আমার প্রিয় পোস্ট
- নিজেকে একজন পেশাদার বিনোদনকারীর চেয়ে ভৃত্য মনে করি: কার্লোস রেগাদাস (৭ম ও শেষ কিস্তি) - কাঊসার রুশো
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-দুই : ফরম্যাট, হেডিং, ডিরেকশন, ক্যামেরা শট - রন্টি চৌধুরী
- যেকোন মুভির জন্য 字幕 --> Subtitle কিভাবে ব্যবহার করবেন? - বিডি আইডল
- টাকা লাগবে টাকা?? টাকা শুধু টাকা নয় শিল্পও বটে। - জীবনানন্দদাশের ছায়া
- উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১) - সাদাচোখ
- ফ্রি ল্যান্সিং সম্পর্কিত কতগুলো গুরুত্বপূর্ন বিষয় । - রাফিম্যান
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- এ কোন কবিতা নয়, এ এক মেয়ের জীবন.......... - সুলতানা শিরীন সাজি
- বিভ্রম - দ্রোহি
- অপ্রকাশিত চিঠি(শেষ)...... - সুলতানা শিরীন সাজি
- গল্প: জ্যামিতি বই - নির্ঝর নৈঃশব্দ্য
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- জুলাইয়ের তেইশঃ আরেকটিবার আয়রে সখা! - ছন্নছাড়ার পেন্সিল
- আমার পড়া একুশটি ভালো বাঙলা-উপন্যাসের তালিকা-১ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ডাউনলোড করুন ইচ্ছেমত...Rapidshare.com, MegaUpload.com সহ প্রায় সব সাইট থেকে - বাবর মোহাম্মদ
- ক্লাসিক : সামার ওয়াইন (খুব প্রিয় কাউকে) - অমি রহমান পিয়াল
- গণিতের সপ্ত কৌতুক (২) - ম্যাভেরিক
- আসুন সুর মেরে দেওয়া বাংলা গানের সন্ধান করি ৩ - বাষ্প
- একটি উঠোন একটি বাগান আর একজন ক্ষুদ্র মানবের শৈশব - সীমান্ত আহমেদ
- দুরের পাখি (গল্প) - দুরের পাখি
- আসুনতো বাংলায় প্যালিনড্রোম বানাই! - মনজু মজুমদার
- ( কল্পগল্প )--- ফিউশন ট্রেকিং - শান্তির দেবদূত
- প্রেজেন্টেশন (২) - শাহরিয়ার নির্জন
- জুটি- গল্প (সম্পূর্ণ) - পারভেজ
- নজরুল সঙ্গীতের কিছু ভালোলাগার কলি ও জীবনের কিছু চাওয়া পাওয়া - অপ্সরা
- নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -১ - দুরের পাখি
- ভয় -ছোট গল্প - পারভেজ
- পাখিদের উড্ডয়ন: রহস্য ও প্রজ্ঞার V - ম্যাভেরিক
- অদ্ভুতুড়ে: ব্ল্যাক ম্যাজিক - সব্যসাচী প্রসূন
- হিমুর জন্য গ্লাসভর্ত্তি হিমহিম ঠান্ডা হিমেল চা - অপ্সরা
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম সম্পূর্ণ (রিপোস্ট) - খলিল মাহমুদ
- ছোট গল্পঃ মৃত্যু ভালোবাসা ছাড়া আর কিছুনাই - আমি ও আমরা
- 0: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (১) - ম্যাভেরিক
- ঈশ্বরের ক্যানভাস - পারভেজ
- জাম্বো সাইজ ব্লগঃ বঙ্গের গল্প - সৌম্য
- গল্প: না বলা কথা - অমিত আহমেদ
- আমার হাড় কালা করলাম রে ....ওরে আমার দেহ কালার লাইগা রে - শূন্য আরণ্যক
