আমার প্রিয় পোস্ট
- নিজেকে একজন পেশাদার বিনোদনকারীর চেয়ে ভৃত্য মনে করি: কার্লোস রেগাদাস (৭ম ও শেষ কিস্তি) - কাঊসার রুশো
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-দুই : ফরম্যাট, হেডিং, ডিরেকশন, ক্যামেরা শট - রন্টি চৌধুরী
- যেকোন মুভির জন্য 字幕 --> Subtitle কিভাবে ব্যবহার করবেন? - বিডি আইডল
- টাকা লাগবে টাকা?? টাকা শুধু টাকা নয় শিল্পও বটে। - জীবনানন্দদাশের ছায়া
- উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১) - সাদাচোখ
- ফ্রি ল্যান্সিং সম্পর্কিত কতগুলো গুরুত্বপূর্ন বিষয় । - রাফিম্যান
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- এ কোন কবিতা নয়, এ এক মেয়ের জীবন.......... - সুলতানা শিরীন সাজি
- বিভ্রম - দ্রোহি
- অপ্রকাশিত চিঠি(শেষ)...... - সুলতানা শিরীন সাজি
- গল্প: জ্যামিতি বই - নির্ঝর নৈঃশব্দ্য
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- জুলাইয়ের তেইশঃ আরেকটিবার আয়রে সখা! - ছন্নছাড়ার পেন্সিল
- আমার পড়া একুশটি ভালো বাঙলা-উপন্যাসের তালিকা-১ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ডাউনলোড করুন ইচ্ছেমত...Rapidshare.com, MegaUpload.com সহ প্রায় সব সাইট থেকে - বাবর মোহাম্মদ
- ক্লাসিক : সামার ওয়াইন (খুব প্রিয় কাউকে) - অমি রহমান পিয়াল
- গণিতের সপ্ত কৌতুক (২) - ম্যাভেরিক
- আসুন সুর মেরে দেওয়া বাংলা গানের সন্ধান করি ৩ - বাষ্প
- একটি উঠোন একটি বাগান আর একজন ক্ষুদ্র মানবের শৈশব - সীমান্ত আহমেদ
- দুরের পাখি (গল্প) - দুরের পাখি
- আসুনতো বাংলায় প্যালিনড্রোম বানাই! - মনজু মজুমদার
- ( কল্পগল্প )--- ফিউশন ট্রেকিং - শান্তির দেবদূত
- প্রেজেন্টেশন (২) - শাহরিয়ার নির্জন
- জুটি- গল্প (সম্পূর্ণ) - পারভেজ
- নজরুল সঙ্গীতের কিছু ভালোলাগার কলি ও জীবনের কিছু চাওয়া পাওয়া - অপ্সরা
- নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -১ - দুরের পাখি
- ভয় -ছোট গল্প - পারভেজ
- পাখিদের উড্ডয়ন: রহস্য ও প্রজ্ঞার V - ম্যাভেরিক
- অদ্ভুতুড়ে: ব্ল্যাক ম্যাজিক - সব্যসাচী প্রসূন
- হিমুর জন্য গ্লাসভর্ত্তি হিমহিম ঠান্ডা হিমেল চা - অপ্সরা
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম সম্পূর্ণ (রিপোস্ট) - খলিল মাহমুদ
- ছোট গল্পঃ মৃত্যু ভালোবাসা ছাড়া আর কিছুনাই - আমি ও আমরা
- 0: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (১) - ম্যাভেরিক
- ঈশ্বরের ক্যানভাস - পারভেজ
- জাম্বো সাইজ ব্লগঃ বঙ্গের গল্প - সৌম্য
- গল্প: না বলা কথা - অমিত আহমেদ
- আমার হাড় কালা করলাম রে ....ওরে আমার দেহ কালার লাইগা রে - শূন্য আরণ্যক
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- মিনিপ্যাক গল্প - এ.টি.এম.মোস্তফা কামাল
- দিগন্তে কার কালো আঁখি, আঁখিজলে যায় ভাসি। - অপ্সরা
- জীবন একটা গম্ভীর বিদ্রুপ! - আহমাদ মোস্তফা কামাল
- ৭১' পতনের কাল - নাজনীন খলিল
- প্রমিত বাংলা বানান রীতি (৩): অনুস্বার (ং) এবং উঁয়ো (ঙ)! - ম্যাভেরিক
- প্রমিত বাংলা বানান রীতি (১): ণত্ব বিধান! - ম্যাভেরিক
- ক্যামেলিয়া সাইনেসিস। - ইমন জুবায়ের
- ৭১' ছেলে বাড়ী ফেরেনি - নাজনীন খলিল
- ৭১'আমার এলাকার প্রথম শহীদ - নাজনীন খলিল
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- ৭১"শহীদ নিতাই ভট্টাচার্য - নাজনীন খলিল
