আজ রাতে মোট চার ঘন্টা এটা নিয়ে গবেষনা করেছি..... আর একদিন বা দুইদিন সময় দিলেই পুরোটা হয়ে যাবে মনে হচ্ছে...
নেভিগেশনটা বাংলা করবো কিনা ভাবছি... ওটা ইংরেজীতেই সুন্দর লাগছে (ছোট ফন্টে).. বাংলা করলে ফন্ট সাইজ বড় করতে হবে....তখন দেখতে খুব একটা ভাল লাগে না... করব কি করবো না এটা নিয়ে দ্বিধায় আছি... ডিজাইন টেমপ্লেটটা নতুন করে করে ফেললে অবশ্য খারাপ লাগবে না... দেখি...!
টপিক পোষ্ট করার সময় এই সাইটের মতই বাংলাতেই টাইপ করা যাবে (ইউনিজয় ও ফোনেটিক দুটোতেই)... ঐ কৃতিত্বটা অবশ্য হাসিন ভাইয়ের। ওয়ার্ড প্রেসের বাংলা টাইপ প্লাগইনটা কয়েকদিন আগেই বানিয়েছিলেন...... বিশাল একটা ধন্যবাদ দিতে হয়....(উনার ওয়ার্ড প্রেস ব্লগে দিয়ে এসেছি অবশ্য).. তবুও আরেকটা থ্যাংকু...
ওয়ার্ড প্রেসের হোমপেজটা খুব একটা সুবিধার নয়... সামহোয়্যারের মত একটা কাষ্টম হোম পেজ (যেখানে রিসেন্ট পোষ্ট ও সর্বোচ্চ ব্লগার লিষ্ট দেখাবে) বানানোর কাজে হাত দেবো কিনা ভাবছি... ....
দেখা যাক... কতদুর কি করি......
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৭ সকাল ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