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- মিনিপ্যাক গল্প - এ.টি.এম.মোস্তফা কামাল
- দিগন্তে কার কালো আঁখি, আঁখিজলে যায় ভাসি। - অপ্সরা
- জীবন একটা গম্ভীর বিদ্রুপ! - আহমাদ মোস্তফা কামাল
- ৭১' পতনের কাল - নাজনীন খলিল
- প্রমিত বাংলা বানান রীতি (৩): অনুস্বার (ং) এবং উঁয়ো (ঙ)! - ম্যাভেরিক
- প্রমিত বাংলা বানান রীতি (১): ণত্ব বিধান! - ম্যাভেরিক
- ক্যামেলিয়া সাইনেসিস। - ইমন জুবায়ের
- ৭১' ছেলে বাড়ী ফেরেনি - নাজনীন খলিল
- ৭১'আমার এলাকার প্রথম শহীদ - নাজনীন খলিল
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- ৭১"শহীদ নিতাই ভট্টাচার্য - নাজনীন খলিল
- ৭১' হাজার গোলাপ-প্রত্যাশায় - নাজনীন খলিল
- বকশীস - শেরিফ আল সায়ার
- গণিত পাগলদের জন্য (২): Sacred Ratio এবং শর্বরী বাটের ইতিহাস! - ম্যাভেরিক
- জুয়াড়ী......................(ছোট গল্প) - পারভেজ
- দরজাটা বন্ধ করে দাও.................. - সুলতানা শিরীন সাজি
- দুই জীবনের মোহনায়............... - সুলতানা শিরীন সাজি
- কে ছিলেন চাণক্য? - ইমন জুবায়ের
- রোমান সভ্যতার গোড়ার কথা। - ইমন জুবায়ের
- দি স্ক্রিপ্ট রাইটার - এস. এম. মাসুদ রহমান
- ফটো ব্লগ-মহাকবি মাইকেল মধুসুদন এর বাড়িতে একদিন - মুনীর উদ্দীন শামীম
- আসুন শিখি ফ্রেঞ্চ, স্প্যানিশ......... - নির্বাসন
- বেড়ানোর গল্প( কুইবেক এর ছোট্ট পাহাড়ী শহর মন্টত্রম্বল্য)এক - সুলতানা শিরীন সাজি
- ~~~~ @ ছবিব্লগ : সেন্টমার্টিনের পথে @ ~~~~ - আকাশনীল
- গ্র্যান্ড ক্যানিয়নে একদিন (২) - অতল খাতের গহীন বিষ্ময় - রাগিব
- আশাবাদী শিরোনাম: একটি সন্ধ্যার আত্মপ্রকাশ!! - ক-খ-গ
- ফোবিয়া // ভীতি // আতঙ্ক সমূহ (সম্পূর্ণ) - মইন
- মারফিসূত্র বা Murfy's Laws - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- অন্য অলিম্পিক - নুশেরা
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- খসড়া খাতার হাইলাইট্স-৫ - উত্তরাধিকার
- উড়ে যায় পাখি,ফেলে যায় পালক তার, একটা সাদা এবং একটা কালো - সুলতানা শিরীন সাজি
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- খোলা চিঠি - অপ্সরা
- লালন প্রসঙ্গে ফরহাদ মজহার - ইমন জুবায়ের
- জেগে ওঠো মানিব্যাগ - মেহরাব শাহরিয়ার
- রূপকথাকেও ছাড়িয়ে......... - নাফিস ইফতেখার
- ভাটিতে পড়ে থাকে এক পা ওয়ালা বকের মত দুঃখগুলো - সুলতানা শিরীন সাজি
- মাছি (গল্প) - তানিম হুমায়ুন
- একটি ভালোবাসা কিম্বা ভালো না বাসার গল্প (২য় পর্ব) - পারভেজ
- ক্রমশ নির্মীয়মান দৃশ্য কিংবা চরিত্রের গল্প - ছন্নছাড়ার পেন্সিল
আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..