- ৭১' হাজার গোলাপ-প্রত্যাশায় - নাজনীন খলিল
- বকশীস - শেরিফ আল সায়ার
- গণিত পাগলদের জন্য (২): Sacred Ratio এবং শর্বরী বাটের ইতিহাস! - ম্যাভেরিক
- জুয়াড়ী......................(ছোট গল্প) - পারভেজ
- দরজাটা বন্ধ করে দাও.................. - সুলতানা শিরীন সাজি
- দুই জীবনের মোহনায়............... - সুলতানা শিরীন সাজি
- কে ছিলেন চাণক্য? - ইমন জুবায়ের
- রোমান সভ্যতার গোড়ার কথা। - ইমন জুবায়ের
- দি স্ক্রিপ্ট রাইটার - এস. এম. মাসুদ রহমান
- ফটো ব্লগ-মহাকবি মাইকেল মধুসুদন এর বাড়িতে একদিন - মুনীর উদ্দীন শামীম
- আসুন শিখি ফ্রেঞ্চ, স্প্যানিশ......... - নির্বাসন
- বেড়ানোর গল্প( কুইবেক এর ছোট্ট পাহাড়ী শহর মন্টত্রম্বল্য)এক - সুলতানা শিরীন সাজি
- ~~~~ @ ছবিব্লগ : সেন্টমার্টিনের পথে @ ~~~~ - আকাশনীল
- গ্র্যান্ড ক্যানিয়নে একদিন (২) - অতল খাতের গহীন বিষ্ময় - রাগিব
- আশাবাদী শিরোনাম: একটি সন্ধ্যার আত্মপ্রকাশ!! - ক-খ-গ
- ফোবিয়া // ভীতি // আতঙ্ক সমূহ (সম্পূর্ণ) - মইন
- মারফিসূত্র বা Murfy's Laws - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- অন্য অলিম্পিক - নুশেরা
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- খসড়া খাতার হাইলাইট্স-৫ - উত্তরাধিকার
- উড়ে যায় পাখি,ফেলে যায় পালক তার, একটা সাদা এবং একটা কালো - সুলতানা শিরীন সাজি
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- খোলা চিঠি - অপ্সরা
- লালন প্রসঙ্গে ফরহাদ মজহার - ইমন জুবায়ের
- জেগে ওঠো মানিব্যাগ - মেহরাব শাহরিয়ার
- রূপকথাকেও ছাড়িয়ে......... - নাফিস ইফতেখার
- ভাটিতে পড়ে থাকে এক পা ওয়ালা বকের মত দুঃখগুলো - সুলতানা শিরীন সাজি
- মাছি (গল্প) - তানিম হুমায়ুন
- একটি ভালোবাসা কিম্বা ভালো না বাসার গল্প (২য় পর্ব) - পারভেজ
- ক্রমশ নির্মীয়মান দৃশ্য কিংবা চরিত্রের গল্প - ছন্নছাড়ার পেন্সিল
আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..

তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর..
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৫
[ সকল জীবিত অথবা মৃত আত্মার নামে শপথ করে বলছি আমি এক চুড়ান্ত নৈরাশ্যবাদী , নির্বান্ধব মানুষ। অথচ বন্ধুত্বের বাহুডোরই যেন আমায় নিঃশব্দে অনুসরণ করে চলে। যদিও “৭” সংখ্যাটিকে নিজের প্রতিকৃতি ভাবি, তবুও হিসেব করলে ৭জন কাছের মানুষ খুজে পাওয়াই দুষ্কর। ২২বছরের নাতিদীর্ঘ জীবনে আমার অন্তর্মুখী স্বভাব মাত্র ১জনই ঘনিষ্ঠ বন্ধু জোগাড় করতে পেরেছে এবং স্বভাবে আমরা যথারীতি পরস্পর বিপ্রতীপ কোণ। স্কুলজীবনে সার্বক্ষণিক সঙ্গী হলেও এস,এস,সি পাশের পর রেজাল্টের বিশাল তারতম্যের কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। কিন্তু এই ইন্টারনেটের যুগে পাশাপাশি না থেকেও কাছাকাছি থাকা যায় অবাধ ই-মেইল- চ্যাট সংস্কৃতির বদেীলতে। আমরাও সেভাবে যোগাযোগ রক্ষা করতাম ই-মেইলের মাধ্যমে! আজ হঠাৎ mail box এ নজর পড়তেই চোখ ছলছল করে উঠল ।... কেন? তার তদন্তভার প্রকৃতির উপরই অর্পিত রইল!! ]
প্রিয় সণ্নাসী,
