আমার প্রিয় পোস্ট

... তবুও জীবন

৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৫

শেয়ারঃ
0 0 0



একপলকে দেখে নেয়া- " no new missed call no new SMS..."
===============================================

এক শলা সিগেরেটের ধোঁয়া ঘোরে
বদ্ধ ঘরে, আবছা ধোঁয়া ঘুরপাকে এলোমেলো।
জীবনের প্রতিবিম্ব যেন
টিভি সেটে ভুল টিউনিং
অথবা নো সিগন্যাল; ঝিরঝির, ঝিরঝির
আবছা, দূর্বোধ্য সব।
বদ্ধ ঘরে আবছা ধোঁয়া ঘুরপাকে এলোমেলো
নো ওয়ে ফর এক্সট্রাকশন, নো এক্সিট,
পথ খোঁজে...

শরীরের ঘাম,
ঘামে ভেজা মোজা,
এক শলা সিগেরেট-
পূর্ণতা পায় স্যডিস্টিক ভাবনা;
জীবন আগাগোড়া দূর্ঘন্ধে ভরা।

তবু
মোজার গন্ধে ভরা
সিগেরেটের ঘোরছায়ায়
শরীরের ঘাম
জানায় জীবন সচল
অক্ষত অলফ্যক্টরী নার্ভ।

আহ! কি মধুর জীবন...


উৎসর্গ: তোমাকে

 

সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: ... এইত জীবন ভালো-মন্দের সহবস্থান।

২. ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৭
হাসান মাহবুব বলেছেন: খুলনায় যায়া কিছু হৈছে নাকি? উৎসর্গটা সন্দেহজনক ;) শুবেচ্চা।
৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: /:) /:)

৩. ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩১
আফসার নিজাম বলেছেন: আসাসলাম।

যাপিত জীবনের কতোকিছুইতো আছে
আছে জীবনের নানা রঙচিত্র
সেই চিত্রের জোড়ালাগানো শিল্পী
এই কবিতাখানি।
ভালো লাগলো আধুনিক কবিতার ঢঙ

আধুনিক কবিতা কি?
এরকম এক প্রশ্নে জবাবে সৈয়দ আলী আহসান স্যার
বলেছিলেন, 'আধুনিক জীবনই আধুনিক কবিতা।
মানে এইযে তুমি কাঁচঘেরা এক অফিস রুমে বসে আছো
বাইরে একটি সুন্দরী নারী হেঁটে গেলো তার দিকে একনজর
দেখে নিলে, আবার অফিস ফাইলে সই করে গেলে
এইযে অনেকগুলো দৃশ্য এক হয়ে। মানে খন্ড খন্ড দৃশ্য
কি সুন্দর এক হয়ে গেলো। এটাই আধুনিক কবিতা।
খন্ড খন্ড জীবনকে একই সুতায় গেঁথে মালা বানানো।'

আপনাকে ধন্যবাদ এমন একটি কবিতা উপহার দেয়ার জন্য
ভালো থাকবেন।




মা'আসসালাম।
৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০০

লেখক বলেছেন:
আসাসলাম।

নিজাম সাহেবযে... ধন্যবাদ।

মা'আসসালাম।

৪. ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৭
ডঃ জেকিল বলেছেন: ভাষা, প্রেজেন্টেশন আরো স্ট্রং হতে পারত। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অনেক লেখার উৎসর্গে "তোমাকে" ব্যবহার করেছেন (তাঁর ভাবী কাদম্বিরী দেবীর মৃত্যুর পরে)। আপনার উৎসর্হ দেখে মনে পরে গেল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: হুম। কে যে সে কে জানে...

৫. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৭
বিষন্ন নীল বলেছেন: একপলকে দেখে নেয়া- " no new missed call no new SMS..."

কাহিনী বড়ই সন্দেহজনক........... :P :P

হাসান মাহবুব বলেছেন: খুলনায় যায়া কিছু হৈছে নাকি? :) :)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: /:) :( :(( :((

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: হাউ আ ইউ ম্যান...

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: ঐ পিচ্চি ঘটনা কিতা???

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: আসলেই মনে হয় ঘটনা প্যাঁচ খাইছে... তুমিও মুখ ভ্যাংচানী থুইয়া এই ইমোদিলা ক্যান??

৯. ৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪১
ভাঙ্গন বলেছেন: 'তোমাকে'


.....হুমম:(
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: মন খ্রাপ ক্যানু???

১০. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৯
সিনসিয়ার বলেছেন: টুকরো ছবি... ভালো আকছেন... একটানে...
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৩
মৃন্ময় আহমেদ বলেছেন: না-ফোটা-ফুল ফুল হয় না।

ভুলে যাহ্‌.. সব শালাহ্‌ শশাহ্‌..

ভালো থাকিস।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৮

লেখক বলেছেন: ভাল আছি... অননননেক ভালো... মৃতের মত চিন্তাহীণ।

১২. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১২
বোহেমিয়ান কথকতা বলেছেন: তাও মধুর জীবন?!!! কাহিনী কি ভাই? ;)
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৯

লেখক বলেছেন: জীবনটাইতো কাহিনী... কেমুনাছো??

১৩. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২২
পাপতাড়ুয়া বলেছেন: নো ওয়ে ফর এক্সট্রাকশন, নো এক্সিট,
পথ খোঁজে...

তবুও অলফ্যাক্টরী,তবুও লাইফ।




আমাকে উৎসর্গ করা নাকি?;)

নিজাম ভাইরে ফিরিয়ে দেয়ায় আপনেরে মাইনাচ।;);)
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৫

লেখক বলেছেন: :D B-) B-)

 

মোট সময় লেগেছে ১.০০৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্লগের পোস্ট-মন্তব্য-প্রতিমন্তব্য সবকিছুর দায়িত্ব এখন হইতে এক বন্ধুর নিকট অর্পিত হইল।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