সংখ্যামিত্র ‘পাই’, অর্পিত ‘পাইদিবস’, অত:পর আমার ‘পাই মানব’ হয়ে উঠা-২
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৬:১৮
আগের পর্ব
এই পর্বে শুধু 'পাই মানব' এর কাহিনী লেখা হবে।।
পরিচিত মহলে কেউ কেউ আমাকে ‘পাই মানব’ সম্বোধন করে, কারণ আমি পাইয়ের মান দশমিকের পর ২৩৩৮ ডিজিট পর্যন্ত লিখতে পারি।সম্ভবত এটা বাংলাদেশী রেকর্ড হবে , তবে এই ধরনের রেকর্ড আমার ঠিক ভাল লাগেনা, বরং পাইয়ের সিরিজ সংক্রান্ত আলোচনাতেই আার ঝোঁক বেশি।যাইহোক, আমার ব্লগজীবনের শুরুর দিকে পাইকাব্য নামে বেশ দীর্ঘ একটি সিরিজ লিখেছিলাম; তখন ব্লগার পারভেজ ভাই আমার এই ‘পাই মানব’ হয়ে উঠার কাহিনী জানতে চান, এমনকি বইমেলার বসন্ত আড্ডাতেও তিনি এই সম্পর্কে জিজ্ঞাসা করেন। সেদিন তাকে বলেছিলাম এটা নিয়ে একটা আলাদা পোস্ট দেব। তাই পোস্টের বাকি অংশটুকু ‘পারভেজ ভাইকে’ উৎসর্গ করছি।এবার
কাহিনী শুরু করা যেতে পারে।
‘হেরমান হেস’ এর ‘সিদ্ধার্থ’ বইয়ের দৃষ্টান্ত দিয়েই শুরু করি। বইয়ের একটি অংশ আছে এমন : সণ্ন্যাসী সিদ্ধার্থ সণ্ন্যাস ত্যাগ করে সংসারের বাধনের মধ্যে থেকেই চিরমুক্তির স্বাদ গ্রণ করতে নগরের সেরা সুন্দরীর কাছে প্রেমের দীক্ষা নিতে আসে, কিন্তু সুন্দরী তার জন্য পূর্বশর্ত দেয় অর্থোপার্জনের। কিন্তু সে তো এমন কিছু পারে না যা দিয়ে অর্থ সমাগম ঘটতে পারে। সে বলল “ আমি ধ্যান করতে পারি, উপবাস করতে পারি, আর পারি অপেক্ষা করতে’”।---- আমি এই তিনটির কোনটিই পারিনা, শুধু একটি জিনিস পারি – ‘visualize’ করতে, অর্থাৎ একটি ঘটনার সমান্তরাল অন্য একটি ঘটনাকে দেখতে পারি, বা না ঘটা ঘটনাকেও এমনভাবে অনুভব করতে পারি আশেপাশে যেন সত্যিই এটা ঘটেছে। সেইসঙ্গে আলবেয়ার ক্যামুর ‘আউটসাইডার’ পড়ার পর নিজের ‘পযর্বেক্ষক সত্তা’ সম্পর্কে কিছুটা আত্মবিশ্বাস জন্মেছে। ‘পাইমানব’ হয়ে উঠার নেপথ্যেও এই দুটি বিষয়ই ভূমিকা রেখেছে।
আমার সংখ্যাপ্রীতিটা আশৈশবের, আমার নিকের সঙ্গেও ৭৭৭ সংখ্যাটির সংযুক্তি সেই প্রীতিকে আরোও ভালভাবে ফুটিয়ে তুলে।তো, যে কোন কারণেই হোক, সংখ্যা সংক্রান্ত কিছু ন্যাচারাল দক্ষতা আমার ছোটবেলা থেকেই গড়ে উঠেছে। যেমন খুব ছোটবেলা থেকেই আমি ২ ডিজিটের যে কোন সংখ্যার সঙ্গে ৭-৮ ডিজিট পর্যন্ত যে কোন সংখ্যাকে গুণ করতে পারতাম নিমিষের মধ্যে, কখনো কখনো সেই রেঞ্জটা বেড়েও যায়, যে জন্য দীর্ঘদিন আমি ক্যালকুলেটর ব্যবহার করিনি। এরপর হাইস্কুলে পড়ার সময় খেয়াল করলাম একটি নির্দিষ্ট রেঞ্জর মধ্যে যে কোন সংখ্যা দেখেই আমি তার ‘বিজোড় রুট’ বলে দিতে পারি যদি রুটটি পূর্ণসংখ্যা হয়। সেটা কিউব রুট, ফিফথ রুট, সেভেনথ রুট যা-ই হোক না কেন, শুধু রুটটি পূর্ণসংখ্যা হলেই হয়। যেমন ৪০৬৫৩ এই সংখ্যাটি দেখেই বলা সম্ভব এর কিউব রুট ৩৭, যদিও ৪০৫৫৩ বা অন্যকিছু দেখে বললে সেটা ভুল হবে। সংখ্যার আরোও কিছু ব্যাপার কাজ করে আমার মধ্যে।