somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... শীর্ষ নিউজ ও বুঙ্গা সাংবাদিক প্রসঙ্গে ]]> http://www.somewhereinblog.net/blog/hijolkoroch/29184662 http://www.somewhereinblog.net/blog/hijolkoroch/29184662 2010-06-25 10:52:34 মিডিয়া মোগল প্রথম আলো বনাম সাংসদ এমএ লতিফ বেশ কয়েক বছর আগে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র প্রমাণকারী গ্র“প প্রথম আলোর দিকে আঙ্গুল তুলে বাংলাদেশের এক কলাম লেখক বলেছিলেন ‌‌''ফ্যসিস্ট আসছে উদারনীতির রূপ ধরে''। এই ফ্যাসিস্ট গ্রুপের বিভিন্ন কার্যক্রম আমরা ইতোমধ্যে প্রত্য করেছি বিভিন্নভাবে।
ওয়ান ইলেভেনের পট তৈরীতে সুশীল নামধারীদের সঙ্গে স্টার-আলো গ্রুপের দৌড়াত্ন্য আমরা দেখেছি। দেশের স্বার্থ নয় বিশেষ গোষ্ঠী ও নিজেদের প্রয়োজনে তারা অনেক ইস্যুর জন্ম দিয়েছেন। মিডিয়া মোগল এই গ্রুপের এতই পাওয়ার যে তারা যে কোনো সময় যে কাউকে নায়ক খলনায়ক বানাতে পারেন। তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্পাদক-প্রকাশক দেশে-বিদেশে দেশের প্রতিনিধিত্বকারী বাঘাবাঘা লোকদের বোকা ভেবে দেখাতে পারেন তাদের কথার পাওয়ার। আনিসুল হক রচিত প্রথম আলোর বন্দনামূলক হাস্যকর নাটকও দেখাতে পারেন...। প্রতিনিধি সম্মেলনে তৃণমূল প্রতিনিধিগণ কর্তৃক '' আমাদের কেন দালাল বলে লোকজন...''এই কথার পাশ কাটিয়ে যেতে পারেন প্রকাশক-সম্পাদক। বলতে পারেন-''আমাদের প্রতিদ্বন্দি আমরাই...''। তারা এতই দায়িত্বশীল যে যে কোনো সময় বিভিন্ন প্রতিযোগিতার সঙ্গে আয়োজন করতে পারেন আচার প্রতিযোগিতা!
এতসবের পাশাপাশি তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও ইদানিং তারা দুর্নীতিবাজদেরই প নিয়েছেন। এজন্য একজন মহামান্য সাংসদকেও তারা তাদের মিডিয়ার পাওয়ার দেখিয়ে যাচ্ছেন! চট্রগ্রামের সাংসদ এলাকায় পুরনো আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে পরিচিত সাংসদ এমএ লতিফকে তারা জামাতি-বিএনপির লোক বানিয়েছেন! তার দোষ ছিল চট্রগ্রাম বন্দরের দুর্নীতিবাজ আমলা ও দুর্নীতিবাজ পুলিশ অফিসারের দুর্নীতির চিত্র সংসদীয় কমিটির কাছে জনগণের প্রতিনিধি হিসেবে তোলে ধরেছিলেন। বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) চট্রগাম জেটি এলাকায় গত ৫ এপ্রিল সাংসদ এমএ লতিফ কথা বলার সময় একজন সিনিয়র অফিসারকে পাশ কাটিয়ে জুনিয়র প্রকৌশলী ক্যাপ্টেন জোবায়ের আহমদ তার সঙ্গে তর্ক জুড়ে দেন। তখন সাংসদ তাকে কথা বলতে বারণ করেছিলেন। এই বিষয়কে পুজি করে প্রথম আলো পরদিন সাংসদ লতিফকে নিয়ে '' আই অ্যাম এ মেম্বার অবদ্যা পার্লামেন্ট'' নামে একটি হাস্যকর নিউজ করে। পরদিন আবারও রিপোর্ট করে ''সাংসদ লতিফকে নিয়ে বিব্রত সরকার''। সেটিও ছিল বন্দরঅলাদের খুশি করার! তাদের রিপোর্টে তার বিরুদ্ধে রিপোর্ট করার কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকলেও দুর্নীতিবাজ আমলাদের নিয়ে এমপির প্রতি সরকারকে ক্ষেপিয়ে তোলতে হাস্যকর ওই রিপোর্ট করে বসে। অথচ এই ঘটনার জন্য জেটির উর্ধ্বতন কর্তৃপ সাংসদের কাছে পরে মা চাইলেও ওই রিপোর্ট বেমালুম চেপে যায় প্রথম আলো। তারপরও চালবাজির মাধ্যমে সরকারের মুখোমুখি দাড় করায় এমপিকে।