বেশতো ভার্সিটিতে ভর্তি হয়ে গেলে। তোমাদের মত গ্রন্থকীটদের নিয়ে এই এক সমস্যা ; আরে ভাই, “ই” থেকে “উ”-র কতটুকু-ই বা দুরত্ব । কিন্তু তোমার অতি “ই” প্রীতিতে আশঙ্কা হয় এ জীবনে “ব”-র পাশে “উ” স্থান পাবে তো, অথবা পেলেও আমাকে আবার তোমার proxy দিতে না হয়! আমার যাযাবর GPA' র দৈন্যতা তোমার অজানা নয়। তাই দ্বিতীয়বার চিন্তা না করেই প্রাইভেটে ভর্তি হয়ে গেলাম। যড়হবংঃষু বলছি, জীবনে যদি কোন অসাধারণ সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে এটি তার শীর্ষস্থানীয়। ওরে বাপস, এখানকার জগৎটাই প্রথাগত পরিবেশের কল্পনার আধার। বাইরে থেকে দেখতে যতই বাসা-বাড়ি-বিপণন কেন্দ্র লাগুক, আদতে এটিই আমাদের campus—জা,বি র দুনিয়াজোড়া campusই তো যত অনিষ্টের মূল, তাই আমরা সাবধানী। পড়তে এসেছি , ক্লাসরুম থাকলেই হল। কখনো কখনো1st year--2nd year এর একই রুমে ক্লাস হয়...এই অপার আনন্দ থেকে তোমরা বঞ্চিত ভাবতেই কেমন লাগছে।আমাদের পড়ায় কারা জানো?তোমরা যাদের চন্দ্রবদন দেখে ধন্য হও, আমরা তাদের উচ্চ সম্মানীতে রপ্তানী করে নিয়ে এসে তাদেরকেই ধন্য করি। বুঝলে ইয়ার, আমাদের campusএর আকাশটাও অর্থের চাকচিক্যে অনেক বেশি নীল তোমাদের চেনা আকাশ থেকে।
অতঃপর “লাল তরমুজ”...,
খুব তো উচ্চমেধার বড়াই কর। শোন, ক্লাস- assignment করি আর না-ই করি, GPA তোমার চেয়ে অনেক ভালো আসবে, এমনকি যদি পরীক্ষাতে অংশগ্রহণ নাও করি। সেসব কথা থাক, তোমাকে দিয়েই মোটামুটি পাবলিক ভার্সিটির ছেলে-মেয়েদের চিনে নিয়েছি : যতসব unsmart মহিষদের খোয়াড়। আচ্ছা , এই যে যৌবনের শ্যামবর্ণ সময়গুলো হলুদাভ হয়ে যাচ্ছে , এর মধ্যে কখনো কি ভেবে দেখেছো “fashion world” থেকে তোমাদের দুরত্ব রীতিমত ইউরেনাস- বুধ পর্যায়ের!শুধুমাত্র চুল-দাড়ি নিয়েই যে ১০৭ রকম fashion হতে পারে, কখনো আমাদের এখানে এলেই তার চাক্ষুষ প্রমাণ পাবে। রম্ভা-মেনোকা-উর্বশীরা শুধু স্বর্গকেই উষ্ণ রাখেনা, অবকাশ যাপনের জন্য হরহামেশাই দলবেধে চলে আসে আমাদের পরিমণ্ডলে !পোশাকে এরা কেউ মনিকা বেলুচ্চি, নিদেনপক্ষে মল্লিকা শেরওয়াত। মফঃস্বল থেকে আসা যেসব মেয়ের চুলজুড়ে জুই নারিকেল তেলের সুবাস থাকত, তারাও সহসা শহুরে মডার্নিকাদের সঙ্গে স্টাইলের দ্বৈরথে লিপ্ত!এই সেমিস্টারে ৪টি course নিয়েছি, পড়াশোনার খরচটা একটু বেশিই বেড়ে যাচ্ছে। আমরা যে মধ্যরাত অবধি গরীব রাষ্ট্র-গরীব রাষ্ট্র করে মূর্ছা যাই, প্রাইভেট ভার্সিটির এত দ্রুত উত্থান দেখার পর তার যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশে বাধ্য হচ্ছি।এখনো সময় আছে,smart হও; নয়তো চাকুরি বাজারে আমাদের সামনে দাঁড়াতেই কিন্তু থরথর কাপবে।
Mr উজবেকিস্তান,
এই দেশ-আলো-আবহাওয়া সবই ছোটলোকদের জন্য, এখানে থেকে নিজের caliber নষ্ট করার কোন মানে হয়? নাহ, “মধূসূদন বায়ু” ভর করেনি , আমি আমাতেই আছি। তাইতো সিদ্ধান্ত নিয়েছি credit transferকরে summer semester এ লন্ডন চলে যাব। আরে, ঘুমিয়ে ঘুমিয়েই তো IELTS এ 6পাওয়া যায়! তবুও বাড়তি সতর্কতা হিসেবে কোচিং করছি। ওদের বিজ্ঞাপনের ভাষা শুনলে সাহারাতেও হয়ত শৈত্যপ্রবাহ হবে - কাউকে বলবে ইংলিশের cancer এ ভুগছে, কাউকে আবার Aids....। দোয়া রেখো আর কি! তোমার mail গুলো এত সংক্ষিপ্ত হয় কেন?আর, আমার সাথে ইংলিশের পাণ্ডিত্য না দেখিয়ে mail গুলো d-juice style এর বাংলায় লিখবে। এতে তোমাকে কেউ উপহাস করবেনা, কারণ এটাই তোমার smart হওয়ার প্রাথমিক পাঠ!!
