..ডান দিকে নিচে নেভিগেশন লিংকগুলো বাংলা করবো কিনা ভাবছি। ওটা বাংলা করার সমস্যা হলো বাংলায় একদম ছোট ফন্ট ব্যবহার করা যায় না। ফলে যখন কারো ব্লগে অনেক এন্ট্রি হবে বা অনেক লিংক যুক্ত করা হবে, তখন দেখতে খারাপ লাগবে। তাছাড়া বিভিন্ন ব্লগ ও সাইট হতে আরএসএস ফিড যুক্ত করতে সমস্যা হয়। বাংলা সুন্দর ভাবে দেখতে হলে ফন্ট যেটুকু বড় করতে হয়, ততটুকু বড় আকারে ইংরেজী দেখতে খুবই খারাপ লাগে। তবে কিছুটা কষ্ট স্বীকার করলে এই সমস্যা থেকেও বাঁচা যায়। সুতরাং ওটা নিয়ে পরে চিন্তা করবো।
প্রোফাই সিষ্টেমটা ব্লগ স্পটের/সামহোয়্যারইন এর মতই করলাম। প্রোফাইলের বাঁয়ে কি রাখা যায় (আপাতত বেশী দরকারী লিংকগুলো রেখেছি) চিন্তা করছি। কি রাখলে বেশী ভালো হয়? ডিজাইনটা কেমন হচ্ছে?
এসব সকল ব্যপারেই যেকোন মতামত সাদরে গ্রহন করা হবে। সুতরাং নিশ্চিন্তে আপনার মতামত দিয়ে ফেলতে পারেন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



