আমার প্রিয় পোস্ট
- নিজেকে একজন পেশাদার বিনোদনকারীর চেয়ে ভৃত্য মনে করি: কার্লোস রেগাদাস (৭ম ও শেষ কিস্তি) - কাঊসার রুশো
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-দুই : ফরম্যাট, হেডিং, ডিরেকশন, ক্যামেরা শট - রন্টি চৌধুরী
- যেকোন মুভির জন্য 字幕 --> Subtitle কিভাবে ব্যবহার করবেন? - বিডি আইডল
- টাকা লাগবে টাকা?? টাকা শুধু টাকা নয় শিল্পও বটে। - জীবনানন্দদাশের ছায়া
- উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১) - সাদাচোখ
- ফ্রি ল্যান্সিং সম্পর্কিত কতগুলো গুরুত্বপূর্ন বিষয় । - রাফিম্যান
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- এ কোন কবিতা নয়, এ এক মেয়ের জীবন.......... - সুলতানা শিরীন সাজি
- বিভ্রম - দ্রোহি
- অপ্রকাশিত চিঠি(শেষ)...... - সুলতানা শিরীন সাজি
- গল্প: জ্যামিতি বই - নির্ঝর নৈঃশব্দ্য
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- জুলাইয়ের তেইশঃ আরেকটিবার আয়রে সখা! - ছন্নছাড়ার পেন্সিল
- আমার পড়া একুশটি ভালো বাঙলা-উপন্যাসের তালিকা-১ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ডাউনলোড করুন ইচ্ছেমত...Rapidshare.com, MegaUpload.com সহ প্রায় সব সাইট থেকে - বাবর মোহাম্মদ
- ক্লাসিক : সামার ওয়াইন (খুব প্রিয় কাউকে) - অমি রহমান পিয়াল
- গণিতের সপ্ত কৌতুক (২) - ম্যাভেরিক
- আসুন সুর মেরে দেওয়া বাংলা গানের সন্ধান করি ৩ - বাষ্প
- একটি উঠোন একটি বাগান আর একজন ক্ষুদ্র মানবের শৈশব - সীমান্ত আহমেদ
- দুরের পাখি (গল্প) - দুরের পাখি
- আসুনতো বাংলায় প্যালিনড্রোম বানাই! - মনজু মজুমদার
- ( কল্পগল্প )--- ফিউশন ট্রেকিং - শান্তির দেবদূত
- প্রেজেন্টেশন (২) - শাহরিয়ার নির্জন
- জুটি- গল্প (সম্পূর্ণ) - পারভেজ
- নজরুল সঙ্গীতের কিছু ভালোলাগার কলি ও জীবনের কিছু চাওয়া পাওয়া - অপ্সরা
- নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -১ - দুরের পাখি
- ভয় -ছোট গল্প - পারভেজ
- পাখিদের উড্ডয়ন: রহস্য ও প্রজ্ঞার V - ম্যাভেরিক
- অদ্ভুতুড়ে: ব্ল্যাক ম্যাজিক - সব্যসাচী প্রসূন
- হিমুর জন্য গ্লাসভর্ত্তি হিমহিম ঠান্ডা হিমেল চা - অপ্সরা
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম সম্পূর্ণ (রিপোস্ট) - খলিল মাহমুদ
- ছোট গল্পঃ মৃত্যু ভালোবাসা ছাড়া আর কিছুনাই - আমি ও আমরা
- 0: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (১) - ম্যাভেরিক
- ঈশ্বরের ক্যানভাস - পারভেজ
- জাম্বো সাইজ ব্লগঃ বঙ্গের গল্প - সৌম্য
- গল্প: না বলা কথা - অমিত আহমেদ
- আমার হাড় কালা করলাম রে ....ওরে আমার দেহ কালার লাইগা রে - শূন্য আরণ্যক