সুবোধ বাল্যবন্ধু,
countdown শুরু হয়ে গেছে;সামনে মাসে ফ্লাইট। কেন এদেশের জীবনব্যবস্থাকে চণ্ডালীপনা বলি পাসপোর্ট অফিসে গেলে বুঝবে। এমন হেরেমীদশা যদি সব প্রতিষ্ঠানেই থাকে , দেশ এর চেয়ে আর কতটুকু ই বা সম্ভ্রান্ত হবে!পাসপোর্টের জন্য লাইনধারী হলেই ১সপ্তাহের ফের। অবশ্য ভাগ্যদেবী extra ordinary প্রসণ্ন হলে সামান্য এইটুকু কাজের জন্য দেড়মাস সময় লাগাও অস্বাভাবিক নয়। যাই হোক, মা’ র এক দুঃসম্পর্কের ভাইয়ের বাসায় paying guest থাকব। আমায় মনে রাখার চেয়ে ভুলে যাওয়াটা অনেক সহজ। সহজ কাজের তো অভাব নেই, দু-একটা কঠিন কাজ করলে অর্থহীন জীবনটা যদি কিছুটা অর্থপূর্ণ হয় - ক্ষতি কি!
তুমি-আমি একই গ্রহের লোক, সেই আমাদের শেষমাত্র মিল/ তবুও বন্ধু তোমার আকাশে হব শঙ্খচিল/ যত দুর হোক দুরত্বকে করে নিও একতিল/ বৈপরীত্য তোমার-আমার সুখের চলনবিল//
আলোকিত মানুষ,
বহুদিন আগে রাতের বেলা একটা সোয়েটার কিনেছিলাম; নিয়ন আলোয় সেটি এতই বর্ণিল লাগছিল যে দরদাম ভুলে কিনে ফেলি। পরদিন সকাল বেলা আবি®কৃত হল সেই ক্ষণপ্রভার পুরোটাই নিয়ন আলোর ধোকা !হঠাৎ স্মৃতি খননের বিলাসিতায় অবাক হচ্ছো?স্বপ্নিল তেপান্তরে কাল্পনিক সুখ কতটা কপটতার ডানা মেলে এখানে এসে তা- ই দেখতে পাচ্ছি। দেশে একগ্লাস পানিও নিজ হাতে তুলে খাইনি, অথচ সেই একই আমি একটা রেস্টুরেন্টে সালাদ-পেয়াজ কেটে নির্ঘুম রাত কাটাই।যে বাড়িতে থাকি সেখানেও সবকাজ নিজের।ননীর পুতুলকে যদি কোন প্রস্ত্ততি ছাড়াই কয়লা খনিতে চালান করা হয়, তার পরিণতি কি ভাবতে পার?অপ্রয়োজনে বাংলা-ইংরেজি মিলিয়ে কথা বলে একসময় নিজেকে স্মার্ট ভাবতাম, কিন্তু দিনমান ইংরেজির কৃত্রিমতায় এখন বাংলাকে বড্ড মিস করি!স্তম্ভিত হয়োনা বন্ধু; তোমাদের চেনা সেই গিটার বাদক-কবিতা পাঠক দাম্ভিক ছেলেটা রান্নার সামগ্রীর মাঝে জীবনের বাস্তবতায় হারিয়ে গেছে। বোধহয় এটাই জীবনের গাণিতিক নিয়ম।
এইপাড়ে বসে থাকা নিমগ্ন আমি- চেয়ে দেখি টেমসের নীরব স্রোত
দূরপ্রান্তে তুমি বসে -স্পর্শে নিয়ে কাব্যিক রোদ
স্যামন ফিশে মিশে গিয়ে আমি- হাবুডুবু খাই টেমসের জলে
হয়ত তখন অন্য তুমি - প্রাণ খুঁজে চল প্রিয়ার চুলে
সময়ের ভুলে সময় আসে ; পৃথিবী তবু অট্টহাসে.....
আমার শোকে, তোমার সুখে... তার আর এমন যায় কি আসে//
লন্ডনের মতই ভীষণ লণ্ডভণ্ড এখানকার লাল-নীল অমৃতসুধা। তুমিতো জান নৈতিকতার বাধন আমার যক্ষের ধন নয়; পুরোদস্তুর বিলেতি সাহেব না হতে পারি , সিকিসাহেব হওয়ার চেষ্টায় অমৃতপান এমন কী অপরাধ!তাছাড়া শীতপ্রধান দেশে শরীর-মন চাঙ্গা রাখার ব্যাপারটাতো আছেই। এতকিছু করতে গিয়ে প্রকৃত ছাত্র পরিচয়টাই বিলীন হবার উপক্রম, কেননা এখানকার পড়ানোর স্টাইলে নিজেকে কেবলই এলিয়েন মনে হয়।তাছাড়া টিউশন ফি ’র আকাশচুম্বীতায় উপার্জিত অর্থের সিংহভাগই খরচের তহবিলে চলে যায়।তবে, এতসব অপ্রাপ্তির খাখা দুপুরেও কোমল পানীয় হয়ে এসেছে এলিসিয়া; ওর দেশ ডেনমার্ক; এ কদিনেই বোঝাপড়াটা দারুণ আমাদের- weekend এ দুজনে দুরে বেড়াতে গিয়ে একত্রে রাত্রিযাপন করে পরদিন কাজে যোগ দেই! বলতে পার এলিসিয়া আছে বলেই হয়ত এত কষ্ট স্বীকার করে এদেশে এখনো পড়ে আছি।ওর একটা ছবি পাঠাচ্ছি তোমায়। মা-বাবা জানে আমি এক ফাস্টফুড কোম্পানীর সেলসম্যান, কিন্তু একমাত্র তুমি-ই জান আমার নিঃশেষিত আত্মার বেদনাবৃত্তান্ত। তুমি কি সেই আত্মার গোঙানী শুনতে পাও??