যেমন, একদিন ভাবতে ভাবতেই হঠাৎ একটা সিরিজ লিখে ফেললাম যাতে xএর মান বসালেই ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে একত্রে পাওয়া যায়। এজন্য যে, আমি কোন ম্যাথমেটিকাল লজিক ব্যবহার করি এমন নয়, বা আমার গণিতের ভিত্তিও খুব আহামরি রকম কিছু নয়। পুরোটাই ভিজুলাইজেশন।
আমাকে গুণ করতে বলা হলে, আমি সংখ্যাগুলো ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, তার উত্তরের সংখ্যাটা বিচ্ছিন্নভাবে দেখতে পাই.....যেমন ৭৯ * ৪২৭=৩৩৭৩৩ এটা মুখে বলার সময় আমি বলি ৩,৩,৭,৩,৩ এরকম একটা একটা করে।রুটের প্যাটার্ন অবশ্য ভিন্নরকম।
প্রতিটি মানুষকেই আমার চরিত্রের বদলে একেকটি ‘ইমেজ’ মনে হয়, তাই কাউকে স্মরণ করতে গেলে নামের আগে তার বৈশিষ্ট্য মনে পড়ে যায়। আমার মোবাইলে সবার নাম্বরাগুলোও সেই অনুসারে সেভ করা। যেমন আমার বড়বোনকে আমি অসম্ভব শ্রদ্ধা করি,তাই মোবাইলে তার নাম ’99 tan89’ কোড দিয়ে সেভ করা, বন্ধুদের ক্ষেত্রেও সবার আলাদা কোড, কারণ আমি নাম ভুলে যাই....একইভাবে ওদের ফোন নাম্বারগুলোকেও কোন না কোন ছন্দে ফেলে দেই।
ভিজুয়ালাইজেশন আর অবজারভেশনের প্রয়োগ ঘটেছে বুয়েটের প্রোগ্রামগুলোর সময়েও, এখনো ফার্স্ট ইয়ারে লেখা স্ক্রিপ্টগুলো হুবুহু মনে আছে, কারণ নিজে কিছু লিখলে সেটা আর কখনই ভুলিনি, কিন্তু কোন পড়া বই থেকে উদ্ধৃতি দিতে গেলে তখন আর মনে রাখতে পারিনা...এই স্ক্রিপ্টটির ক্ষেত্রে যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে, আমার স্মৃতিতে সময়টি স্থির হয়ে থাকে, তাই কখনই স্ক্রিপ্টটি লেখার সময়টা বদল হয়না, তাই ২বছর পরেও সেই স্ক্রিপ্টের কথা বলামাত্র মনে হবে এখনো লিখছি----এমন একটা ব্যাপার।। আমার এই ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা কাজ করে পড়ার ক্ষেত্রেও, তাই একটি লেখা পড়ার সময় সম্পূর্ণ সম্পর্কহীন কোন ঘটনাকে মিলিয়ে ফেলি লেখার সঙ্গে, এই ব্যাপারটি সবচেয়ে বেশি ঘটে ব্লগে “ছন্নছাড়ার পেন্সিল’ ভাইয়ের লেখা পড়ার সময়।
প্রশ্ন হচ্ছে হঠাৎ পাইয়ে আগ্রহী হলাম কেন?আর এত ডিজিট শেখার কারণ কি?আর পাই প্রসঙ্গে এত কথা বলা কেন?
পইয়ের মান শেখাটা ছিল আসলে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফল। সঙ্গে সংখ্যার প্রতি ভাল লাগাটা তো ছিলই, যদিও এত ডিজিট পর্যন্ত শেখাটাকে আমার সময়ের অপচয় বলেই মনে হয়।
কিন্তু কিভাবে শিখলাম?