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- মিনিপ্যাক গল্প - এ.টি.এম.মোস্তফা কামাল
- দিগন্তে কার কালো আঁখি, আঁখিজলে যায় ভাসি। - অপ্সরা
- জীবন একটা গম্ভীর বিদ্রুপ! - আহমাদ মোস্তফা কামাল
- ৭১' পতনের কাল - নাজনীন খলিল
- প্রমিত বাংলা বানান রীতি (৩): অনুস্বার (ং) এবং উঁয়ো (ঙ)! - ম্যাভেরিক
- প্রমিত বাংলা বানান রীতি (১): ণত্ব বিধান! - ম্যাভেরিক
- ক্যামেলিয়া সাইনেসিস। - ইমন জুবায়ের
- ৭১' ছেলে বাড়ী ফেরেনি - নাজনীন খলিল
- ৭১'আমার এলাকার প্রথম শহীদ - নাজনীন খলিল
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- ৭১"শহীদ নিতাই ভট্টাচার্য - নাজনীন খলিল
- ৭১' হাজার গোলাপ-প্রত্যাশায় - নাজনীন খলিল
- বকশীস - শেরিফ আল সায়ার
- গণিত পাগলদের জন্য (২): Sacred Ratio এবং শর্বরী বাটের ইতিহাস! - ম্যাভেরিক
- জুয়াড়ী......................(ছোট গল্প) - পারভেজ
- দরজাটা বন্ধ করে দাও.................. - সুলতানা শিরীন সাজি
- দুই জীবনের মোহনায়............... - সুলতানা শিরীন সাজি
- কে ছিলেন চাণক্য? - ইমন জুবায়ের
- রোমান সভ্যতার গোড়ার কথা। - ইমন জুবায়ের
- দি স্ক্রিপ্ট রাইটার - এস. এম. মাসুদ রহমান
- ফটো ব্লগ-মহাকবি মাইকেল মধুসুদন এর বাড়িতে একদিন - মুনীর উদ্দীন শামীম
- আসুন শিখি ফ্রেঞ্চ, স্প্যানিশ......... - নির্বাসন
- বেড়ানোর গল্প( কুইবেক এর ছোট্ট পাহাড়ী শহর মন্টত্রম্বল্য)এক - সুলতানা শিরীন সাজি
- ~~~~ @ ছবিব্লগ : সেন্টমার্টিনের পথে @ ~~~~ - আকাশনীল
- গ্র্যান্ড ক্যানিয়নে একদিন (২) - অতল খাতের গহীন বিষ্ময় - রাগিব
- আশাবাদী শিরোনাম: একটি সন্ধ্যার আত্মপ্রকাশ!! - ক-খ-গ
- ফোবিয়া // ভীতি // আতঙ্ক সমূহ (সম্পূর্ণ) - মইন
- মারফিসূত্র বা Murfy's Laws - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- অন্য অলিম্পিক - নুশেরা
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- খসড়া খাতার হাইলাইট্স-৫ - উত্তরাধিকার
- উড়ে যায় পাখি,ফেলে যায় পালক তার, একটা সাদা এবং একটা কালো - সুলতানা শিরীন সাজি
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- খোলা চিঠি - অপ্সরা
- লালন প্রসঙ্গে ফরহাদ মজহার - ইমন জুবায়ের
- জেগে ওঠো মানিব্যাগ - মেহরাব শাহরিয়ার
- রূপকথাকেও ছাড়িয়ে......... - নাফিস ইফতেখার
- ভাটিতে পড়ে থাকে এক পা ওয়ালা বকের মত দুঃখগুলো - সুলতানা শিরীন সাজি
- মাছি (গল্প) - তানিম হুমায়ুন
- একটি ভালোবাসা কিম্বা ভালো না বাসার গল্প (২য় পর্ব) - পারভেজ
- ক্রমশ নির্মীয়মান দৃশ্য কিংবা চরিত্রের গল্প - ছন্নছাড়ার পেন্সিল
আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..