দুয়ো রাজা (রানী নয়!),
দীর্ঘদিন মেইল না পেয়ে উদ্বিগ্ন আছো? হোটেলের চাকরিটা চলে গেছে ; আমার মত আনাড়ি মানুষ নাকি ওদের কর্ম-অকর্মকে ব্যস্তানুপাতে পরিবর্তিত করছে।বলতে পার বেকারই এখন। যে বাসায় থাকি সেখান থেকেও পেীনে বিতাড়িত দশায় আছি অর্থসংক্রান্ত জটিলতায় । দুর্ভাবনার ঘূর্ণিপাকে কেবলই আবর্তিত হচ্ছি- পড়াটা চালিয়ে যেতে পারবো তো?এলিসিয়ার সঙ্গে মধুচন্দ্রিমাও স্থায়িত্ব পেলনা- সে নতুন মুখের সন্ধান পেয়েছে। সত্যি বলছি, বেঁচে থাকার ইচ্ছেগুলোও কেমন ক্রমশ ম্রিয়মাণ হয়ে যাচ্ছে ; গত ৭দিন অর্ধাহার-অনাহারে কিভাবে পার করেছি সেই বর্ণনা দিতে গেলে রীতিমত ম্যাক্সিম গোর্কী হয়ে উঠব। হঠাৎ যদি আমার মৃত্যুসংবাদ পাও বিস্মিত না হয়ে বরং জেনে রেখো তাতে আজরাইল বেটার কোন বাহাদুরি নেই ; আমি-ই স্বেচ্ছায় তার কাছে নিজেকে সমর্পণ করেছি!ভয় শুধু একটাই- আমার লাশটা হয়ত টেমসে-ই ছুড়ে ফেলা হবে। আমার স্বপ্নের জলছবি তে স্বদেশ-স্বজাতি চিরকালই উপেক্ষিত, কিন্তু এই প্রথম অনুভব করছি সেই জলছবি ছিল অসম্পূর্ণ, কারণ মধুসূদন ’ রা বরাবরই অনুতপ্ততায় অনুপ্রাপ্তি চায়।আমার অভিজ্ঞতা থেকে বলছি - তোমার পরিচিত-অপরিচিত যে কেউ যদি উচ্চমাধ্যমিকের পরই বিদেশ বিদেশ রব তোলে, তাহলে প্রয়োজনে তাকে মুদি দোকানের কাজে লাগাবে; কোনক্রমেই তার কল্পবিলাসকে প্রশ্রয় দেবে না। প্রবাসের প্রবেশদ্বারে যত্রতত্র দীর্ঘশ্বাসের মন্বন্তর অপেক্ষা করে আছে। সাধ করে কেন তার ভাগীদার হবে?হয়ত তোমাকে লেখা এটাই আমার শেষ mail,তোমাকে বহু উপহাস-বিদ্রুপ করেছি; আজ নিজের জীবন দিয়ে বুঝলাম তুমি-ই সঠিক মানুষ। যদি এই “short circuit country” তে নিভে যাই চিরতরে, আমায় স্থান দিও তোমার বইয়ের শেষপৃষ্ঠায় ২ লাইনের পঙক্তিমালায়- এখানে ছিলাম- সেখানে ছিলাম ; ছিলাম স্নেহ-প্রেমে/ কর্পুর হয়ে মিলিয়ে গেলাম -স্মৃতির মলিন ফ্রেমে//
# আমার সেই প্রবাসী বন্ধুর সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন আমার। তাইতো এখনো প্রতিদিন ইন্টারনেটে mail check করতে গেলে আমার অনুসন্ধানী চোখ একটি বিশেষ নামে নিবিষ্ট হয়ে থাকে, সেখানে শ্রাবণের ধারা বয়ে চলে অবিরাম । হয়ত সে বেঁচে আছে পার্কের বেঞ্চিতে অথবা স্টেশনের প্লাটফরমে ভবঘুরে হয়ে। বীজগণিতে পক্ষান্তর করলে সংখ্যার চিহ্ন পরিবর্তিত হয়, কিন্তু জীবনের ভাগ্যান্তর ঘটলে....?এটাই বোধহয়...বোধহয়...বোধহয়... বোধহয়....................................(কী উত্তর দেব??)