প্রথম আলোতে পাই দিবসের সংখ্যায় কয়েকটা পাই কাব্য দেখেছিলাম ইংরেজিতে। সেটা দেখে অনুপ্রাণিত হয়ে আমি নিজেই একটা লিখে ফেলি প্রথম ২০০ ডিজিটের জন্য।পাই কাব্য-১ কিন্তু হঠাৎ মনে হল বাংলায় কাব্য লিখিনা কেন? তাতে বাংলায়ও কয়েকটা কাব্য লেখা হয়ে গেল! এভাবেই ১৩৪৭ পর্যন্ত শিখে ফেলাম।পাইকাব্য-২
পাইকাব্য-৩
পাইকাব্য-৪
পাইকাব্য-৫
পাইকাব্য-৬
এরপর অনেকদিন বিরতি। মাঝে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটল, একসময় মনে হল পরিচিত মানুষগুলো সব অচেনা লাগছে, হারিয়ে যাচ্ছে আমার থেকে, তাদেরকে ধরে রাখা দরকার। এই ভাবনা থেকেই ক্লাসের সবাইকে নিয়ে পাইকাব্য লিখলাম তাদের চরিত্র বিশ্লেষণ করে।
ইংরেজি পাইকাব্য-৭ এরপর আবার বিরতি।
আমি জীবনে একজন মানুষের কাছে ভয়ানক ভাবে ঋণী- সে হচ্ছে আমার বড় বোন, এমনকি আমার এই হিমালয় নামটিও তার দেয়া। যখনই বয়সে বড় কেউ আমাকে ‘হিমালয়’ বা ‘হিমু’ নামে ডাকে, কিভাবে যেন তার মাঝে বড় আপাকে দেখত পাই। আমার পুরো কলেজ জীবন কেটেছে তার বাসায়, এখন হলে তাকে খুব মিস করি। এরকম কোন এক মন খারাপ করা সমযে ইচ্ছা হল বড় আপাকে নিয়ে এমন কিছ একটা করি যাতে কখনো তাকে মিস না করি, সেই ভাবনা থেকেই সর্বশেষ পাই কাব্যটি লেখা.ইংরেজি পাইকাব্য-৮ .আপাতত এভাবেই ২৩৩৮ ডিজিট পর্যন্ত শেখা হল।যদিও এই শেখাটা আমার অপছন্দের ভীষণরকম, তবুও অনেক সময় অনেক অপছন্দের কাজই আমরা করি নিজেদের অজান্তেই। এটাও তেমনি।
এভাবেই আমার সংখ্যা মানব থেকে পাই মানবে রূপান্তর ঘটে। আপাতত আর কিছু বলার নেই। সবাইকে পাই শুভেচ্ছা।
[এই পোস্টটি দেয়ার পরিকল্পনা ছিল ১৪ই মার্চ, কিন্তু কাল বাসায় যাচ্ছি ২দিনের জন্য। ফিরতে ফিরতে ১৪ তারিখ চলে যাবে। তাই আগেই দিলাম। সবাইকে পাইদিবসের অগ্রিম শুভেচ্ছা জানাই]
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১১ রাত ১:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
টুশকি বলেছেন:
বাপরে, আপনার ভিজুয়ালাইজেশনের ব্যাপারটার যদি ছিটাফোটাও আমার থাকত! আমার কাজিনও আপনার মত, একদিন আমার আপুকে পড়াচ্ছিল, বিশাল বড় একটা সংখ্যা আপু ক্যালকুলেটরে গুন করতে পুরোটা দেওয়ার আগেই কাজিনটা মুখে মুখে উত্তর দিয়ে দিল। ঐ কাজিনটাও বুয়েটের ছিল, গ্রাজুয়েট করেছে ৬-৭ বছর হল।
লেখক বলেছেন: এটা অনেকেই পারে....নেটে সার্চ দিলেই পাবেন....শকুন্তলা দেবী নামে একজন ভারতীয় মহিলা ছিলেন যিনি ২০ ডিজিট পর্যন্ত যে কোন সংখ্যার গুণফল বলতে পারতেন ডানদিক থেকে...
অলস ছেলে বলেছেন:
ভালো।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ইন্টারেস্টিং
অন্যমনস্ক শরৎ বলেছেন:
১৪ই মার্চ আইনস্টাইনের জন্মদিন না ?
লেখক বলেছেন: আগের পর্বে এ ব্যাপারে লিখেছি।।
উইকিতে ১৭২৯ নিয়ে একটা আর্টিকেল আছে।
http://en.wikipedia.org/wiki/1729_(number)
লেখক বলেছেন: আর্টিকেলটা আগেই পড়া ছিল।। ধন্যবাদ।।
লেখক বলেছেন: না জেনে ভাল লাগা উচিৎ নয়।।
লেখক বলেছেন: !!!!!!!!!!
অচেনা সৈকত বলেছেন:
ভাল লাগল হিমালয়।
লেখক বলেছেন: আরে সৈকত ভাই, অনেক দিন পর!!!
নুভান বলেছেন:
ভালো ঃ)
ম্যাভেরিক বলেছেন:
হিমালয়ের মত বিশাল অবলোকন ক্ষমতার আলোয় উদ্ভাসিত হোক চারপাশ।
লেখক বলেছেন: উদ্ভাসিত হোক....
সুমন বলেছেন:
অনেক ভাল লাগছে।
তর্পন বলেছেন:
স্যালুট হিমালয় ভাই। পাই দিবসের শুভেচ্ছা । আশা করছি পাই এর ডিজিট বাড়তে থাকবে প্রতি নিয়ত। গুগল প্লেক্স ডিজিট না হোক এক গুগল ডিজিট পাইয়ের মান মনে রাখার কৌশল পেয়ে যাবেন । লেখক বলেছেন: দেখা যাক.......
