নির্ঘুম রাতের কথা.....
এখন পারছি না যেমন....
গান শুনছি তো.....
"মন ভালো নেই
তুমি পাশে নেই
............
রাত কাটে নির্ঘুম,
আমি নিশ্চুপ.....
...............
ভালবাসি তোমায় এতটা...."
প্রেম ভালোবাসা আমার কাছে খুব ইন্টারেস্টিং বিষয়, কারণ আমার কোন অভিজ্ঞতা নেই।
তবে অনেককে প্রেম করতে দেখেছি... অদ্ভুত অদ্ভুত কান্ড করে এইসব মানুষ, এই সময়টাতে....
আমি গান শুনি সাধারণত এইসব টাইপ
"ঝ্যান ঝ্যান
ঠুস ঠাস
ধাম ধাম
ইংরেজি চিৎকার...
আবার ধুম ধাম"
এখন অবশ্য বিষয় ভিন্ন.... রাত অনেক হয়ে গেছে, আমার ভিতর কোন ভয় কাজ করছে না (আম্মু বাসায় নেই, নইলে রাত জেগে বিলাসিতার মাশুল কম দিতে হত না)।
আজ যে গানটা বার বার শুনছি সেটা হল সঞ্জীব চৌধুরীর "তোমাকেই বলে দেব"।
গানটা শুনলে খুব দুঃখ দুঃখ লাগে।
লোকটা কাকে কি বলে যাবার কথা বলছে। ভুল দরজার কড়া নাড়ার এই ভুলে ভরা গল্পটা কার জন্য?
আমি জানি না।
শুনলে একধরনের বিষন্নতা চেপে ধরে, তবু বারবার শুনতে মন চায়।
আজ আমার একটা পোস্ট লেখার সময় ছিল, ইচ্ছা ছিল, কিন্তু হল না।
কেন হল না, তা বলব না।
আমার আজকাল কথা ভাল লাগে না।
জগত সংসারের উপর বিরক্ত।
যেমন গানটায় শুনছি....
"আমি কাওকে বলিনি সে নাম.....
কেউ জানে না জানে আড়াল...."
মানুষ ভুল দরজায় কড়া নাড়ে কেন?
এটা মারাত্মক একটা ভুল। মজার ব্যাপার হল ভুল করাটা মানুষের খুব প্রিয় কাজ।
আমরা আনন্দে থাকতে চাই, কেননা আমাদের জীবনে সুখ সবচেয়ে দুর্লভ বস্তু। এতটাই দুর্লভ যে মানুষ তার জন্য কান্নাকাটি করে, বিষন্ন হয়, ভিক্ষুকের মত হাত পাতে.........কখনো মানুষের কাছে, কখনো স্রষ্টার কাছে।
স্রষ্টার কাছে হাত পাতা তবু ভাল, এক্ষেত্রে তো বঞ্চনার সুযোগ নেই।
তোমার অসহায়ত্ব নিয়ে তো স্রষ্টা তবু হাসবে না।
মানুষ মানুষের অসহায়ত্ব নিয়ে হাসে। এটাও মানুষের একটা অভ্যাস। কেউ পড়ে গেলে আমরা হাসি। কারণ আমরা দাঁড়িয়ে আছি।
আমার লেখার আমি কোন অর্থ খুঁজে পাচ্ছি না। বোধহয় টাইপিং মিস্টেকও হয়েছে অনেক।
হোক।
who cares?
আমি সবসময় আমার সব কথা ফিল্টার করতে থাকি। সব লেখা কারেকশান করতে থাকি। এমনকি চিন্তাও ফিল্টার করতে থাকি!
এজন্য আমি ধীরে ধীরে হয়ে যাচ্ছি একটা মোমবাতির মত, দ্রুত ফুরিয়ে যাব, দু'দিকে আগুন জ্বলা মোমবাতির মত।
একবার আমি আমার ফিল্টারটা ফেলে দিতে চেষ্টা করেছিলাম। হাস্যকর ব্যর্থ চেষ্টা!! ফিল্টারটা ছাড়া আমার কোন স্বতন্ত্র অস্তিত্ব নেই! আমিই ফিল্টার, ফিল্টারটাই আমি! ওটা ছাড়া আমার কোন অস্তিত্ব নেই।
আমি একবার আঁতলামী ছেড়ে দিতে চেয়েছিলাম। সবাই ভেবেছে বোধহয় নাটবল্টু ঢিলা হয়ে গেছে।
আমি একবার ভেবেছিলাম খুব সাদা কথা বলব, খুব সাদা চিন্তা করব, খুব সাদা ভাষায় লিখব। কিন্তু দেখলাম ওটা আমার কার যেন নকল হয়ে যাচ্ছে.... নাহলে কিছুই হচ্ছে না।
আমি একবার ভেবেছিলাম, একটা নদী হব........
বয়ে চলব........
আমি হতে পারিনি।
আমি হতে চেয়েছিলাম একটা রঙিন ঘুড়ি...........
আমি হয়েছি ছেঁড়া ডানার একটা পাখি।
....................................................
দিনকাল আমার ভালো যায় না। যাচ্ছে না।
আমি নিজেকে বলি,'সব ঠিক হয়ে যাবে দোস্ত।'
কিন্তু ঠিক আর হয় না।
আমি বলি 'everything's gonna be alright. Don't worry.'
কিন্তু অলরাইট আর হয় না, আর হয় না।
...........................................
"মন খারাপ?'' - কেউ জিজ্ঞেস করলে (কেউ জিজ্ঞেস করে না) আমি বলি,'নাহ!'
"শরীর খারাপ?" (এটাও কেউ জিজ্ঞেস করে না)
আমি বলি,'মেজাজ খারাপ।'
'মন খারাপ' কথাটাই মন খারাপ করা। আমি বলি 'মেজাজ খারাপ'। এতে খানিকটা 'ভাব আসে'। অন্তত এটা মনে হয় না যে আমি হেরে গেছি।
'মন খারাপ' কথাটার মধ্যে একটা পরাজয় আছে। যেটা আমার ভালো লাগে না। 'মেজাজ খারাপ' কথাটার মধ্যে পরাজয় নেই।
(*পরিবারের সদস্যদের কারণে আমি যা লিখলে 'ভালো' বোধ করতাম তা লিখতে পারলাম না।*)
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।