চট্রগ্রামে কর্মরত সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলে যতুটুক জেনেছি বন্দরের ওইসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে রয়েছে প্রথম আলোর স্থানীয় সাংবাদিকদের সখ্যতা। পাওয়ারফুল মিডিয়া হিসেবে চট্রগ্রামের সকল দুর্নীতিবাজ কর্মকর্তারা ওই পত্রিকাকে বিশেষ চোখে দেখেন এবং নিয়মিত কাগুজে নোট দিয়ে থাকেন। আর এজন্যই দুর্নীতিবাজদের নুন খাওয়ায় তাদের গুণ গাইতে হচ্ছে প্রথম আলোকে।


]]>
http://www.somewhereinblog.net/blog/hijolkoroch/28936687 http://www.somewhereinblog.net/blog/hijolkoroch/28936687 2009-04-11 18:56:28
খালেদা জিয়ার টিভি ভাষণে তরুণ প্রসঙ্গ নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমরা ভোরের উদীয়মান সূর্য। তোমরা অতীতমুখি নও, ভবিষ্যতমুখি। তোমরা সুখি-সম জীবনযাপন করতে চাও। তোমরাই বিবেচনা করবে কে তোমাদের এই পথে নিয়ে যাবে। সরকার পরিচালনায় বিএনপির ভুলভ্রান্তি হয়েছে সেটাও তোমরা বিবেচনা করবে। তবে সার্বিক বিবেচনার পর তোমরা রায় দিবে বিএনপির সাফল্যের পাল্লাই ভারী। তিনি বলেন, তোমরা যারা নুতুন ভোটার তারা একদলীয় বাকশালের অপস্বাশন দেখোনি, স্বৈর শাসনও দেখোনি। তবে তোমরা ২০০৬ সালের অক্টোবরে সংগঠিত লগি বৈঠার তান্ডব দেখেছো। তোমরা ভেবে দেখা তোমরা কি লগি বৈঠার অস্থিতিশীল বাংলাদেশ চাও না স্থিতিশীল শান্তিময় বাংলাদেশ চাও।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আমার সন্তানের মতো। আমি তোমাদের জন্য শিা, প্রশিণের ব্যবস্থা করেছি। আমার বিশ্বাস উত্তেজনাকর একমুখি-অতীতমুখি প্রচারণায় আমার তারুণ্যকে বিভ্রান্ত করতে পারবেনা। এটা আমি বিশ্বাসও করিনা। তরুণ্যের উপর আস্থা রেখেই আমাদের যাত্রা শুরু। বিএনপি আবার সুযোগ পেলে একজন মা হিসবে আমি অঙ্গিকার করছি বাংলাদেশ তোমাদের জন্য বাস যোগ্য করে যাাব। আর তোমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।

]]>
http://www.somewhereinblog.net/blog/hijolkoroch/28888902 http://www.somewhereinblog.net/blog/hijolkoroch/28888902 2008-12-27 22:49:17
চরম প্রতিহিংসার পথধরে হাটছেন শেখ হাসিনা তনয় জয় শেখ হাসিনার ছেলে জয় দীর্ঘদিন ধরে দেশের মাটি ও মানুষের স্পর্শের বাইরে অবস্থান করছেন। এই কারণেই কী তিনি এই দেশের মাটি ও মানুষের প্রতি ততটা সংবেদনশীল নন? বিদেশের প্রতি দূর্নীবার টানের কারণেই তিনি বিদেশীনিকে বিয়ে করে ধন্য হয়েছেন। যার ফলে সাধারণ মানুষের স্পর্শহীন জয় আগাচৌ’র মতই দেশের বাইরে থেকে এই প্রতি হিংসা প্রসুত অনুমান নির্ভর ভোগাস মন্তব্য করতে পারেন।
জয় শাদা চামরার বিদেশী বধু নিয়ে যখন এ দেশে এসেছিলেন তখনতো তারেক রহমান তাকে বিদেশীনি বিয়ে করার জন্য কোনো বাজে মন্তব্য করেননি। ইচ্ছে করলে সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তিনি বিরূপ মন্তব্য করতে পারতেন। কিন্তু তা না করে তারেক রহমান জয় ও তার বিদেশী স্ত্রীর সম্মানে বেশ কয়েকটি তোড়ণ নির্মাণ করে তাদের স্বাগত জানিয়েছিলেন। তারেক রহমানের প থেকে ফুলের তোড়াও পাঠিয়ে দেওয়া হয়েছিল এই নব দম্পতিকে।