সংখ্যামিত্র 'পাই’, অর্পিত ‘পাইদিবস’, অত:পর আমার ‘পাই মানব’ হয়ে উঠা
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৫৫
(এই পর্বে পাই এবং পাই দিবস সংক্রান্ত আলোচনা হবে। ‘পাই মানব’ হওয়ার কাহিনী পরের পর্বে। আজই পোস্ট করব ইনশাল্লাহ)
পাইকে ধরা হয় সবচেয়ে সুন্দর সংখ্যা, আবার কোন কোন গণিতবিদ একে ‘নি:সঙ্গ সংখ্যা’(loneliest number) বলে থাকেন।অবশ্য কেউ কেউ একে সংখ্যার বদলে ‘আনুপাতিক ধারণা’ হিসেবেও বিবেচনা করে থাকেন।
ইউক্লিডিয়ান জ্যামিতি অনুসারে ‘কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা একটি ধ্রুবসংখ্যা হয়”-এই সংখ্যাটিকেই গ্রীক বর্ণ ‘পাই’ য়ের মাধ্যমে প্রকাশ করা হয়। বৃত্তীয় ধারণা প্রয়োগ করেই পাইয়ের আরেকটি পরিচয় এমন: বৃত্তের ক্ষেত্রফল ও ব্যাসার্ধের বর্গের অনুপাত। ত্রিকোণমিতির ধারণা থেকেও ‘পাই’ কে সংজ্ঞায়িত করা যায়, cos(x)=0 শর্তাধীনে x এর সর্বনিম্ন মানকে দ্বিগুণ করলে প্রাপ্ত মান হিসেবে।
পাই যেহেতু অন্তহীন অমূলদ সংখ্যা, তাই এর মান নির্নয়ে বহুকাল থেকেই গণিতবিদ-বিজ্ঞানীদের প্রচেষ্টা লক্ষণীয়। আর্কিমিডিসের প্রচেষ্টা এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে ; বহুভুজ ও অন্তর্লিখিত বৃত্তের তত্ত্ব প্রয়োগ করে তিনি নিশ্চিত করেন যে পাইয়ের মান ২২৩/৭১ থেকে ২২/৭ এর সাংখ্যিকমানের মধ্যে অবস্থান করবে।গণিতবিদ লিবনিজের অবদানও পাইয়ের মান নির্ণয়ে উল্লেখযোগ্য। তিনি একটি ধারা আবিষ্কারকরেন যার মাধ্যমে একটি দশমিকের পর একটি নির্দিষ্ট ঘর পর্যন্ত পাইয়ের সঠিক মান পাওয়া যায়।তার প্রস্তাবিত ধারাটি:
Pi=4/1-4/1+4/3-4/5+4/7-4/9+……….
গণিতবিদ লি হুই একটি এলগারিদম প্রস্তাব করেন, যার মাধ্যমে পাইয়ের আসন্ন মান নির্ণীত হয় ৩.১৪১৬; পরবর্তীতে চীনা গণিতবিদ জু চোংঝি তার এলগারিদম ব্যবহার করে পাইয়ের মান নির্ণয় করেন ৩.১৪১৫৯২৬ পর্যন্ত যা দীর্ঘদিন নির্ভুল মান হিসেবে পরিচিত ছিল।
ক্যালকুলাস ও অসীমতক ধারার আবিষ্কার পাইয়ের মান নির্ণয়ের প্রচেষ্টাকে আরোও বেগবান করে। এসময় মাধব নাম্নী এক গণিতবিদ দশমিকের পর ১১ ঘর পর্যন্ত পাইয়ের মান নির্ণয়ে সক্ষম হন।
