আমার প্রিয় পোস্ট
- প্রাকৃতিক দুর্যোগ ও ব্লগারদের দায়িত্ব - ত্রিভুজ
- বিশ্বের দীর্ঘতম ওয়েবসাইট - "World’s Highest Website" - প্রচেত্য
- ক্যাচ ধরে ফেললাম ক্যাচ টিউবে: উৎসর্গ: ত্রিভুজ ভাইয়া - ক্রিকেট ফ্যান
- আইটি কর্ণার: trivuz.com এ ডেভেলপার ফোরাম ... - হিজিবিজি হিজিবিজি
- থামুন! পড়ুন!! পরিচ্ছন্ন ব্লগের স্বার্থে হাত মেলান!!! - ফজলে এলাহি
- ধার্মিকদের প্রতি ধর্মহীনদের কিছু কমন অভিযোগের প্রেক্ষিতে একটি সুস্থ ধারার আলোচনা... - ত্রিভুজ
- সামহোয়্যারইন ব্লগের ইয়াহু গ্রুপের 100তম সদস্যকে শুভেচ্ছা... - ত্রিভুজ
- 'একটি মোহমুক্ত যৌক্তিক বিশ্লেষণ'? নাকি একটি অর্ধশিক্ষিত গোঁজামিল? (প্রথম পর্ব - ত্রিভুজ
- যারা নতুন টাইপিং সিষ্টেমে অভ্যস্ত নন.. তাদের জন্য একটা ব্যবস্থা ...... - হিজিবিজি হিজিবিজি
- বাংলা টাইপের নিয়ম: বিজয় কিবোর্ড... - হিজিবিজি হিজিবিজি
কতৃপক্ষের প্রতি: টপ রেটেড পোষ্ট বিষয়ক একটি ব্যতিক্রমী প্রতিবাদ... (ত্রিভুজ)
০৮ ই মে, ২০০৭ রাত ১০:৩৬
কিছুদিন আগে একটি পোষ্ট দিয়েছিলেন এস. এম. মাহবুব মুর্শেদ নামক এক ব্লগার। তখন লগইন/লগঅফ মিলিয়ে মোট ২২ জন ব্লগার ছিলেন। সেই পোষ্ট দেয়ার ১০ মিনিটের মাঝেই দেখলাম তাতে ২৫টি রেট পড়েছে এবং সব ৫ করে। বলা বাহুল্য, সাথে সাথেই তা টপরেটেড পোষ্টে স্থান করে নিয়েছিলো....
আমি ঠিক বুঝতে পারিনি ২২ জন ব্লগার (যাদের মাঝে ১০জনেরও কম লগডইন ছিলেন) যদি একসাথেও রেট করে, তাহলেও কিভাবে ২৫ রেট হয়... যাই হোক, গতকাল 'সুর বাংলা' নামক এক ব্লগারের একটি পোষ্ট দেখে কাহিনী বুঝতে পারলাম .....
ওয়েল, এটা কতৃপক্ষের দোষ নয়... সুতরাং কতৃপক্ষকে কিছু বলার নেই.... তবে কিছু সাজেশন দেয়া যেতে পারে-
১) কারা রেট করছে এবং কত রেট করছে, তার সবার দেখার ব্যবস্থা রাখুন (পোষ্টের বা দিকে নিচে থাকতে পারে সেটা)
২) ৫০ এর নীচে পোষ্ট দিয়েছে এমন ব্লগাররা যাতে রেট করতে না পারে
৩) যারা ৫০/৬০ টি নিক নিয়ে এরধরনের এ্যবিউজ করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার ব্যবস্থা রাখুন....
এগুলোর কোনটাই করতে না পারলে টপরেটেড পোষ্ট ফিচারটাই বন্ধ করে দিন ...
আমি জানি আমার দাবীটা নরম্যাল যেকোন ফোরামের রুলের সাথে খাপ খায় না... কিছুটা ইনভ্যালিডও বটে...। সুতরাং কতৃপক্ষের এসব দাবী না রাখার সম্ভবনাই বেশী.. তাছাড়া এসব যারা করছেন, তারা এখানে সংখ্যায় বেশী। সুতরাং আমার এই দাবীর বিপরীতেই ভোট বেশী পড়ার কথা... সুতরাং প্রতিবাদ হিসেবে একটা পালটা ব্যাবস্থা নিলাম। ১০০০ নিক রেজি: করতে যাচ্ছি। রেজি: শেষ হলে টপ রেটেড পোষ্টের লিষ্টের অবস্থা জটিল করে দেব....