লেখক বলেছেন: 'সমানুষ' শব্দটি দারুণ লাগল।। আজ বাসায় যাচ্ছি, সম্ভবত শনিবার ফিরবো........
নুপুর বলেছেন:
ভালো লেগেছে
বজ্রনিনাদ বলেছেন:
উপ্স...আমার তো সাত আর আট যোগ করতেও ক্যালকুলেটর লাগে।
লেখক বলেছেন: ৭ আর ৮ যোগ করলে ১৭ হয়না???
আকাশনীল বলেছেন:
হিমালয় ভাললাগল অনেক পাই মানব হয়ে ওঠার কাহিনী। তুমি একটা বিরল প্রতিভা। মাথার যত্ন নিবা রেগুলার। আজ থেকে ২০/৩০ বছর পর তুমি সুবিখ্যাত কেউ হয়ে গেলে আমার খুব ভাল্লাগবে। লেখক বলেছেন: মিঞা ভাই, মাথাভর্তি খুশকি।। তাই রেগুলার যত্ন নেয়াই লাগে........বিখ্যাত হতে পারুম না মনে হয, স্ট্যামিনা কম, + মানুষজন পারতপক্ষে এড়িয়ে চলি.....
যাইহোক, আপনের মুখে হিমালয় নামডা অনেক বড় লাগে....(হিমু-ই থাক)
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আমি তো আপনার কাহিনী পইড়া মুগ্ধ!! লিঙ্কে শুরুতে http অতিরিক্ত আসছে। ঠিক কইরা দিয়েন।
লেখক বলেছেন: এতগুলা !!! চিহ্ন দেয়ার মানে কী ভ্রাত??তুমি কি অবিশ্বাস করলা??
হাল্ক বলেছেন:
আসলেই কামেল পাবলিক।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
ওইটা মুগ্ধতার প্রতীক। তবে অস্বীকার করলাম বললে যদি সামনাসামনি পাইয়ের মান লেইখা দেখান, তাইলে কিন্তু আমি অবিশ্বাস করার অপশনটাই নিলাম!
তবে অনেস্টলি বললে, আপনার পাইকাব্য পড়ে হতাশ হইছি ... আমরা ছোটবেলায় (কিলো,হেক্টা,ডেকা, মিটার, সেন্টি, মিলি) এই ক্রম মুখস্থ রাখার জন্য "কিলাইয়া হটাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে" বাক্যটা মনে রাখতাম ... আমার ধারনা ছিলো আপনার পাই কাব্যও তেমন কিছু হবে যে পাইয়ের ডিজিটগুলো মুখস্থ করা লাগবেনা ... ছড়ার বা কবিতার প্রত্যেকস হব্দ বা অক্ষর একেকটা ডিজিট মিন করবে ... সেরকম কিছু ২০ ডিজিট পর্যন্ত হলেও বানিয়ে ফেলুন ... সেটা বেশী মজার হবে
@নাজিমুদ্দিন,
রামানুজনের কাহিনীটায় একটু সংশোধন ... ১৭২৯ -- এটা ক্ষুদ্রতম সংখ্যা যাকে একাধিক উপায়ে দুটি পজিটিভ কিউবের সমষ্টি হিসেবে লেখা যায়।
"একাধিক উপায়ে" আর "পজিটিভ" না বললে সংখ্যাটা হবে ০
লেখক বলেছেন: প্রথম ২০০ ডিজিটের জন্য যেটা লেখা হয়েছিল, সেটা ওভাবেই লেখা।। আর এটা তো, আমি যেভাবে বুঝতে পারি সেভাবে লেখার চেষ্টা করা হয়েছে, তাই এখানে স্ট্যাণ্ডার্ড নিয়ে ভাবিনি।।
পাইদিবস উপলক্ষ্যে জাপানের সুপার মার্কেটগুলো "নানারকম ফ্রুটসের পাই" বিক্রীর স্পেশাল ঘোষনা দিছে ... হে হে হে ... সবখানে ব্যবসা
সীমান্ত আহমেদ বলেছেন:
হুমমমমম।
লেখক বলেছেন: : ৩.১৪১৫৯২৬৫৩৫............................