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: লেখক বলেছেন: এটা সম্পূর্ণই একটি কাল্পনিক লেখা, আসলে আমি লেখার ব্যাপরে মোটেই সিরিয়াস নই, আমার আগ্রহ অনুবাদ কর্মের প্রতি।।তবে আমার এক বন্ধুর বড়বোন আমার একটি লেখা পড়ে আমাকে এতটাই অনুপ্রাণিত করেন যে উনার জন্য হলেও টানা কয়েকটি লেখা লেখার সিদ্ধান্ত নেই।। এই লেখাটিও তেমন একটি।। কথা প্রসঙ্গে তিনি প্রাইভেট ইউনিভার্সিটি আর ছেলে-মেয়েদের বিদেশ যাওয়ার প্রবণতা বিষয়ে তার হতাশার কথা বলছিলেন, আমি ভাবলাম এই থিম নিয়েই কোন গল্প লেখা যায় কিনা।। তারই প্রতিফলন (!) এই লেখাটি।।
মন ছোয়াটা খুবই কষ্টকর একটা ব্যাপার, আমার লেখার সেই সম্মোহনী ক্ষমতা নেই।।
বরুণা বলেছেন:
এইলেখাটায় নামাকরনের সার্থকতা কাকে বলে সেটা বোঝা যায়।যদিও লেখাটা কস্ট কস্ট লেখা তবুও অনেক ভালো হয়েছে হিমু।
লেখক বলেছেন: সবই ভ্রান্ত মনের প্রতিফলন(!) কাকি।
নাজনীন খলিল বলেছেন:
কাল্পনিক হলেও বাস্তবিক। এরকমই হয়। মনটা খারাপই হয়ে গেল লেখাটা পড়ে।এখানেই লেখকের সার্থকতা।পাঠকের মন স্পর্শ করে ফেলতে পারা।অনেক ধন্যবাদ এই লেখাটি পড়ার জন্য অনুরোধ করায়। এধরনের আরো লেখা পড়তে চাই।
ভাল থাকুন।
লেখক বলেছেন: প্রথমেই ধন্যবাদ দেই আমার কোন পোস্টে প্রথম মন্তব্য করার জন্য।।আপনার কবিতাগুলো আমি পড়তে যাই মূলত আমার ভাষাগত জ্ঞানের উন্নয়নের তাগিদে, কারণ আপনার একটি নিজস্ব কাব্যভাষা আছে যেটা সবার থেকে আলাদা।।।হয়ত সবসময় আপনার কবিতার বিষয়বস্তু একইরকম ভালো লাগেনা, তবে ভাষার ব্যবহার সবসময়ই অসাধারণ।।।আর মন ছোয়ার ব্যাপারে আগেও বলেছি, আমার বয়স মাত্র ২২বছর....হয়ত আপনার লেখার বয়সস এর থেকেও কয়েক বছর বেশি হবে.....তাই মনকে স্পর্শ করার মত ক্ষমতা এবং পরিপক্কতা অর্জন করতে আমা লেখার আরও কয়েক যুগ লেগে যাবে হয়ত।।।তাছাড়া আমি অনুবাদ করতে যতটা আগ্রহী, লেখার ক্ষেত্রে তার সিকি পরিমাণও নই।।। তবুও আপনাদের মন্তব্য পড়ে অন্তত নিজের সম্পর্কে একটা ধারণা পেলাম যে লেগে থাকলে আমার পক্ষেও হয়ত মধ্যবর্তী লেখা দাড় করানো সম্ভব।।
আমার সিরিয়াস গল্পের সঙ্গে রম্য গল্পও পোস্ট করা আছে ব্লগে।।
আপাতত "আশ্চর্যবোধক-প্রশ্নবোধক..." গল্পটি পড়তে অনুরোধ জানাচ্ছি.......
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো আপনার এই লেখাটা। অগোছালো ভাবনার সুবিন্যস্ত প্রকাশ। নির্বাসিত সুবচনের স্বেচ্ছায় পুনর্বাসন। সাবলীল বর্ণনা।
লেখক বলেছেন: প্রিয় পোস্টের মত প্রিয় মন্তব্য রেখে দেয়ার যদি কোন ব্যবস্থা থাকত ব্লগে তাহলে অবশ্যই আপনার মন্তব্যগুলো অবশ্যই তুলে রাখতাম।।
নাফিস ইফতেখার বলেছেন:
এই জাঁকজমকের কাছে নিজের বিবেক, বুদ্ধি আর চেতনাকে আর কতদিন হারাতে হবে আমাদের? কেন মানুষ এতো বোকা হয়? কেন মানুষ বুঝেও বুঝতে চায় না, সে না বোঝাতে সুখ খুঁজে পায়। মানুষ ভবিষ্যতকে অদৃষ্ট বলে এড়িয়ে যেতে চায়, বর্তমানে তার মন প্রাণ ঢেলে দেয়; অথচ এটা উপলব্ধি করে না যে তার বর্তমান তার ভবিষ্যত নামক উপন্যাসের ঔপন্যাসিক। এমন সুন্দর একটা লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ! প্রিয়তে গেলো।
লেখক বলেছেন: অথচ এটা উপলব্ধি করে না যে তার বর্তমান তার ভবিষ্যত নামক উপন্যাসের ঔপন্যাসিক.........................উপন্যাস ভাবে বলেই হয়ত উপলব্ধি করতে চায়না, কারণ উপন্যাসকে মানুষ একধরনের কল্পবিলাস হিসেবে ধরে নেয়।।। তাই বর্তমানকে মূন্য করে ভবিষ্যতের কল্পবিলাসে মনপ্রাণ উজাড় করে দেয়।।।। আমি-আপনি-ই বা এই বৃত্তের ঘোরটোপ থেকে কতটুকু মুক্ত হতে পেরেছি????
