somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরের অস্তিত্ব নিয়ে গল্প : নাস্তিকদের জন্য

০৫ ই মে, ২০০৮ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বদ্ধ মাতাল যুবক এলোমেলোভাবে হাঁটছে রাস্তা দিয়ে।

তরুণী মেয়ে দেখলেই শিস্ মারছে। আ-শি-ক-বা-না-য়া-.... !
ঠিক এমন সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন বয়স্ক ধর্মপ্রাণ মুসলমান...

যুবকটি এগিয়ে গেল ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তির দিকে। পথরোধ করে দাঁড়াতে চেষ্টা করলো।

ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তি ঘটনা বুঝতে পারলেন। মদের তীব্র গন্ধ আসছে যুবকটির মুখ দিয়ে... দুর্গন্ধ !

তবে যুবকটি 'জাতে মাতাল তালে ঠিক' গোছের। সে ধর্মপ্রাণ ব্যক্তিটিকে বললো- 'আমি একজন নাস্তিক। আপনার কাছে তিনটা প্রশ্নের উত্তর জানতে ইচ্ছুক ! এই তিন প্রশ্নের জন্য আমি নাস্তিক হয়েছি। বাবা-মা আমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছেন। এখন আমি মাতাল হয়ে মদ খাই, রাস্তায়-রাস্তায় ঘুরি, মানুষকে ধর্ম থেকে দূরে রাখতে চেষ্টা করি ! '

ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তি মৃদু হাসলেন। বললেন- ' আচ্ছা ঠিক আছে। আমি কথা দিলাম, তোমার তিনটা প্রশ্নের যথাযথ উত্তর আমি দেব।'

যুবকটি বলতে শুরু করলো... হাত নাচিয়ে :

১.ভাগ্য কী ?

২. ঈশ্বর বা আল্লাহ বলে আদৌ কেউ কি আছেন ? ঈশ্বর যদি থাকেন-ই বা, তাহলে তিনি কত্ত বড় ? এই এত্ত বড় নাকি এতটুকু ?

যুবকটি একবার তার হাত প্রসারিত করলো আরেকবার সঙ্কুচিত করলো।

৩.আচ্ছা... শয়তান আগুনের তৈরী। আবার জাহান্নাম আগুনের তৈরী। আল্লাহ শেষ বিচারের দিন শয়তানকে জাহান্নামে নিক্ষেপ করবেন... আগুনে-আগুনে কখনো কোনো সংঘর্ষ হয় ? আপনি দেখেছেন- আগুনে আগুন দিলে আগুন কখনো শেষ হয়ে যায় ? না-কি আরো বেশি জ্বলে ওঠে ?

প্রশ্ন শেষ করা মাত্রই ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তি যুবকটির ডান গালে ঠাস্ করে বেশ জোরে একটা চড় মারলেন !

হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো যুবক। বললো- ' আপনি এটা কি করলেন ? আমি তো আপনাকে খারাপ কিছু বলিনি ! তিনটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছি মাত্র... আপনি এটা কি করলেন ?'

ধর্মপ্রাণ মুসলমান ভ্যক্তিটি বললেন- কই, আমি তো তোমার তিনটা প্রশ্নেরই জবাব দিয়েছি ঠিকমত !

যুবকটি বললো- তাই নাকি ! তো কীভাবে ?

ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিটি বলতে শুরু করলেন- " তোমার প্রথম প্রশ্ন ভাগ্য কী ...
আচ্ছা, এই যে আমি তোমাকে জোরে একটা চড় মারলাম... তুমি কি জানতে আমি তোমাকে এত জোরে চড় মারবো হঠাৎ ?"

যুবকটি না-সূচক মাথা নাড়লো।

ধর্মপ্রাণ মুসলমান বললেন- এটাই ভাগ্য। যা তুমি জাননা, যেটা তোমার জন্য পূর্ব নির্ধারিত।

ধর্মপ্রাণ মুসলমান বললেন - তোমার দ্বিতীয় প্রশ্ন : ঈশ্বর বা আল্লাহ বলে আদৌ কেউ কি আছেন ? ঈশ্বর যদি থাকেন-ই বা, তাহলে তিনি কত্ত বড় ? এই এত্ত বড় নাকি এতটুকু ?

আচ্ছা, আমি যে তোমাকে চড় মারলাম... তুমি তো ভীষণ ব্যথা পেয়েছ তাই-না ?

যুবকটি বললো- হ্যাঁ পেয়েছি।

ধর্মপ্রাণ মুসলমান বললেন-কতটুকু ব্যথা তুমি পেয়েছ ?

যুবকটি বললো- অনেক ব্যথা। অ-নে-ক !

ধর্মপ্রাণ মুসলমান বললেন - দেখি হাত দিয়ে দেখাও! তুমি কত বেশি, কি পরিমাণ ব্যথা পেয়েছ ? কয় ফুট ব্যথা, কিংবা কয় কেজি ?

যুবকটি বললো- এটা তো জনাব সম্ভব না ! কোনদিনই না !

ধর্মপ্রাণ মুসলমান বললেন- ঈশ্বর বা আল্লাহও ঠিক সে রকম। তাঁকে দেখা যায় না কিন্তু ইবাদতের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে উপলব্ধি করা যায়...

ধর্মপ্রাণ মুসলমান বললেন- তোমার তৃতীয় প্রশ্ন : শয়তান আগুনের তৈরী। আবার জাহান্নাম আগুনের তৈরী। আল্লাহ শেষ বিচারের দিন শয়তানকে জাহান্নামে নিক্ষেপ করবেন... আগুনে-আগুনে কখনো কোনো সংঘর্ষ হয় ? আপনি দেখেছেন- আগুনে আগুন দিলে আগুন কখনো শেষ হয়ে যায় ? না-কি আরো বেশি জ্বলে ওঠে ?

আচ্ছা, তোমার ডান গাল কি দিয়ে তৈরী ?

যুবকটি বললো- চামড়া !

ধর্মপ্রাণ মুসলমান বললেন- আমার হাত কি দিয়ে তৈরী ? লোহা না ইস্পাত ?

যুবকটি বললো- এটা কি বলছেন ! আপনার হাত তো চামড়ার তৈরী !

ধর্মপ্রাণ মুসলমান বললেন - আমার চামড়ার হাত দিয়ে থাপ্পড় মারলে যদি তোমার চামড়ার গালে এত জোরে ব্যথা লাগে তাহলে শয়তানের জন্যও জাহান্নামের আগুন পেইনফুল হবে ইনশাল্লাহ। আশাকরি তোমার তিনটা প্রশ্নের-ই উত্তর পেয়েছো।

সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৮ সকাল ১১:০৬
২৫টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×