পারভেজ বলেছেন:
যাক, আমার প্রশ্নের কারণে অনেক কিছুই জানা গেলো আসলে মানুষের ভাবনা ও মনন কখন যে কোন জিনিষটা খুঁজে নেয়; পছন্দ করে, নিজের ভেতরে গেঁথে ফেলে; বোঝা মুশকিল।
তোমার এই চর্চা থেকে ভালো কিছু বের হয়ে আসুক সবার জন্যে।
শুভকামনা।
লেখক বলেছেন: ৭৭৭৭৭৭
'লেনিন' বলেছেন:
ভালো লাগলো ...তবে আমার মনে হয় মনোযোগটা ক্ষুদ্রদিকেই বেশি গিয়েছে। পাইয়ের মান মুখস্ত করায় আত্মনিবেদন কি কোনো বৃহৎ কাজ হতে পারে?
বরং মুখস্ত না করে যদি তা নির্ণয়ের পদ্ধতি নিয়ে গবেষণা করেন। বা আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়ে থাকেন সেটিই ভালো হবে। একটি উদাহরণ দেই... আপনি খুব সুন্দর করে একটি মূর্তী/ভাস্কর্য তৈরি করলেন আর সারাক্ষণ ভাবলেন এটিই আমার জান... আপনার সব ভাবনা ওটির চোখমুখনাক কেমন তা মুখস্ত করা নিয়ে, খেতে বসতে ওটিই... পাইয়ের ২৩৩৮টি ডিজিট মুখস্ত করার চেয়ে তাকে কাজে প্রয়োগ করা বা আরো ডিজিট বের করাই মূখ্য হওয়া উচিৎ বলে মনে করি।
দ্বিমত থাকলে বলতে পারেন।
আরেকটি চিন্তা মাথায় আসলো... এমন হতে পারে পাই হচ্ছে দ্বিমাত্রিক মাত্রার একটি মহা আবিষ্কার কিন্তু আমরা হয়তো এর বেশি মাত্রার এজাতীয় অন্য কিছু এখনো আবিষ্কারই করিনি। তারপর আসতে পারে ত্রিমাত্রা বা চতুর্মাত্রার কথা।
আরেকটি ব্যাপার... আপনি ভিজুয়ালাইজ করতে পারেন... এমন একজনের সাথে আমার পরিচয় হয়েছিলো বাসে হঠাৎ শাহবাগে নেমে যায় ঢাবি'র ছাত্র। তার গুণ হলো - সঙ্গীত, মানুষ, ছবি, সংখ্যা সবকিছুকে সে দেখে বর্ণিল তরঙ্গ হিসেবে। যাদের এমন ভিশন আছে তারা এটিকে সাধারণের জন্য অ্যাবস্ট্রাকশন করে একটি রূপান্তর করতে পারে। তাদের বোধটি সাধারণের বোধের মতো নয়। তাই এখানে তাদের উপলব্ধি বা অবলোকন বা অনুধাবনকে সাধারণের বোঝার মতো আঙ্গিকে প্রকাশ করা দরকার। দু'য়ে মিলে হতে পারে মহা-আবিষ্কার।
লেখক বলেছেন: আমি মুখস্থ করিনা, একটা কিছু নিজে লিখলে মনে থাকে এই বৈশিষ্ট্যটা জাস্ট কাজে লাগিয়েছি। লেখা থেকে কোট করি: "সম্ভবত এটা বাংলাদেশী রেকর্ড হবে , তবে এই ধরনের রেকর্ড আমার ঠিক ভাল লাগেনা, বরং পাইয়ের সিরিজ সংক্রান্ত আলোচনাতেই আমর ঝোক বেশি।"
আর সংখ্য সংক্রান্ত যে কোন কিছুতেই আমার তীব্র আগ্রহ, ম্যাভেরিক ভাইয়ের পোস্টে আমার মন্তব্য দেখলেই বুঝবেন।।
খাইছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩.১৪১৫৯২৬৫৪............ ক্যাল্কুলেটরে তো আর আসে না!
এইটুকুন মনে রাখতেই ২৫ বছর শেষ।
আপনে কামেল মানুষ।!
মুক্ত বয়ান বলেছেন:
এইটা ব্যাপক হইছে। আমারে লেইখা দেখাইস!!
লেখক বলেছেন: রুমে আইসো...শেরে বাংলা ২০৯...