তারেক রহমান যখন দীর্ঘ মেয়াদী চিকিৎসার জন্য বিদেশ অবস্থান করছেন তখন তাকে সহমর্মিতা ও আরোগ্য কামনা তো দূরের কথা বরং দুর্যোগকালীন সময়েও প্রতিপরে দিকে প্রতিহিংসা নিয়ে ছুড়ছেন নিন্দার তীর। তবে কি তিনি তার মার যোগ্য উত্তরসূরী হিসেবে আভির্ভূত হচ্ছেন। যার মার বেফাস মন্তব্যর জন্য আদালত আলজিভে লাগাম পড়ানোর কথা বলেছিল।
জনাব জয়, গণতন্ত্রের দেশে অবস্থান করা আপনার কাছে আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল দেখতে চাই। আমরা চাই তারেক রহমানের মতো রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আপনিও রাজনীতির মাঠে অবতীর্ণ হোন। কিছু লোকের প্ররোচনায় না পড়লে এদেশের রাজনীতিতে তারেকের অবদান মানুষ চীরদিন মনে রাখতো। তারেক পূর্ণ সুস্থ হয়ে আবার রাজনীতির ময়দানে ফিরে আসুন এই কামনা করুন।

]]>
http://www.somewhereinblog.net/blog/hijolkoroch/28880136 http://www.somewhereinblog.net/blog/hijolkoroch/28880136 2008-12-08 17:23:45
রেবের ওয়েবসাইট হ্যকার সিলেটের শাহী মির্জা জানা গেছে, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে সে বাঙলাদেশ আর্মির ওয়েবসাইট হ্যাকিং করার কথাও শিকার করেছে। সে বলেছে সরকারের এই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট অদক্ষতায় ভরপুর । সরকার সাইবার ক্রাইম দমন আইন করেছে তথ্য প্রযুক্তির উন্নয়ন না ঘটিয়ে। জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, এই ওয়েব সাইটে মারাত্নক দুর্বলতা থাকায় যে কোনো মুহুর্তে জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য বিদেশ পাচার হয়ে যেতে পারে। কিন্তু এই দুর্বলতা ঠেকাতে সরকারের কোনো উদ্যোগ নেই।
বিভিন্ন পত্রিকার খবরে জানা গেছে শুক্রবার র‌্যাবের ওয়েবসাইট হ্যাকড হয়। এ ঘটনার সাথে শাহী মির্জাসহ ৪ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন শাহী মির্জা, ইশতিয়াক, জাহিদুল এবং তাওহিদুল।
সে জানায় দেশবাসীর সামনে সরকারের গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের ওয়েবসাইটের এই চরম দুর্বলতা তুলে ধরকতই সে ওয়েব সাইট হ্যাক করে। যে কারণে সে তার নাম ও ইমেইল ছদ্মনাম ব্যবহার করেনি।
সে নিজেকে অপরাধী না ভেবে এই গুরুত্বপূর্ণ কাজে মেধাবী বিশেষজ্ঞ দের নিয়োগ দেয়ার দাবি জানায়। এই ষ্পর্শকাতর বিষয়ে এই হ্যাকারের বক্তব্য ভাবার দাবি রাখে।]]>
http://www.somewhereinblog.net/blog/hijolkoroch/28839924 http://www.somewhereinblog.net/blog/hijolkoroch/28839924 2008-09-07 13:31:09
যায়যায়দিন’র মহামান্য সম্পাদক সমীপেষু... জনাব, আপনি ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব নেবার পর শফিক রেহমানের ( ডবল স্ট্যান্ডার্ড মেইনটেইন না করা) যায়যায়দিনকে খোল নলচে পাল্টে ফেলছেন। তবে এ কারণে আপনাকে ধন্যবাদ জানাতে পারছি না। কারণ শফিক রেহমান যে আইডিয়া নিয়ে ছিলেন আপনি সে আইডিয়ায় নেই। সিনে ম্যাগাজিনের আইডিয়া নিয়ে আপনি ঝাপিয়ে পড়ছেন যায়যায়দিন সাজাতে। তাই উদ্ভট আর হাস্যকর পৃষ্ঠার নাম ( বাণিজ্যে বসতি লক্ষী ও বাংলাদেশের হৃদয় হতে) দেখতে হচ্ছে। এসব আইডিয়া আর যাই হোক একটি জাতীয় দৈনিক (অন্তত যায়যায়দিন) হতে পারে না।