পাইয়ের মান নির্ণয়ের ক্ষেত্রে আর্কিমডিসের অনেক পরে আরেকজন ইউরোপীয় গণিতবিদের অবদান লক্ষ্য করা যায়। এই গণিতবিদের নাম লুডলফ স্যিলন, যিনি জ্যামিতিক পদ্ধতিতে ৩৫ দশমিক স্থান পর্যন্ত পাইয়ের মান নির্ণয় করেন, এমনকি স্যার আইজাক নিউটনও ১৫ দশমিক স্থান পর্যন্ত পাইয়ের মান নির্ণয়ে সমর্থ হয়েছিলেন।তবে, ১৭০৬ সালে জন ম্যাকিনই সর্বপ্রথম পাইয়ের মান নির্ভুণভাবে দশমিকের পর ১০০ ঘর পর্যন্ত নির্ণয় করতে পারেন। উনিশ শতকের শেষের দিকে উইলিয়াম শ্যাকস নামের অন্য এক গণিতবিদ ৫২৭ দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করেন।তবে, পাই প্রসঙ্গে বললেই যার কীর্তি উল্লেখ করতেই হবে তিনি উপমহাদেশের বিস্ময়কর গণিত-প্রতিভা শ্রীনিবাস রামানুজন।তিনি বেশ কয়েকটি মৌলিক সূত্র উদ্ভাবন করেন পাইয়ের মান নির্ণয় করতে, তন্মধ্যে দুটি সিরিজ বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।
কম্পিউটার যুগে পাইয়ের মান নির্ণয় করাটা অনেক সহজসাধ্য হয়ে পড়লেও এখনো অনেকেই পাইয়ের মান নির্ণয়ের পদাধতি উদ্ভাবনের প্রয়াস চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে , প্রথম আলো মারফত জানতে পারলাম ‘সৌমিত্র’ নামের এক বাংলাদেশী তরুণ পাইয়ের মান নির্ণয়ের একটি পদ্ধতি উদ্ভাবন করেছে, যেটি ‘সৌমিত্র স্বাক্ষর’ নামে পরিচিতি পেয়েছে। এই পদ্ধতিতে নির্ণীত পাইয়ের মান মূল মানের সঙ্গে অনেকটাই সঙ্গিতপূর্ণ বলে সেই প্রতিবেদন থেকে জানা যায়।
এবার ‘পাইদিবস’ প্রসঙ্গে আসি। ‘পাই দিবস’ কনসেপ্টটা ব্যক্তিগতভাবে আমি অপছন্দ করি, তবে সেই অপছন্দটা কোনক্রমেই ভালোবাসা দিবস, বন্ধু দিবস, কিংবা পাপী দিবসের মত নয়, বরং একজন অকৃত্রিম সংখ্যাপ্রেমী হিসেবে এই দিবসে আরও কয়েকজন সংখ্যাপ্রেমীর নির্মল আনন্দ দেখতে ভালই লাগে।
১৪ই মার্চ দিনটি পাইদিবস হিসেবে পালিত হয় পাইয়ের প্রথম ৩ ডিজিট ৩.১৪ এর অনুসারে। উল্লেখ্য মহামতি আইনস্টাইনের জন্মদিনও ১৪ই মার্চ।১৯৮৮ সালে সানফ্রান্সিসকোতে প্রথমবারের মত পাইদিবস পালিত হয়। ল্যারি শো নামের একজন প্রবীণ পদার্থবিজ্ঞানী ছিলেন এ দিবসের প্রধান উদ্যোক্তা।
১৪ই মার্চ দুপুর ১টা ৫৯মিনটিকে পালন করা হয় ‘পাই মিনিট’ হিসেবে (৩/১৪;১:৫৯ অনুসারে), এছাড়া পাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট ‘ঢ়i approximation day’ নামে যেসব দিবস পালিত হয়, সেগুলো নিম্নরূপ:
=২২শে জুলাই -‘, যেহেতু পাইয়ের মানকে একসময় ২২/৭ এর সমান ধরা হত।
=১০ই নভেম্বর_ বছরের ৩১৪তম দিন (৩.১৪ অনুসারে)
=২১ডিসেম্বর, দুপুর ১টা ১৩মিনটি , এটি বছরের ৩৫৫তম দিন ( চৈনিক হিসাবানুযায়ী পাইয়ের মান ৩৫৫/১১৩ এর সমান).......