'লেনিন' বলেছেন:
একটু আগে 'তারে জমীন পর'এর কিছু অংশ দেখছিলাম আর দেখা শেষে ছড়া লিখলাম একটা, পড়ে আসার আমন্ত্রণ রইলো।
বিষাক্ত মানুষ বলেছেন:
হুমম
লেখক বলেছেন: না পইড়া মন্তব্য করলে এমনিই হয়।। দেখেননা মিয়া কনটেন্ট আলাদ।।।
লেখক বলেছেন: অক্ষর ভাই, আপ্নে যদি ৫ লাইনের বড় পোস্ট কখনো লিখছেন আবার, কইয়া দিতাছি, সেই পোস্টে রিপোর্ট করুম!!!
ওয়ার হিরো বলেছেন:
ভাইরে আমি আপনের লগে একটু দেখা করতে চাইছিলাম। সত্য সত্যই আপনার লগে পরিচিত হইবার মন চায়। কবে আসমু বলেন।.
Ekta mail diyen.
লেখক বলেছেন: আমি হলেই থাকি...যেদিন ইচ্ছা চলে আসেন....মেইল করবো...
ওয়ার হিরো বলেছেন:
ধইন্যবাদ।
অক্ষর বলেছেন:
এত ছোট পোস্ট তো আর দিতে কৈ নাই
লেখক বলেছেন: আপ্নে দিবেন...এর চেয়ে বড় হইলে রিপোর্ট করুম।। তয় এই বড় পোস্টটা পড়লে ভাল লাগতে পারে...এইখানে আমার নিজের সম্বন্ধে লিখছি...
অক্ষর বলেছেন:
বড় পোস্ট আমি পড়ি না
লেখক বলেছেন: ঠিক আচে..
অক্ষর বলেছেন:
ঠিক আচে
অপ্সরা বলেছেন:
পড়লাম পাইমানব। তবে যেখানেই অংক বা অংক সংক্রান্ত কিছু দেখি সেখানেই আমার ভীষন ভয় শুরু হতে থাকে। অংক আমার যম। তবুও তোমার পোস্ট বলে গভীর মনোযোগ দিয়ে পড়লাম।
লেখক বলেছেন: আফ্রোদিতি আপু, এটা ঠিক অংকের জন্য নয, আপনাকে বলেছিলাম ভিজুয়ালাইজেশনের ব্যাপারে...
আরও ছিলো রাশিয়ার কিছু নিবেদিত প্রান বিজ্ঞানীর কথা
তারা এখনো পাইয়ের মান নির্ধারনে করেই চলছেন
এটা অবশ্য ২০০১ এর কথা .. এখন নিশ্চয়ই আরো অনেক ভালো অগ্রসর হয়েছে এই কাজ
ছোট বইটার প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত পাই মান ছিলো
আপনার ক্ষমতার কথা জেনে আশ্চর্য হলাম!
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ, শূন্য আরন্যক।।
অভিষেক খান বলেছেন:
পড়লাম।
লেখক বলেছেন: ধন্যবাদ।।
শেরিফ আল সায়ার বলেছেন:
ভাই আপনে তো জটিল জ্ঞানী মানুষ। আমার তার ছিটেফোটাও নাই। পাই নিয়ে এতো গবেষণা।
সত্যি বলতে কি হিমালয় ভাই। মানুষ হিসেবে আপনাকে আমার বরাবর একটু ব্যতিক্রম মনে হয়েছিল শুরু থেকেই। যে কারও লেখা আপনার মন্তব্য পড়লেই বোঝা যায় নিজের মন্তব্যের ব্যপারে আপনি যথেষ্ট কন্ফিডেন্ট। নিজের উপর একশভাগ বিশ্বাস এই ব্যপারটা খুব মানুষের মধ্যেই দেখেছি। এবং আপনি মন্তব্য করার সময় বোঝাতে চান, আপনি জেনে শুনেই কথা বলছেন।
এই ব্যপারগুলো আপনাকে আমার কাছে ব্যতিক্রম করে তুলেছে।
আর এই লেখাটি পড়বার পর মাত্রাটা আরও বেড়ে গেলো।
[শেষ করতে চাই একটি কথা বলে। তা হলো, আমার জন্য একটা কোড ফিক্স করেন। ধরেন আমার মোবাইল নাম্বার আপনি সেইভ করবেন তখন কোন কোডে সেইভ করবেন।
লেখক বলেছেন: কোড একটা অবশ্যই ঠিক করে নেব..
লেখক বলেছেন: জ্বি, আমরা বড়ই অভাগা....কী আর করবেন!!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















