ে কাগজটি লিফট থেকে বের করে দিল।
এবং
সামনে হাত বেঁধে দাঁড়িয়ে রইল, মুখে নেই কোন অভিব্যক্তিB-)
লোকটি হা হয়ে রইল....
লিফট তার অবাক মুখের সামনে নিঃশব্দে বন্ধ হয়ে যেতে লাগল।
লিফট বন্ধ হবার পর নায়িকা তার সখি এবং ভিলেন একসাথে অট্টহাসিতে ফেটে পড়লB-):DB-):D
একারণেই বললাম ইহা বাংলা সিনেমা নহে, এটা খাঁটি ইংরেজি মুভি, জেমস বন্ড, অবশেষে রহস্য বোঝা গেল- নায়িকা নায়ককে চিট করেছে...
হে হে হে
(লোকটা লিফট ম্যান বা ওই রকমই কোন কর্মচারী হবে। ব্যাটা মদন বাংলা সিনেমা দেখে মাথাটা খেয়েছে।পার্থক্যটা ভুলে গেছে!)
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১১
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×