আমার উপরোক্ত ভুমিকায় আপনারা প্রথমেই ভাবতে পারেন আমি হিজবুত তাহরীর নিষিদ্ধের পক্ষে। তবে আপাতত সেরকম কিছু ভাববেন না। বাকীটা পড়ুন।
আপনাদের কি মনে হয় ? হিজবুত তাহরীরের কোন কোন কর্মকান্ড সরকার বা দেশের বিরুদ্ধে ছিল?
১. টিপাইমুখি বাধের শক্ত বিরোধিতা?
২. ডেনমার্কের রাসুল সা: এর বিকৃত ছবির প্রতিবাদ করা?
৩.সাগরের তেল গ্যাস রপ্তানির বিরোধিতা?
৪. এশিয়ান হাই ওয়ের নামে করিডোরের বিরোধিতা?
৫. সরকারের বিডিআর হত্যা কান্ডে সমপৃক্ততার শক্ত বিরোধীতা?
বিস্তারিত কর্মকান্ড
নিশ্চই এগুলো দেশের না হোক সরকারের বিরোধিতা তো আবশ্যই।
এই ব্যাপারে আপনারা সকলেই অবগত আছেন যে হিজবুত তাহরিরের মুল ঢাকা ভার্সিটির দুই জন মেধাবী শিক্ষক। তারা কেউই এমন কোন কর্মকান্ড করেন নি যার কারনে তাদেরকে জংগী আক্ষা দেয়া যায়। আমাদের বর্তমান প্রধান দুই দলের বেশিরভাগ নেতা কর্মীরাই সন্ত্রাস আর মানুষ হত্যার সাথে জড়িত। এর মধ্যে বর্তমান ক্ষমতাশীন প্রধানমন্ত্রী তো গতবার ক্ষমতায় থাকা অবস্থঅয় একটির বদলে দশটি লাশ চেয়েছিলেন আর এইবার তার ঘোষনা আর স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে ২৮শে অক্টোবার কি ঘটেছিল তাও সবাই অবগত।
কাদের কথায় হিজবুত তাহরীর নিষিদ্ধ করল সরকার? আমেরিকা না ইসরাইল ? তুরষ্কে হিজবুত তাহরীর নিষিদ্ধ করেছিল সেকুলার সরকার আর পাকিস্তানে আমেরিকার প্রেস্ক্রিপ্শন মেনে কি অবস্থা তা আপনাদের কারও অজানা নয়।
আমি প্রথমে বলেছি হিজবুত তাহরীর নিষিদ্ধ করা সময়ের দাবী ছিল। কেন??
১. বিডিআর হত্যাকান্ডে সরকারের প্রত্যক্ষ ইন্ধন এখন দিনের আলোর মত স্বচ্ছ। একই সাথে হত্যা করা হয়েছে সেনাবাহিনী আর বিডিআরকে। যার কারনে মায়ানমারের মত দেশের সাথেও বাংলাদেশ এখন লাগতে ভয়ে কাপে। দুর্বল সেনাবাহীনী এখন ভারতীয় গোয়েন্দাদের অভয় আশ্রম। বিপন্ন দেশের স্বাধীনতা।
২. দ্রব্যমুল্যের উর্ধ গতিতে জনগনের জিবনে কোন শান্তি নাই।
৩. দেশের শিক্ষার প্রানকেন্দ্রে আগুন।
৪. রাতের আধারে ট্রানজিটা আর টিপাই চুক্তি।
৫. দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পুর্ন সেকুলারকরন।
৬. তাপসের বোমা হামলা নাটক।
৭. বন্ধু রাষ্ট্রগুলোকে অযথা খেপিয়ে ভারতমুখিকরন।
৮. দেশের কালচারকে পুরোপুরি হিন্দু বানিয়ে ফেলা।
পর পর এত গুলো ঘটনা সত্বেও আমরা মুখে কুলুপ এটে ছিলাম। কারন এর প্রতিবাদ করার মত সৎ সাহস আমাদের ছীল না। সরকার ডিজাআইএফ এর মাধ্যমে বিএনপি এর যুদ্ধাপরাধী ধোয়া তুলে জামায়াতকে সফল ভাবে দমন করে রাখলেও ঢাকা শহরের এলিট আর শিক্ষত ছাত্রসমাজের সৃষ্টি হিজবুত তাহরীরকে দমনে সম্পুর্ন ব্যর্থ হয়। আমি যতটুকু জানি হিজবুত তাহরীরে র বেশিরভাগ কর্মী ইংলিশ মিডিআম ব্যাকগ্রাউন্ড, ধনী ও প্রভাবশালী পরিবারের সন্তান। আমার মনে হয় না এদেরকে গ্রেফতার করে বা নিষিদ্ধ করে সরকার এই আন্দোলন দমন করে রাখতে পারবে। তাইতো আমি বললাম এটা সময়ের দাবী ছিল যে হিজবুত তাহরীর কে নিষিদ্ধ করে সরকার তাদের দেশ ও জনতা বিরোধি কর্মকান্ডের বিরুদ্ধে এক ঘুমন্ত আগ্নেয়গিরির সফল অগ্নুৎপাতের ব্যবস্থা করল। এখন দেখেন কোন নদীর পানি কোন নদীতে গড়ায়??
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