-( প্রথমে ভেবেছিলাম নিজের পোষ্টে রেট করবো না আমার এই নতুন নিকগুলো নিয়ে। পরে বুঝলাম সবাইকে এই আন্দোলনে আনতে হলে আমার পোষ্টেই রেট করা জরুরী... সুতরাং.....
)-
বি:দ্র: আমার এই কাজে উৎসাহী হয়ে অন্য কেহ হাজার খানেক নিক রে:জি করার চেষ্টা করবেন না। তাহলে আমি আরো হাজার দশেক নিক রে:জি করবো। বিশ্বাস করুন, এই কাজ করতে আমার একটুও কস্ট হবে না... একটা স্ক্রিপ্ট লিখে ওয়েব সার্ভারে রান করিয়ে দেব.... মেইল এড্রেস তৈরি করার কাজটাও করা যাবে স্ক্রিপ্ট দিয়ে।... সুতরাং সাধু সাবধান! ;-)
(কতৃপক্ষ এই দাবী মেনে নেবার পর আমার এই ১০০০ নিকগুলোর লিষ্ট প্রকাশ করবো মুছে দেয়ার সুবিধার্থে... সেই সাথে যাদের অনেকগুলো নিক আছে, তাদেরগুলোও মুছে দেয়ার আহবান থাকবে।)
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৭ রাত ১০:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এস্কিমো বলেছেন:
ভাই বলছেন - "যারা ৫০/৬০ টি নিক নিয়ে এরধরনের এ্যবিউজ করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার ব্যবস্থা রাখুন...."ভাইজান, ৫০/৬০ টা নিক যদি ওকে হয় তবে ৫০০০ কেন নয়? আপনার নিক কয়টা দয়া করে ব্লগে জানাবেন কি? সেটা কি ৫০ এর নীচে।
অবশ্যই বিষয়টা তলিয়ে দেখা দরকার কারা একাধিক নিক নিয়ে একই পোস্টে রেটিং দেয়।
ভন্ডামী বাদ দিন, একটার বেশী নিক নেওয়াটাই অবৈধ করা উচিত।
নতুবা রেটিংএর ক্ষেত্রে আইপি ট্রাক করার ব্যবস্থা করে একাধিক বার রেটিং বন্ধ করা যেতে পারে।
হিজিবিজি হিজিবিজি বলেছেন:
আঈজুদ্দিন চৌধুরী,মন্তব্যের ফ্লাড ঠেকাতে আপনাকে ব্যান করতে পারি.. সুতরাং পরবর্তী মন্তব্যটা করার আগে তিনবার ভেবে নিবেন...
এস্কিমো,
বক্তব্য ভাল করে পড়ে বুঝে মন্তব্য করুন..নতুবা আমার 'ত্রিভুজ' ব্লগের মত এখানেও ব্যান হয়ে যাবেন।
আশরাফ রহমান বলেছেন:
ব্লগে মাঝে মাঝে এমনকিছু বাজে লেখা টপরেটেড হিসেবে দেখা যায় যেগুলো কোনমতের মিডল রেটের মর্যাদাও পাওয়ার কথা নয়। তাই আমার প্রস্তাব হলো লেখার মান বিবেচনা করে ব্লগারদের পাশাপাশি সামহোয়্যার কর্তৃপক্ষও রেটিং করুন। প্রতি সপ্তায় চমৎকার কিছু লেখা নির্বাচন করুন যেগুলো সত্যিই টপ রেটেড হওয়ার উপযুক্ত। --- ত্রিভুজ আপনার প্রস্তাবের পক্ষে পুরোপুরি সহমত পোষন করছি।
হিজিবিজি হিজিবিজি বলেছেন:
প্রতি পোষ্টের সাথে যখন কে রেট করেছে এবং কত রেট করেছে দেখানো শুরু করবে, তখনি বুঝা যাবে কার কয়টা নিক এখানে... @ আশরাফ রহমানঅপেক্ষা করুন... দেখুন কি হয়!
এস্কিমো বলেছেন:
জনাব ত্রিভূজ, একটা লোহার খাঁচা নিয়ে আসুন ব্লগে। ব্যান করাটা কি খুবই বীরত্বের লক্ষন? প্রশ্ন এড়াতে ব্যান করাটা কতটা যৌক্তিক ভেবে দেখবেন? একজন মানুষের ৫০/৬০ টা নিক কেন দরকার হবে ভাইজান, সেটা একটু বলুন তো?