কেউ স্বীকার করুক আর নাই করুক সম্পাদক হিসেবে শফিক রেহমান একজন শিক্ষিত ও আধুনিক সম্পাদক। তার আইডিয়াও ব্যতিক্রম ধর্মী। সেকেলে ফর্ম নিয়ে তার পত্রিকা করেন নি। আর তা জানান দিয়েছিলেন পত্রিকার শুরুর দিকে। যায়যায়দিন আমাদের পত্রিকা জগতে একটি বাড়ি দিয়েছিল তা দুর্জনেরাও শিকার করেন। কিন্তু অস্থিরমতি স্বভাব ও একগুয়েমির কারণেই তিনি আজ লক্ষ্যচ্যুত। হারিয়েছেন লন্ডনের বাড়িটিও (বন্ধ হওয়ার পর বেতন পরিশোধ করতে গিয়ে, শোনেছি), সাথে অপপ্রচারে সম্মানও গেছে!! এখন বিনা পয়সায় শুধু বিল্ডিং লোন পরিশোধ করে এইচআরসি আজ পত্রিকা, বিল্ডিংসহ যায়যায়দিনের সব সত্ত্বের মালিক। আর তার বদৌলওত আপনি বিশাল একটি প্রতিষ্ঠানের সম্পাদক হয়ে কাসুন্দি ঘাটছেন। জপাই রঙ্গের পোষাকওলাদের ছবি প্রতিদিন ছাপিয়ে আতœতৃপ্তিতে ভোগছেন। কারণ তিনাদের বদৌলতেই আপনি এই অবস্থানে আসতে পেরেছেন। এখন নিজের ঢোল নিজেই পিঠাচ্ছেন। সাবাশ! খান! একটি স্মরণিকা বানাতে আপনি আর আপনার ব্যবস্থাপনা সম্পাদক মহোদয় প্রতিদিনই লেখা পাঠানোর আহবান জানাচ্ছেন। ধন্যবাদ!!
আপনি সম্পাদক হিসেবে জয়েন করার পর জাতিকে যা দিচ্ছেন তা কোনো মতেই একটি ভালো জাতিয় দৈনিকের ‘‘ বিশেষ সম্পাদকীয়’’ পর্যায়ের নয়। সম্পাদক মহোদয়রা তো বিশেষ বিশেষ সময়ে ( প্রতিদিন আপনার মতো বালকসুলভ আবর্জনা নয়) লিখেন। কেউ পড়–ক আর নাই পড়–ক সে চিন্তা না করে যে আপনার লেখা মাশাআল্লাহ চালিয়ে যাচ্ছেন সে জন্য...। দাম কমিয়েও পাঠককে গিলাতে পারছেন না। জানেন দাম কমার পর সার্কলেশন আরো কমেছে।
আপনার এসব লেখায় আমরা নিয়মিত পাঠকরা বিরক্ত। দুঃখ হয় এমন একটি সম্ভাবনাময় পত্রিকার বারোটা বাজা আপনার হাতেই সম্পন্ন হবে!!









]]>
http://www.somewhereinblog.net/blog/hijolkoroch/28814646 http://www.somewhereinblog.net/blog/hijolkoroch/28814646 2008-06-28 18:02:31
প্রসঙ্গ: ফরহাদ মজহার: নাস্তিক মোল্লা ফরহাদ মজহার আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের কাতারে দাড়িয়ে কথা বলেন। তাদের জন্য তিনি উচ্চকিত। হোক সে কাঠমোল্লা। তাই অনেক কাঠ মোল্লারা তার কথা লুফে নিয়ে কথা বললেও তার কিছু আসে যায় না। শুধু কাঠমোল্লারাই তার কথা কোড করে নি, বিচার বিভাগ পৃথককরণ নিয়ে তার যুক্তিসঙ্গত বিশ্লেষন এর জন্য প্রশাসনের এডমিনের কর্মকর্তারাও তাকে বাহবা দেন। এভাবে অনেকেই তাকে কোড করে। কারণ তিনি এমন কাঠমোল্লাদের নিয়ে কথা বলেন না। শ্রেণী বৈষম্যের শিকার, পুজিবাদ ও সাম্রাজ্যবাদের যাতাকলে নিস্পেষিতদের নিয়েই কথা বলেন। এজন্য তাকে অনেকে ভুল করে মুসলমান কমিউন্সিট বলে ডাকে। তার চিন্তা তথা কথিত বুদ্ধিজীবিদের মতো অষ্টষ্ট নয়। তার কথা ও লেখায় চিন্তার পরিপক্ষতা ও পান্ডিত্য আছে। ]]> http://www.somewhereinblog.net/blog/hijolkoroch/28809182 http://www.somewhereinblog.net/blog/hijolkoroch/28809182 2008-06-13 18:52:48