[ এই পোস্টটি দেয়ার পরিকল্পনা ছিল ১৪ই মার্চ, কিন্তু কাল বাসায় যাচ্ছি ২দিনের জন্য। ফিরতে ফিরতে ১৪ তারিখ চলে যাবে। তাই আগেই দিলাম। সবাইকে পাইদিবসের অগ্রিম শুভেচ্ছা জানাই]
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৯ সকাল ১০:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কিষান বলেছেন:
পাই অসাধারন সংখ্যা। ফাই (phi- the golden ratio) ও কিন্তু যথেষ্ট ইনটারেস্টিং। এর উপর একটা পোস্ট আশা করছি. আমি একটা লিখতাম কিন্তু লিনাক্স এ অফলাইনে বাংলা লেখার কোনো উপায় নেই।লেখক বলেছেন: ফাই সম্পর্কে তেমন ধারণা নেই....তবে ধারণা তৈরি করে নেয়া যাবে....লিখবো একসময়।।।
লেখক বলেছেন: ইহা তেমন গিয়ানী পোস্ট নহে...
লেখক বলেছেন: কত পর্যন্ত আছে???খুব বেশি না মনে হয়.....
লেখক বলেছেন: পাইয়ের মত সুন্দর হতে পারলে ধন্য হতাম।।।
'লেনিন' বলেছেন:
হূমায়ুন আহমেদ এর একটি সায়েন্স ফিকশনে এ সম্পর্কে পড়েছিলাম। এটি বেশ তথ্য সমৃদ্ধ ধন্যবাদ কিষান বলেছেন: "কিন্তু লিনাক্স এ অফলাইনে বাংলা লেখার কোনো উপায় নেই।"
http://omi.net.bd/?s=m17n পোস্টটি পড়ে আসুন। আমি উবুন্তু লিনাক্স থেকে লিখছি। এটিতে প্রভাত নামক ফোনেটিক লে-আউট আছে। আর ইউনিজয় লে-আউট আছে(যেটি আমি ব্যবহার করে লিখছি)।
লেখক বলেছেন: আশা করছি "আমার পাই মানব' হয়েউঠার পর্বটাও পড়বেন, ১ঘন্টার মধ্যেই পোস্ট করব ইনশাল্লাহ।।
হাসান মাহবুব বলেছেন:
ব্যতিক্রমি একটা কাজ করসেন।ম্যাথ নিয়া এহানে তেমুন কেউ পুস্টায়না।আমি ম্যাথে তেমন গিয়ানি কেউ না,তয় পাইরে ভালা ফাই।পাইয়ের রহস্যময়তার তূলনা নাই।
লেখক বলেছেন: ম্যাভেরিক' ভাইয়ের পোস্ট পড়তে পারেন।। উনি নিয়মিত ম্যাথ নিয়ে লিখেন।।।
লংকার রাজা বলেছেন:
পাই খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা,কিন্তু এটা নিয়ে হুজুগি মাতামাতি ভাল লাগে না। বিশেষ করে সাহিত্যিক কিছু বিশেষণ দিয়ে এর গুরুত্ব বাড়ানোর চেষ্টা হাস্যকর মনে হয়।যেমন পাই সবচেয়ে সুন্দর নাম্বার অথবা পাইয়ের মত সুন্দর হও।বিশেষত পাই দিবসে পত্রিকায় মাঝে মাঝে পাই নিয়ে আদিখ্যেতার চুড়ান্ত করা হয়।তারপর আছে পাইয়ের মান মুখস্ত করার মত জঘণ্য একটা ব্যাপার,চমক('০৪,ইইই) আগে প্রতি বছর তার পুরনো রেকর্ড ভেঙ্গে বিশাল বড় পাইয়ের মান মুখস্ত বলে দিত।পোস্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: লেখা থেকেই কোট করি: "এবার ‘পাইদিবস’ প্রসঙ্গে আসি। ‘পাই দিবস’ কনসেপ্টটা ব্যক্তিগতভাবে আমি অপছন্দ করি, তবে সেই অপছন্দটা কোনক্রমেই ভালোবাসা দিবস, বন্ধু দিবস, কিংবা পাপী দিবসের মত নয়, বরং একজন অকৃত্রিম সংখ্যাপ্রেমী হিসেবে এই দিবসে আরও কয়েকজন সংখ্যাপ্রেমীর নির্মল আনন্দ দেখতে ভালই লাগে"..........লংকার রাজা ভাই, আমি মনে হয় আমার অবস্থান বোঝাতে পেরেছি।।। চমক ভাইয়ে চেয়ে আমি প্রায় ২০০০ ডিজিট বেশি জানি পাইয়ের মান, কিন্তু সেজন্য কোন পুলক অনুভব করিনা বা ইচ্ছাও নেই......'পাই মানব; হওয়ার কাহিনীটা কয়েকজন জানতে চেয়েছিল, কিন্তু শুধু সেই কাহিনী লিখলে সেটা আত্মপ্রচার হয়ে যেত, তাই আগে পাই নিয়ে পোস্ট, এখানেও কিন্তু পাইদিবসকে খুবই হালকাভাবে দেখানো হয়েছে, মূল ইমফেসাইজটা দেয়া হয়েছে 'পাই' এ........