তাহসিন সাঈদা মুন বলেছেন:
ত্রিভুজ ভাই ও আশরাফ ভাইয়ের সাথে সহমত।
অমিত বলেছেন:
এস্কিমো, কন আমরা এই পোস্ট থেকে কি শিখলাম ???
নুর3ডিইডি বলেছেন:
ত্রিভুজ ভাই আপনার সাথে সহমত পোষন করতেছি।তবে ভাই কাউকে ব্যান করবেন না । মন্দ ও কোন এক দিন ভালো হয়ে যেতে পারে ।
অমিত বলেছেন:
test...(delete this comment)
এস্কিমো বলেছেন:
সাবাস, ত্রিভুজ ভাই, ৫০/৬০টা নিকের দাবী থেকে সরে আসা এবং আমাকে এখনও ব্যান না করার জন্যে। যা হোক, বিষয়টা বোধ হয় ব্লগারা বুঝে ফেলেছে।
আপনি ১০০০ কেন ১০০০০০০ নিক নিন। সেটা কর্তৃপক্ষ বুঝবে।
তবে আমি কর্তৃপক্ষকে বলবো - ব্যাড অ্যাপেলটাকে এখনই সরান।
সত্যি করে বলুন তো - আপনার কয়টা নিক আছে?
আরে ভাই, যা মুখে বলি তাই বিশ্বাস করি - সেই ক্ষেত্রে একটার বেশী মুখ দরকার কেন?
নিজেরা যদি নৈতিকতার সীমায় থাকি - তবে কর্তৃপক্ষের তেমন কিছু করার থাকে না।
বেচারারা দয়া করে আমাদের এখানে আছড়িপাছড়ি করার সুযোগ দিল - এখন বলছি মামা হাফ টিকেট!
ত্রিভুজ বলেছেন:
অরুপ দা'র কথা কি আমি ফেলতে পারি? আচ্ছা আপনার কিছু পোষ্টও টপরেটেডে রাখুমনে.. অরুপ দা, ফালতু পোষ্টগুলোতে কি করে ১০০/১৫০ রেট পড়ে বুঝান আমাকে? আপনার নামে ওসব ফালতু পোষ্ট হলে আপনিও সম্ভবত আমার সাথে সহমত পোষন করতেন....
ধন্যবাদ সবাইকে....
হোসেইন বলেছেন:
আইজ কাল লগইন না করলে পোস্ট রেট করা যায় না। ১০ জন লগড ইন থাকলে বড়ো জোর ৯টা রেটিং করা যাবে।তার বেশি না।
অরূপ বলেছেন:
আমি রেটিং ফলো করি না @ ত্রিভুজ
হোসেইন বলেছেন:
এখন তিরভুজ ভাই,আপনেই কন,আমার উপরের কমেন্টটি হাচা কি না?
হোসেইন বলেছেন:
টপরেটেড কয়েকটা ফালুত পোস্টের নাম বলেন।
এস্কিমো বলেছেন:
অপ্রাসংগিক হলেও একটা কথা বলি। আমি এক মিলিয়ন ডলার বাজী ধরে বলতে পারি - ত্রিভুজ, আপনার আগের (আন এডিটেট) পোস্টটা আশরাফ নামক রাজাকারটা না পড়েই সহমত দিয়ে আপনাকে একটা হাস্যকর বস্তুতে পরিনত করেছে। আর একজন (মনে হয় অন্য একজনের নিক) এসে দুইজনকেই এনডোর্স করে তোষামোদ করে গেল।
আমার ধারনা আপনার বয়স এখনও অনেক কম। একটা উপদেশ - চামচাদের হাত থেকে ১০০ গজ দূরে থাকুন।
@আশরাফ, পোস্টে যখন কেহ রেট করে সেটা করেন তার নিজের রুচী, বিবেচনা এবং পছন্দের উপর। আপনি বা আমি কোনটা ভাল বা খারাপ সেটা বলার অধিকার রাখি না। তোষামুদ করে ত্রিভুজের বারটা বাজানো বন্ধ করুন। ছেলেটাকে নিজের মতো করে ভাবতে দিন।
ত্রিভুজ বলেছেন:
আমিও করি না তেমন... খুব ভাল লাগলে ৫ দেই...... টপ রেটেড অপশনটার এ্যবিউজ হচ্ছে.. ওটার প্রতিবাদ করলাম... @ অরুপ দা....লগইন করে রেট করে লগ অফ করে ১০ মিনিটে ১০০টাও রেট করা যায় @ হোসেইন
(কোন ব্লগে কে কত রেট করছে, সে লিষ্ট প্রকাশিত হলেই অনেক সত্য বের হয়ে আসবে.. লেটস সি...)
