somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যান অন ফায়ার (২০০৪) : আমার চোখে দেখা সেরা ছবি

০২ রা মে, ২০০৮ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিলিজ : এপ্রিল ২৩, ২০০৪
অভিনয় : ডেনজেল ওয়াশিংটন
ডাকোটা ফ্যানিং
পপতারকা মার্ক অ্যান্থনি
রাধা মিশেল
প্রমুখ।

কাহিনী : মেক্সিকো সিটিতে একটি সংঘবদ্ধ শক্তিশালী অপহরণকারীদের চক্র ধনী লোকদের ছেলে-মেয়েদের কিডন্যাপ করে মোটা অংকের অর্থ দাবী করে আসছিলো বহুদিন থেকেই। কোনো কারণে বিলম্ব হলে কিংবা অর্থ দিতে সম্মত না হলে, অপহরণকৃত ছেলে কিংবা মেয়েটিকে মেরে ফেলা হতো। এমনই এক কাহিনী নিয়ে তৈরী টনি স্কটের বিখ্যাত 'ম্যান অন ফায়ার' ছবিটি। ছবির মূল কাঠামো আলোচিত এবং জনপ্রিয় লেখক এ.জে. কুইনেলের উপন্যাস 'ম্যান অন ফায়ার' থেকে নেয়া হলেও ছবির কাহিনী ও দৃশ্যপট এতটাই বাস্তব যে না দেখলে বোঝা কঠিন।

স্যামুয়েল রামোস (মার্ক অ্যান্থনি) মেক্সিকোর ধনাঢ্য ব্যবসায়ী। তার একমাত্র মেয়ে পিটা'র (ডাকোটা ফ্যানিং) জন্যে একজন বডিগার্ড খুঁজছিলেন তিনি। অবশেষে সেই সোনার হরিণের দেখা পেলেন যখন 'ক্রিসি' (ডেনজেল ওয়াশিংটন) নামের একজন Old CIA buddy -এর সাথে তার পরিচয় হলো। ক্রিসি-র অতীত জীবন ভয়াবহ কষ্টের ছিলো যার ফলে সে হয়ে ওঠে একজন ভীষণ রকমের মদ্যপায়ী মানুষ।

ক্রিসি-র সাথে পরিচয় করিয়ে দেয়া হলো স্যামুয়েল এর স্ত্রী 'লিসা' (রাধা মিশেল) এর। সে তাকে দেখে খুব একটা সুবিধার মনে না করলেও পরবর্তীতে তাকেই বডিগার্ড হিসেবে রাখতে সম্মত হয়। পিটা'র সাথে ক্রিসির সম্পর্ক প্রথম দিকে বেশ খারাপ ছিলো। ডিরেক্টর খুব সুচারুভাবে একজন শিশুর মনস্তত্ত্ব সম্পর্কে ওয়াকিবহাল করেছেন ছবিটিতে। একদিন ক্রিসি সুইসাইড করতে গিয়েও ভাগ্যক্রমে বেঁচে যায়। ঠিক তখনই শোনা যায় পিটা'র পিয়ানোর অপূর্ব সিম্ফনি ! ক্রিসির চোখ খুলে দেয় পিটা। দু'জনের মাঝে সুন্দর বন্ধুত্বের সৃষ্টি হয়।

ক্রিসি'র চেহারা যতটা সুগঠিত ও ক্ষুরধার, সে তারচাইতেও বেশি দক্ষ অস্ত্র চালনায়। ভাগ্যক্রমে ক্রিসি ব্যর্থ হয় পিটাকে রক্ষা করতে। নিজে মারাত্মকভাবে গুলিবিদ্ধ, মৃত্যুপথযাত্রী হয়েও পিটাকে বাঁচাতে মরণপ্রাণ খেলায় মেতে ওঠে সে। নাহ্- ব্যর্থ হয় ক্রিসি। পিটার চিৎকারে বহু কষ্টে জেগে ওঠে সে... পড়ে থাকে রাস্তার পাশে; দ্রুত পিটাকে ধরে নিয়ে যায় অপহরণকারীরা...
এরপরের ঘটনা জানতে আজই দেখুন 'ম্যান অন ফায়ার' ছবিটি। আপনার বন্ধুদেরও দেখতে বলুন।

অপসংস্কৃতির এই যুগে 'ম্যান অন ফায়ার' ছবিটি আমার চোখ খুলে দিয়েছে। আপনাদেরও করুণ অথচ 'শক্তিময়' অনাবিল এক আনন্দ দেবে সুদূর হলিউডের এই ছবিটি।
৩৭টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×