হিমাদ্রি শেখর ভদ্র
নীরব নিস্তব্দ রাজপথ তখন রাত ১ টা
অন্ধ লোকটির বুকফাটা আর্তনাদ বাবা আমারে
চাইরটা ভিক্ষা দাও। আশ্চর্য বিষয় হলো জনশূন্য রাজপথে
কে তাকে ভিক্ষা দেবে।
প্রতিরাত পুর্বনির্ধারিত স্থানে ছেঁড়া ময়লা পাঞ্জাবি শতছিন্ন লুঙ্গি পরে
দেওয়ালের পাশে বসে ভিক্ষুক জাতির কাছে সে ভিক্ষা চায় কেন?
ভিক্ষুকের রাজ্যে আমরা সবাই ফকির মিসকিন আমাদের সময় অসময়ের রাষ্ট্র নায়ক নায়িকারা অই অন্ধ লোকটির চেয়ে বড় বেশী কাঙ্গাল ওরা পাচঁ বছরে একবার ভিক্ষা করে মহাপরাক্রমশালী ঈশ্বর হয়। আর আমরা জরায়ু থেকে বের হওয়ার পর কবরে যাওয়ার পুর্ব পর্যন্ত ছোট্টগামলা নিয়ে রাজপথে গলা ফাটিয়ে ভিক্ষা করি কেউ বলে মাফ কর ........ এরপর শুধু যোগবিয়োগ ছাড়া মাফ আর মাফ
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


