আমরা সাধারনত সিডি বা ডিভিডিতে ডাটা ব্যাকআপ নিয়ে অভ্যস্ত। কিন্তু সিডি বা ডিভিডি আমাদের দরকারী ডাটার রাখার জন্য কতটুকু উপকারী? কেমন হয় যদি ডাটা ব্যাকআপ রাখা হার্ড ডিস্কে?
হিসেব করে দেখুন একটি 80 গিগা/120 গিগা/ 200 গিগা হার্ডডিস্কের দাম ও এর সমপরিমান খালি সিডি বা ডিভিডির দাম। (হিসেবটি আমিই দেব ভেবেছিলাম.. কিন্তু বিশ্বকাপ খেলায় আজকের বাংলাদেশের খেলাটা একটুও মিস করতে হচ্ছে হচ্ছে না... সুতরাং পরে কখনো..
...
যেভাবে করবেন:
1) ইউ.এস.বি হার্ড ডিস্ক কেস সংগ্রহন করবেন
2) তাতে একটি হার্ড ডিস্ক লাগিয়ে আপনার প্রয়োজনীয় ডাটা কপি করবেন
3) হার্ডডিস্কটি যত্ন করে নিরাপদ কোথাও রেখে দিবেন
এর বিশেষ কিছু সুবিধা:
> ডাটা কোন দিন হারিয়ে যাওয়ার সম্ভবনা থাকবে না
> পুরোনো ডাটা মুছে নতুন ডাটা রাখা সম্ভব হবে
> সল্প স্থানে বেশী পরিমান ডাটা রাখা সম্ভব (চিন্তা করে দেখুন 50টি সিডি বা ডিভিডি কতটা জায়গা দখল করতো)
সবাই ভাল থাকুন। ধন্যবাদ।
------------
7:37 PM 4/11/2007 38084
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