একটা সিরিয়াস টাইপ লেখা পড়া শেষ,সেজন্য ধন্যবাদ কুরিয়ার করে দিচ্ছি।।। এবার একটা রম্য লেখার কথা বলি_ দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে পদ্মানদীর মাঝি উপন্যাসটির ২য় খণ্ড লিখেছি ২পর্বে, মানে কুবের ময়নাদ্বীপে যাওয়ার পরে কী ঘটল সেখান থেকেই কাহিনীর সূত্রপাত।।। সময় হলে পড়বেন।।।
অফটপিক: আপনি আসলে কী করেন?ছাত্র/চাকুরীজীবী? প্রোফাইলের ছবি দেখে বেশ পরিণত বয়সের মানুষ মনে হয়, আবার কথাবার্তায় ছাত্র ছাত্র একটা আবহ আছে।।।
লেখক বলেছেন: ওই মিয়া, তুমি তো আমার চেয়ে গুণে গুণে ২ব্যাচ জুনিয়র , আমার ছোট ভাইয়ের ব্যাচ।।। ও ঢাবিতে ইংরেজিতে পড়ে, ব্লগেও লিখছে ইদানীং "ডাবল জিরো" নিকে।।। আমার সাথে বুয়েটের হলেই থাকে।।।
যাইহোক, তুমি বয়সের তুলনায় অনেক ম্যাচিউরড এবং ক্রিয়েটিভ।।।
সুরভিছায়া বলেছেন:
কল্পনার পাখায় ভর করে কোথায় নিয়ে গেলে ? ভাল লাগল এ লেখা ।
লেখক বলেছেন: এত ছোট মন্তব্য লেখার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি,, কারণ আমি আপনার সব পোস্টে 'গরু রচনা" লিখি।।। আমাকে বাচাল প্রমাণ করার দুরভিসন্ধি চলছে নাকি???
আপনার জন্য "টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক" লেখাটি অপেক্ষা করে আছে।।।।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আপনার ভাষাজ্ঞান অসাধারণ...এক কথায় অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন পুরো ব্যাপারটা। তবে একটা কথা বলতেই হবে...সহজপাঠ্যতা আপনার লেখায় দুর্লভ। মাঝে সাঝে স্টাইল চেজ করতে পারেন...
লেখক বলেছেন: নারে ভাই, এটা আমার সীমাবদ্ধতা।।। আমি যে ফরম্যাটে লিখি সেটাকেই আমার সহজপাঠ্য মনে হয়, দুর্বোধ্য কিনা এই ব্যাপারটি আমি বুঝিনা।।। কি করব বলেন, মানুষ তার ফ্যাশন বদলালেও স্টাইল বদলাতে পারেনা।।।
আপনি যদি আমার "...র্দাপ" বা "Critics fear criticism most" পড়েন তাহলে বলবেন স্টাইল আরো দুর্বোধ্য ঠেকছে।।। এই সীমাবদ্ধতাকে কিভাবে কাটিয়ে উঠা যায় ভাবছি।।।
আমার বিবেচনায় সহজপাঠ্য দুটি লেখা বলি "দ্রৌপদীর পুনঃদ্রষ্টব্য(১+২+৩)" এবং "পদ্মার মাঝি ময়নাদ্বীপে, মানুষ হারায় সরীসৃপে(১+২)." পড়ে দেখতে পারেন।।।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আমি মোটামুটি আপনার সব লেখাই পড়েছি, কিন্তু অনেকগুলোই এন্টেনার উপর দিয়ে গিয়েছিল। এখন আপনার লেখা পড়তে পড়তে কিছু কিছু বুঝি। যেদিন পুরোপুরি বুঝবো ওইদিন আগের লেখাগুলো আবার রিভাইস দিব।
লেখক বলেছেন: সবগুলোই যদি পড়ে থাকেন, তাহলে মন্তব্য নেই কেন বেশির ভাগ লেখাতেই???এটা কিন্তু মাইণ্ডে নিলাম।।। আপনি মন্তব্য করবেনা কেন???
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
বেশি কইতে গেলে গোমর ফাঁস হইয়া যাইতে পারে...
