এই স্ক্রিপ্টিও লিখেছিলাম গতবছর ডিপার্টমেন্টের নবীনবরণ উপলক্ষে।।। মূলত এটা একটা পুরনো হিন্দি গানের বাংলা সুর।।। গানটা সম্ভবত এরকম ..."মেরে অঙ্গনে মে, তোমার কি কাম হে.......ইসকি বিবি মোটি.........(গানের লিপ দিয়েছিলেন অমিতাভ বচ্চন) আমার কাছে মূল গানটি থাকলে লিঙ্কটি দিতে পারতাম...সেক্ষেত্রে এই প্যারোডি গানের মজাটা ধরতে সুবিধা হত।।..............
আমার নাম রবিউল ।- আমার নাম রবিউল; পড়ি বুয়েটেতে,
প্রেম ছাড়া কিছু-চিনিনা দুনিয়াতে।।
বাড়ি আমার নওগাঁ; তাই পকেট খুবই গরম-
মেয়ে দেখলে মনটা হায় হয় যে কেন নরম
কী আছে তার মাঝে--- কী আছে তার মাঝে; আমায় শুধু টানে-
lose project মেয়; বয়স তো না মানে (হায়রে বয়স!)
থার্ড বেঞ্চে বসাটা আমার প্রিয় শখ-
সামনেতে বসে রোজই ক্লাসের সব হার্টথ্রব।
সময় যায় চলে--- সময় যায় চলে আর ইচ্ছাটা বাড়ে-
একটাইতো মন আমার-দেব আমি কারে (confused)
ভেবে ভেবে অবশেষে করে ফেললাম ঠিক-
স্বর্ণালৗ নামের পাশে দেব প্রেমের টিক।
একবার দেখলে বারেবারে দেখার বাড়ে সাধ-
তার কথা ভেবে কাটে আমার সারারাত (রাত তুমি দীর্ঘ হও)
মেয়েটাতো ভালই; চাইতেই দিল নাম্বার
তারে পেলে এই জীবনে চাইনা কিছুই আর।
কথা চলে রাতভর--- কথা চলে রাতভর; কলরেটটাও শিথিল
প্রতিদিনই ৩০০টাকা করি ফোনে রিফিল। (মানি ডাজ নট ম্যাটার)
কমে আসে দুরত্ব-তার কাজ মানে আমার কাজ
তার sessional করে দিতে হয়না মোটেও লাজ।
সব সঙ্কোচ ভুলে তাকে একদিন বলে ফেলি
তোমার জন্য মন কাননে ফুটছে আনার কলি।
তুমি আমার প্রথম, তুমিই আমার শেষ-
তোমায় নিযে ঘুরব-পৃথিবীর সব দেশ। (honestly speaking)
বিশ্বাস কর আমায় -পাসপোর্ট আছে রেডি-
তোমার বাড়ি মিষ্টি নিয়ে যাবে আমার ড্যাডি।
এরপর কি হবে-------
{তুমি তাই, তুমি তাই গো- আমারও পরাণও যাহা চায়
একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি।।} (রবীন্দ্র সঙ্গীত)
কিন্তু কী জবাব পেলাম জানেন?
ছিঃ ছিঃ এ কী কথা ছিঃ ছিঃ কী ভয়ানক-
এমন কথা শোনাও পাপ ; যেতে হবে নরক।
তুমি আমার best friend---- তুমি আমার best friend; হবে না কোন change-
আছে আছে আছে- আছে আমার boy-friend
শুনলেন আপনারা?
best friend কি boy-friend কি পার্থক্য বুঝিনা
এই আমি আর মনের ভুলেও স্বর্ণালীরে খুঁজিনা।
আমি একটা মস্ত fool-খেলাম বড় ছ্যাকা-
40ডিগ্রিতে হৃদয়ের angel আমার বাঁকা। (কিন্তু লাভও আছে)
ছ্যাকা খেয়ে আমার CGPA টা বাড়ছে-
মন দুয়ারে নতুন করে প্রেম কড়া নাড়ছে
কি করি কি করি কি করি-করি হায়
নারী ছাড়া একা একা বেঁচে কি থাকা যায়?//
তাই----
আমার নাম রবিউল।- আমার নাম রবিউল ; don't mind family ' র ছেলে
জৗবনটা সাজাব নতুন মানুষ পেলে।
আজ, হারিকেনের আলোয় বুয়েটটা খুঁজে মরি-
কোথায়-কেমন আছ আমার- তুমি নারী।।।
রবিউলের মত অসংখ্য তরুণ হৃদয়জুড়ে শূন্যস্থান নিয়ে আমাদেরই আশেপাশে উদাসীনভাবে বেঁচে রয়েছে। আমরা কি পারিনা হৃদয়ে- হৃদয়ে সংযোগে তৈরি হৃদয় সাকোতে ভালোবাসার পথিকটিকে চলার পথ করে দিতে? হে হৃদয়, তুমি একটু দাঁড়াও/ অন্য হৃদয়, হৃদয় বাড়াও

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