হোসেইন বলেছেন:
১০ মিনিটে লগইন করল এতো গুলা নিক,আর আপনে দেখলেন কুল্লে ১০টা?বাকিগুলান আপনার সদা সতর্ক দৃষ্টি এড়াইল কেমতে?
ত্রিভুজ বলেছেন:
ব্রদার, একজন লোক যদি ২৫ টা নিক নিয়ে লগঅন/লগঅফ করে, তাহলে মোট অললাইন ভিজিটরের সংখ্যায় কোন তারতম্য হবে না। কিন্তু রেটিং সংখ্যা ঠিকই বাড়বে.... এত সহজ একটা ব্যপার কাউকে এভাবে বুঝিয়ে দিতে হয় জানতাম না.. এনিওয়ে... ভাল থাকুন।
হোসেইন বলেছেন:
ঠিক আছে,বুঝলাম।আমার মাতায় আসলেই গিলু কম,আপনের থেকে বড়জোর দুই চামচ বেশি।আপনের পেলান আমার পছন্দ হইচে,তাই আপনার জন্য নিক নাম চাইয়া একটা পুষ্ট দিচি।
ত্রিভুজ বলেছেন:
ঘিলু দুই চামচ বেশী থাকার কারনেই এই অবস্থা? ভাগ্য ভাল আমার ঘিলু কম.... ... শোকর গুজার করতাছি...
আমার নাম মফিজ বলেছেন:
জাগে রহো!
হিজিবিজি হিজিবিজি বলেছেন:
কি হয় একটু পরে বুঝতে পারবেন.. লিখে রাখেন, আপনারাই আগামীকাল থেকে টপ রেটিং নিয়ে চিৎকার শুরু করবেন... @ দ্রোহী
প্রতিবাদ - ১ বলেছেন:
আমার করতে কোন সমস্যা নাই দ্রোহী.. যে স্ক্রিপ্ট দিয়ে ১০০০ আইডি বানানো যায়, সেটা দিয়ে ১ মিলিয়ন ও বানানো যায়.. একটু সময় লাগবে এই যা... ;-)
এস্কিমো বলেছেন:
ছোড ভাই, সারা রাত না ঘুমাইয়া এইডা কি করলা। ঘুম থেকে উঠে দেখবা তোমার সব কষ্ট শেষ। তবে নিজের অপকর্ম ঢাকা দেওয়ার জন্যে আর কিই বা করার ছিল।
অঃরঃপিঃ বলেছেন:
সামহোয়ার ডরায় না ক্যান?
দ্রোহী বলেছেন:
সারারাত জেগে ৪০ টা আইডি তৈরি করলো আপনার স্ক্রিপ্ট?খাইছে..... আমারই ভুল হয়েছে। এক মিলিওন তৈরি করতে তো সারাজীবন লেগে যাবে!!!
অলৌকিক হাসান বলেছেন:
হালায় পুরা একটা আবাল। নাই কাজ তো খাই ভাজ। বানা বানা,,,১০ ট্রিলিয়ন নিক বানা। রামছাগলের কাম তো।
হিজিবিজি হিজিবিজি বলেছেন:
কতৃপক্ষ কোন ব্যবস্থা না নিলেই ভাল আমার জন্য... ;-)
সুমেরু বলেছেন:
জটিল।
এস্কিমো বলেছেন:
কি বিষয়, ঢুব মারলেন যে, কথা বলেন..(৫ দিলাম, এখন ব্যস্ত আছি, পরে পড়ে নেব, সেভ করে রাখলাম TM)
এস্কিমো বলেছেন:
ত্রিভুজ, আঈজুদ্দীনের প্রশ্ন:১) আপনার ৭১ এর আর্কাইভ
২) আপনার অসংখ্য নিক
৩) টপ রেটিঙ সংক্রান্ত প্রতিবাদ
এগুলো কিন্তু বানিং ইস্যু, আজ এড়ালে হয়তো কাল আপনাকে এই প্রশ্নের মুখোমুখি হতেই হবে।
বরঞ্চ আজই আলাপ করুন না কেন?
