আমার পছন্দের গত এক দশকের সেরা ওয়ানডে একাদশ.....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দীর্ঘ বক্তব্য না দিয়ে বরং একাদশের খেলোয়াড়দের পরিচয়টাই দেয়া যাক:
১. ক্রিস গেইল:
গেইলের মত বিস্ফোরক ব্যাটসম্যানকে দিয়ে ইনিংস সূচনা করতে চাইবেন যে কোন ওয়ানডে অধিনায়ক। ভালো বলেও সে যেভাবে ছক্কা মেরে দেয় সেটি রীতিমত অবিশ্বাস্য, সঙ্গে তার স্পিন বোলিংটাও ওয়ানডের জন্য কার্যকরী।
২. শচীন টেন্ডুলকার
শচীন ওয়ানডের অটোমেটিক চয়েস। তার ব্যাপারে নতুন করে বলাটাও বাহুল্যের পর্যায়ে পড়ে।তবে, শচীনের ব্যাটসম্যানশিপের আড়ালে তার বোলিংটা প্রায়ই ঢাকা পড়ে যায়, অথচ এমন অনেক ম্যাচ আছে যেখানে বোলার শচীনই ইন্ডিয়ার জয়ের নায়ক হয়েছে।
৩.এডাম গিলক্রিস্ট
শুধুমাত্র কিপার হিসেবে বিবেচনা করলেও গিলক্রিস্টের প্রতিদ্বন্দ্বী কেউ নেই। এর সঙ্গে তার বিধ্বংসী ব্যাটিংটা যোগ করুন; এরপর ওয়ানডাউনে গিলক্রিস্টকে বসিয়ে কাকে খেলাবেন সেটা আপনার বিবেচনায় রেখে দিলাম।
৪. রিকি পণ্টিং
পন্টিং হচ্ছে সেই ব্যাটসম্যান যাকে আপনি যে কোন পজিশনে খেলাতে পারবেন। ওয়ানডেতে তার স্ট্রাইক রেট এবং এভারেজ দেখুন। এরপর বিচারের ভার আপনার।
৫. জ্যাক ক্যালিস
ওয়ানডে দলে আপনাকে অলরাউণ্ডার রাখতেই হবে। এবার ক্যালিসের প্রসঙ্গে আসা যাক। ব্যাটিং-বোলিং , কোন ভূমিকায় তাকে দেখতে চান? আমার মিডল অর্ডারে ক্যালিসের মত একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানকেই বেশি প্রয়োজন।
৬. মাইকেল বেভান
"দ্য ফিনিশার " বেভানের কথা মনে আছে তো? চার-ছয় না মেরেও কিভাবে রানের চাকা সচল রাখা যায়, তা বেভানের মাধ্যমেই ওয়ানডে ক্রিকেট সবচেয়ে ভালোভাবে দেখতে পেয়েছে।
৭. এন্ড্রু ফ্লিন্টফ
আবারও সেই অলরাউণ্ডার প্রসঙ্গ। ফ্লিন্টফ যে কী জিনিস সেটা শেন ওয়ার্নের এক মন্তব্যেই সুস্পষ্টভাবে বোঝা যায়। অষ্ট্রেলিয়ার দোর্দণ্ড প্রতাপশালী দলেও সে ফ্লিন্টফের মানের একজন অলরাউণ্ডারের অভাব বোধ করেছিল।
৮. ল্যান্স ক্লুজনার
৯৯ এর বিশ্বকাপের কথা মনে আছে? ক্লুজনারকে দলে রাখার জন্য ওই একটা টুর্ণামেন্টই যথেষ্ট। তবুও , এর সঙ্গে তার ধারাবাহিক অলরাউণ্ড পারফরমেন্সকেও স্মরণে রাখতে হবে।
৯,. ওয়াসিম আকরাম
বোলার ওয়াসিম আকরামকে নিয়ে বোধকরি কারো সংশয় নেই। সঙ্গে লোয়ার অর্ডারে তার ব্যাটিং দলের বাড়তি প্রাপ্তি।।।
১০. ডেনিয়েল ভেট্টোরি
ওয়ার্ন বা মুরালীকে বাদ দিয়ে ভেট্টোরিকে নেয়ার প্রধান কারণ হচ্ছে সে বলে ফ্লাইটের চেয়ে স্ট্রেইটার বল বেশি করে, যেটা ওয়ানডে'র জন্য কার্যকরী। ব্যাটসম্যান হিসেবেও সে যথেষ্ট ভালো অন্য দুজনের তুলনায়।
১১. গ্লেন ম্যাকগ্রা
ম্যাকগ্রাকে বাদ দিয়ে অন্তত আমার ওয়ানডে দল গড়া সম্ভব নয়, এটুকুই বলতে পারি।
অতিরিক্ত খেলোয়াড়:
সনাথ জয়াসুরিয়া, শোয়েব আখতার
২৩টি মন্তব্য ১৩টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।