আমার প্রিয় পোস্ট

'শাশ্বত বিষয়ে সাবধানতা': বিভ্রান্তির অবসান হোক।। আরেক কিস্তি

১২ ই জুন, ২০০৮ রাত ১০:১০

শেয়ার করুন:                   Facebook

প্রিয় ব্লগার বন্ধুগণ, আপনাদেরকে আমার আগের কিস্তি আহত করেছে, কাউকে ক্ষুব্ধ করেছে, যা খুবই ন্যায্য। ...এজন্য আমি ভীষণ লজ্জিত, ক্ষমা চাইতেও দ্বিধা করছি না। আমি সাধারণ অর্থে `সতর্কতা' অবলম্বন করতে বলেছিলাম। আমাদের বিভাগের এই উদ্যোগের পুরো দায়িত্ব আমার কাঁধে তুলে নিয়েছি, সানন্দে দায়বোধের জায়গা থেকে। বিভাগের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সহকর্মীদের সংশয়ী চোখ উদ্যোগী হোতেই নিরুৎসাহিত করে...সেটা নিয়ে আমি মোটেই চিন্তত নই। একজন সহকর্মীকে দায়িত্ব দিয়েছিলাম ডাচ-বাংলার কোড জেনে নিতে, তিনি ব্যাংক থেকে ঘুরে এসে জানালেন: কোনো কোড লাগে না। এমনই দক্ষ তিনি! আর আমি তখন রাজশাহী ছিলাম না...ফলত অঘটন ঘটে গেল! ব্লগার বন্ধুদের আহত করে ফেললাম!

বন্ধুরা আপনারা যে কতো মূল্যবান আমাদের কাছে তা ক্রমশ পরিষ্কার হবে। আপনাদের উদ্যোগ আমাদের প্রাণিত করেছে, করছে প্রতিনিয়ত। আমাকে বন্ধুত্ব থেকে খারিজ করবেন না প্লিজ...আমি আপনাদের ওপর পূর্ণ আস্থাবান।

আর আপনাদের দায়িত্ব ও দায়বোধ আমার কাছে পরিষ্কার এখন। আগে থেকে আলাপ থাকলে এতোবড় অঘটনটা ঘটতো না।

আগামি কাল ব্লগার বন্ধুরা বসুন্ধরা সিটিতে অর্থ সংগ্রহের জন্য দাঁড়াবেন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। সেখানে অর্থ সংগ্রহের অনুমতি পেতে আজ সকালেই আমি বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ বরাবর একটা আবেদন পাঠিয়েছি, ব্লগার বন্ধুদের মারফত....আশা করি এতেই প্রমাণিত হবে আমি তাদের ওপর কতোটা আস্থাশীল। একাউন্ট কোনো প্রসঙ্গ নয়। এবার বিভ্রান্তির অবসান হোক...

বিশ্বাসের পাটাতনে হাতে হাত রেখে দাঁড়িয়ে আমরা এগিয়ে যাব...এই প্রত্যাশা

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শাশ্বত ;

 

  • ১০ টি মন্তব্য
  • ২৮৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই জুন, ২০০৮ রাত ১০:১২
comment by: আরিফুর রহমান বলেছেন: আপনার্ আগের লেখাটি অসাবধানে কিছু উদ্যোগী তরুণকে আহত করেছিলো।

সংশোধনের জন্য ধন্যবাদ!
২. ১২ ই জুন, ২০০৮ রাত ১০:১২
comment by: হাসিব মাহমুদ বলেছেন: ঠিকাছে
৩. ১২ ই জুন, ২০০৮ রাত ১০:১৪
comment by: আইরিন সুলতানা বলেছেন: বিভ্রান্তির অবসার হওয়া আসলেই দরকার । স্বচ্ছতা এখানে খুবই প্রয়োজনীয়, না হলে মানুষ বিশ্বাস, আস্থা হারিয়ে ফেলে মুখ ঘুরিয়ে নেবে এরকম মহৎ কাজগুলো থেকে ।
৪. ১২ ই জুন, ২০০৮ রাত ১১:৫৪
comment by: আরিফ জেবতিক বলেছেন: হাসিব মাহমুদ বলেছেন: ঠিকাছে
৫. ১৩ ই জুন, ২০০৮ রাত ১২:৩৪
comment by: রাহা বলেছেন: ধন্যবাদ, খুবই দরকার ছিল এই পোস্টটি....
৬. ১৩ ই জুন, ২০০৮ রাত ১২:৩৭
comment by: অদ্ভুত আঁধার এক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
বিভ্রান্তির অবসান হোক।।

শাশ্বতই হোক সকল সত্য।
ফিরে আসুক আমাদের মাঝে।
৭. ১৩ ই জুন, ২০০৮ রাত ১২:৪৬
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: এটা ঠিক আছে। আশাকরি আপনি খেয়াল রাখবেন এরপর থেকে যেন যোগাযোগে কোন সমস্যা না হয়, আমাদের পক্ষ থেকে পূর্ণ সহযোগীতার হাত তো দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে।

আর আরিফুর রহমান, আপনার উদ্যগী তরুণ বাক্যবিন্যাস নিয়ে একটু ফোড়ণ কাটি। এখানে যারা করছেন উদ্যমের সাথে তাদের অনেককেই আর বয়সে তরুন বলা যায় না, তাদের উদ্যমকে তারুন্যদ্বীপ্ত বলতে পারেন।
৮. ১৩ ই জুন, ২০০৮ রাত ১:৩৩
comment by: রাসেল ( ........) বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আশা করি ভুল বুঝাবুঝির অবসান হবে এরপরে।
৯. ১৩ ই জুন, ২০০৮ রাত ১:৫০
comment by: আলিফ দেওয়ান বলেছেন: আরিফ জেবতিক বলেছেন: হাসিব মাহমুদ বলেছেন: ঠিকাছে
১০. ১৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৩
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: মামুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এই পোস্টটার জন্য (যদিও দেরীতে জানাচ্ছি....)

 



 


মুক্ত-স্বাধীন মানুষের দুনিয়া দেখতে চাই...মুলধারা মিডিয়া আমাদের যে দুনিয়া দেখায় সে-দুনিয়া আমাদের নয়...ধর্ম-বর্ণ-জাতি-শ্রেণী নির্বিশেষে সকল নিপীড়িত মানুষের জন্য ভালোবাসা আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬১২১