লেখক বলেছেন: হইলে হইব, গোমররে বোরকা কিনে দিমু, চিন্তা নিয়েননা।।। বেশি বেপর্দা মানে ফাস হইতে চাইলে বোরকা দিয়ে ঢাইকা দিমুনে।।। তবু মন্তব্য করা উচিৎ, ভাল-মন্দ যা-ই হোক, কারণ মন্তব্যকেই ব্লগের শ্রেষ্ঠ অঙশ বলে মানি।।। আমার শেষ পোস্টটি দেখে নিশ্চয়ই বুঝেছেন।।।
মেঘাচ্ছন্ন বলেছেন:
হৃদয়স্পর্শী.......অনেএএক ভালো লাগলো......এরকম কাল্পনিক কিন্তু বাস্তবিক, কষ্ট কষ্ট, মন খারাপ করা লেখা পড়তেই মনে হয় আমার বেশি ভালো লাগে.......।"বীজগণিতে পক্ষান্তর করলে সংখ্যার চিহ্ন পরিবর্তিত হয়, কিন্তু জীবনের ভাগ্যান্তর ঘটলে....?" আসলেই তো..........এই লাইনটা ব্যাপক মনে ধরছে.......।
লেখক বলেছেন: "মন" আর "মান"- দুই শব্দের মধ্যে ব্যবধান মাত্র আ-কারের।।। অথচ দুইয়ের মধ্যে অর্থগত ব্যবধান মঙ্গল আর পৃথিবীর মধ্যবর্তী দুরত্বের সমান।।। তাই মনে ধরলে যতটা ভালো লাগে, মানে ধরলে ততটাই আশঙ্কা কাজ করলে।।। প্রথমটা ধরাতে আপাতত স্বস্তি পাচ্ছি।।।
পরবর্তী যে লেখাটার কথা বলতে চাই " পলিফোনিক রিংটোন(১+২)".....এটা রম্য....সবসময় সিরিয়াস লেখা পড়ে এবং পড়িয়ে ভাবগম্ভীর সাজার ইচ্ছে নেই।।।
ভাববাচ্যে তো বোধহয় ভালই কথা বলতে পারি।।।
লেখক বলেছেন: আস্ত আস্তে...............বেশি উপরে উড়ে চলে গেলো পড়ে ভূপাতিতত হওয়ার ভয় আছে।।। মাটিতে নেমে আসো বাছা..........
" শত উদাসীন বেকার ঘুরে, মহাকবি ঝরে পড়ে".পড়ার নিমন্ত্রণ রইল।।।
সীমান্ত আহমেদ বলেছেন:
অসম্ভব ভালো লাগলো-এই জাতীয় অনেক সস্তা মন্তব্য বেরিয়ে আসছিলো।বাদ দেই।বিষয়টা খুব সাধারণ অথচ তোমার প্রকাশ ভঙ্গি আর লেখার স্টাইলে মুগ্ধ হলাম।অসম্ভব সুখপাঠ্য দুঃখ কাব্য।এক ধরণের কষ্ট কিংবা করুণা ছুয়ে গেল দেশান্তরী অর্বাচীন ছেলেগুলোর জন্য।আর তোমার লেখনীর শক্তিতে একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
*** আমার ব্লগের কিছু লেখা পড়ার আমন্ত্রন রইল।
-বিপন্ন বিস্ময় ও দুঃখবিলাসী এই আমি
-দুঃখ বিলাস ১,২,৩,৪
-একটি উঠোন একটি বাগান ও একজন ক্ষুদ্রমানবের শৈশব
লেখাগুলি আমার জননীর পছন্দ করা ।আমার নিজেরও সবচেয়ে প্রিয় সন্তান এরা।শেষেরটা আমার ব্লগের প্রথম পাতাতেই পাবে।
আর প্রথমগুলোর ৪ ও ৩ পাবে দ্বিতীয় পাতায়। ৩ এর মাঝে বাকি গুলোর লিংক দেয়া আছে।
লেখক বলেছেন: শিমুল ভাই, আপনার লেখাগুলো অবশ্যই পড়বো।। কিন্তু এই সাইবারে সময় এত কম আর বাংলা ইনস্টল করা না থাকায় পড়তে বেশ কষ্ট হয়।। সময়ও একঘণ্টা।।। তাই দেরিতে হলেও লেখাগুলো পড়বো এই ব্যপারে আমি নিঃসংশয়।।।
আমার "টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক" পড়ার নিমন্ত্রণ রইল।।।
লেখক বলেছেন: রংটা উজ্জ্বল না হয়ে পাংশুও হতে পারত, যেমনটা হয়ে থাকে সচরাচর!!!
Click This Link
Click This Link
কখনো যাত্রা পড়ার ইচ্ছে হলে এই দুইপর্ব পড়ে দেখতে পারেন।।।
শাওন৩৫০৪ বলেছেন:
একটা গল্প ভালো না খারাপ, সেটা বলা খুব ই সহজ ।যেমন - গল্পটা ভালো লাগছে ।
কিন্তু কতটা আর বিশেষত কেনো --- সেটা বলতে অন্তত সেমি সাহিত্যিক হওয়া দরকার ।
আমি শুধু একজন পাঠক ।
লিন্ক টা দেবার জন্য অনেক ধন্যবাদ ।
লেখক বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ।।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















কষ্ট লাগলো।
শুভেচ্ছা রেখে গেলাম বন্ধুত্বের জন্য।