কয়কদিন আগে হাসনাত আব্দুল হাই -এর লেখা জাগরণ মঞ্চ নিয়ে লেখা একটি গল্প
ব্যাপক আলোচিত সমালোচিত হয়েছিল ব্লগ আর ফেসবুক পাড়ায় তখন লিখেছিলাম
প্রথম আলো এই মুহূর্তে বাদ দিতে চাই,
কিন্তু প্রথম আলোর বিকল্প তো নাই।
তাই ভাবলাম জাফর ইকবাল স্যার যদি আলোতে লেখা ছেড়ে দেন, তাহলে আমিও ছাড়ব পড়া
আজকে স্যার বললেন
"হাসনাত আব্দুল হাই বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন, আমিও বাংলা একাডেমী পুরস্কার পেয়েছি।
কিন্তু হাসনাত আব্দুল হাই'র গল্পটি পড়ে আমি এতটাই মর্মাহত হয়েছি যে, আমি আমাকে দেয়া পুরস্কারটি ফেরত দিতে চাই।
কারন এমন একজন লোককে তারা এ পুরস্কার দিয়েছে! কাজেই এ পুরস্কার আমি রাখতে চাইনা।
ড জাফর ইকবাল স্যার আরও বললে্ন,
'হাসনাত আব্দুল হাই যে ভাষায় ক্ষমা চেয়েছেন, সেটিও খুবই আপত্তিকর।'
এমন বলিষ্ঠ প্রতিবাদ শুধু স্যারই করতে পারেন
আমি স্যারের অন্ধ ভক্ত দেখে অনেকে আপত্তি করেন, তাদের বলি
না বুঝে নকল করলে ভুল হতেই পারে, কিন্তু আপনার সামনে দেশের সেরা মানুষ থাকলে
অন্ধ অনুকরণ করলেও ক্ষতি হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