ত্রিভুজ বলেছেন:
এস্কিমোও কি আইজুদ্দিন হইলেন নাকি? ১) ৭১ এর আর্কাইভের কাজ চলছে...
২ ও ৩) অসংখ্য নিকের সংখ্যা আরো বাড়াবো... কতৃপক্ষ ব্যবস্থা না নিলে এটা বাড়তেই থাকবে.. এখন পর্যন্ত ৩০/৩৫টি করেছি মাত্র.... সময় করে সংখ্যাটা হাজারের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো... সুতরাং.... ডোন্ট ওয়ারী... ;-)
এস্কিমো বলেছেন:
আমি ওয়ারিড, এটা আপনাকে কে বললো?আপনি যে ভাবে আওয়াজ দিলেন সেই দিন - মন হলো আপনি একটা জিনিয়াস। বুঝতেইতো পারেন - দেশ ছেড়েছি রুটির তাগিদে - কিছু পড়াশুনাও ছিল এই লাইনে। কাজ কাম করে মোটামুটি পেটটা চলে এই লাইনে কাজ করে। যখন শুনলাম একটা স্ক্রীপ্ট অসংখ্য নিক বানাতে সাহায্য করবে - ভাবলাম সুপার জিনিয়াস এক দেশী ভাই। তবে ব্লগের ডেভোলপাররা কিন্তু ঘাস খায় না। আপনি কিন্তু ওদের সিকিউরিটি কে একটা ভাল টেস্টিং দিলেন। বিনা পয়সায় এই সাহায্য পাওয়ার সুযোগ ব্লগের মালিক ছাড়বে কেন? সুতরাং আপনি কোটি খানেক নিক বানালেও ওরা কোন ব্যবস্থা নেবে না। শুধু নতুন একটা ফিচার যোগ করেই আপনার সব শ্রম গার্বেজ করে দেবে। এগিয়ে যান।
তা এখনও আশা ছাড়েন নি...
ভাল...
একটা ব্যক্তিগত প্রশ্ন করি - আপনি ঘুমান কখন?ভাগ্যবান মানুষ আপনারা। বাবা কষ্ট করে সম্পদ অর্জন করেছে আর সেই সুবাদে ভোর ৪টা পর্যন্ত ব্লগাচ্ছেন। কিছুটা জেলাশ হয়ে গেলাম।
ত্রিভুজ বলেছেন:
"যখন শুনলাম একটা স্ক্রীপ্ট অসংখ্য নিক বানাতে সাহায্য করবে - ভাবলাম সুপার জিনিয়াস এক দেশী ভাই".....হা হা হা..... হুমম.. একটু একটু পড়াশুনা থাকলে এরকম মনে হতেই পারে। নিক রেজি: করার স্ক্রিপ্ট তৈরি করার জন্য সুপার জিনিয়াস হতে হয় না রে ভাই... যেকোন একজন সাধারন মানের প্রোগ্রামারই এই কাজটা করতে পারে। তবে সময় করে স্ক্রিপ্টটা বানাতে হয় আরকি... সেই সময়টা পাচ্ছি না... যখন পেয়ে যাবো তখন দেখতে পাবেন.... কতৃপক্ষ গার্বেজ করতে পারে কি পারে না, সেটা পরে দেখা যাবে.. ;-)
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি বাবার টাকায় চলি না... সুতরাং জেলাস হবেন না এবং আমার ঘুম নিয়েও টেনশানে পড়বেন না......
এস্কিমো বলেছেন:
মহা ভাগ্যবান আপনি, ব্লগে রাত কাবার করে দেবার মতো সামর্থ আপনাদের হয়েছে। যা হোক - চালিয়ে যান। আপনার ম্যাজিক স্ক্রীপ্ট শেষ হলে জানাবেন। থার্ড শীফট শুরু হয়ে গেছে। আরেকটু অপেক্ষা করুন - ফাস্ট শিফটের ব্লগার রা এসে পড়বে।
সেলটিক সাগর বলেছেন:
ইতিহাস কথা কয়!
মেন্টাল বলেছেন:
ছাগুর ১০০০ নিকের কয়েকটা আইজ মাথাচাড়া দিছে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