লংকার রাজা বলেছেন:
আশা করি আমার কথা অন্য ভাবে নিচ্ছ না,আমি আসলে বিরক্ত পাইয়ের অনেক টেকনিক্যাল দিক বাদ দিয়ে সাহিত্যিক প্রচেষ্টা দ্বারা পাই কে প্রতিষ্ঠিত করার অপচেষ্টায়।পাইয়ের অসামান্য টেকনিক্যাল গুরুত্ব আছে,কিন্তু তাই বলে পাইএর মত সুন্দর হই টাইপ কথাবার্তা শুনলে মনে হয় ব্যাপারটা অনেক হালকা হয়ে যাচ্ছে।পাই মোটেও সহজ সরল কোন নাম্বার নয়,এমন জটিল মানুষ পৃথিবীতে থাকাটা ভাল হবে না মনে হয়।
লেখক বলেছেন: পাইয়ের মত সুন্দর হই' কথাটা আমার না, কেউ একজন কমেন্ট লিখছে।। আর , সাহিত্যিক প্রচেষ্টাটা আমারো ভাল লাগেনা, তবুও দু-একটা কথা লিখতে হয়, কারণ এসব শব্দই পড়তে হবে প্রথম আলোতে ২-১দিন পর মুনীর হাসানের লেখায়(আমি নিশ্চিত).......
'লেনিন' বলেছেন:
Pears Soap এর একটি পুরানো(পাকিস্তান/বৃটিশ আমলের শেষের দিকের) বহুমুখী ডিকশনারিতে পাইয়ের মান ২২/৭ এর সাথে ৩৫৫/১১৩ ও দেয়া ছিলো।
লেখক বলেছেন: এটাতো মনে হয় মূল লেখায় লিখেছি।। ...
লংকার রাজা বলেছেন:
পাইয়ের মত সুন্দর হও--এই কথাটা তোমারও না আবার কমেন্ট যে করেছে তারও না।এটা আমাদের দেশের একজন বিখ্যাত ব্যক্তির কথা,যার আরও অনেক কাজ এবং কথার ব্যাপারে আমার অনেক আপত্তি আছে।এরা দেশের হর্তাকর্তার আসনে বসে........থাক অন্য প্যাচাল শুরু করা বোকামী মনে হচ্ছে।
লেখক বলেছেন: এটা নিয়ে শিমুল ভাই (ব্লগার সীমান্ত আহমেদ) এর একটা পোস্ট আসতেছে শীঘ্রই........ওইখানে সমানে ক্যাচাল চলবে ইনশাল্লাহ, কারণ আপত্তি আমারও আছে........
লেখক বলেছেন: আমিতো ১৪ তারিখ থাকবো না মনে হয়, 'পাই মানবের কাহিনী' আর ২০-২৫ মিনিটের মধ্যেই পোস্ট করব, পড়ার আমন্ত্রণ রইল।।।
নুভান বলেছেন:
"জু চোংঝি তার এলগারিদম ব্যবহার করে পাইয়ের মান নির্ণয় করেন ২.১৪১৫৯২৬ পর্যন্ত যা দীর্ঘদিন নির্ভুল মান হিসেবে পরিচিত ছিল।" - এইটা মনে হয় ৩.১৪১৫৯২৬ হবে।
লেখক বলেছেন: হ্যা, ঠিক করে দিচ্ছি। ধন্যবাদ।।
তর্পন বলেছেন:
পাই-ফাই পোষ্ট - মানে ভাল লেগেছে ।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আমি পাইয়ে কোনো মজা পাই না। আমি অবশ্য সারাজীবন অঙ্কই ভয় পাইছি...সেই প্রতিশোধ নিতে এখন অংক আমার ঘাড়ে সিন্দাবাদের ভূত হইয়া চাইপা আছেলেখক বলেছেন: আমি সংখ্যায় মজা পাই.........
সীমান্ত আহমেদ বলেছেন:
লংকার রাজার কমেন্ট টা ভালো লাগলো। পাই জিনিসটা নিয়ে আদিখ্যেতা অনেক চলে। যেমন পাই আকৃতির কেক কাটা। পাই এর জুস (পাইন আপেল জুস), পাই আকৃতির নেইলপালিশ এই সব। আমার পোস্ট টা দিবো না ভাবছিলাম।যাহোক লংকার রাজার কমেন্ট দেখে উৎসাহিত বোধ করলাম। কাল পরশুর মাঝেই লিখে ফেলবো হয়তো। রিরাইট করাটা সবসময় বিরক্তিকর। কিন্তু ঐ লেখার জন্য আমার অন্য পোস্ট করাও বন্ধ। যা হোক এই পোস্টের ব্যাপারে আপাতত কোন অভিযোগ নাই। চলুক।
লেখক বলেছেন: তাড়াতাড়ি পোস্টটা দ্েন...
পারভেজ বলেছেন:
অনেক কিছুই জানা গেল। অংক সংক্রান্ত গল্পগুলি কখনোই একঘেয়ে লাগেনা। ব্যাস আর পরিধির সম্পর্কটা এমন অসীম চলমান একটা সংখ্যা কেনো হলো কে জানে!এধরণের কি আরো কোন সংখ্যা আছে?
লেখক বলেছেন: আরোও বেশ কেয়কটি সংখ্যা আছে এমন, তবে সেগুলো নিয়ে হৈ চৈ একটু কম।।
মুক্ত বয়ান বলেছেন:
সব্যসাচী প্রসূন বলেছেন: আপনার লেখাটা পাই এর মত সুন্দর হয়েছে...হা: হা: প: গে!!!
লেখায় নতুন তো কিছু নাই। তবে, সব মিলিয়ে গোছানোটা ভাল লাগল।
লেখক বলেছেন: পাই কে তিইলে নতুন কইরা আবিষ্কার করতে হইবো, নতুন কথা লিখতে গেলে, চলো কাজে নাইমা পড়ি...
অক্ষর বলেছেন:
ইটাই কিন্তু শ্যাষ প্লাস, এর পর বড় পোস্টেই মাইনাস দিমু কৈলাম
লেখক বলেছেন: অক্ষর ভাইয়ের মাইনাস, প্লাসের চেয়েও আনন্দময়।।
রেজওয়ান শুভ বলেছেন:
অক্ষর বলেছেন: ইটাই কিন্তু শ্যাষ প্লাস, এর পর বড় পোস্টেই মাইনাস দিমু কৈলাম আর হ , আমি কিন্তুক অখন সেফ .... খুব খৈয়াল কৈরা
লেখক বলেছেন: সেফ হওয়ায় চা-পার্টি দাও...
পোলাপান বলেছেন:
পাই নিয়ে সাহিত্যিক প্রচেষ্টা হলে খারাপ লাগার কী আছে? এর মাধ্যমে যদি কারো গনিত এর প্রতি আগ্রহ/ভালোবাসা সৃষ্টি হয় তো ভালই। এটা গনিতকে মজাদার করে উপস্থাপনা মাত্র।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















