একসময় কিংস অব কেওয়াস খুব খেলতাম। সেটা খেলেই প্রথম মাথায় এলো নিজের সাইটে একটি গেম রাখার ব্যপারটা। তাই ডিকে ইঞ্জিনের উপর বানিয়ে ফেলেছিলাম চমৎকার একটি গেম ভুতের দেশ। ত্রিভুজ ডট কমে এক বছর আগেও সেটার লিংক ছিলো। দুই বছরে প্রায় ১২০০ জন সাইনআপ করেছিলো। টপ লিষ্টে যারা ছিলো তাদের ভেতর বেশ প্রতিযোগীতা হতো। সেই গেমটি পরবর্তিতে মুছে দিয়েছিলাম সাইট নতুন করে গোছানোর সময়। আর সেটাপ করা হয়নি।
অনেকদিন পরে আজ আরেকটি গেম ইঞ্জিন নিয়ে কাজ করলাম। ফলাফল হিসেবে চলে আসলো গেম "টি-ফাইটার"। এটি এখনো বেটা স্টেজে আছে। আরো অনেকে উন্নতি করা হবে এর ইন্টারফেসে এবং গেমপ্লে-তে। এর একটি বাংলা ভার্সন বের করার প্লানও রয়েছে। গেমটিতে যা করা যাচ্ছে-
১) অনেকগুলো ভুত-পেত্নি, রাক্ষস-খোক্খস আছে যাদের মারতে পারলে আপনি স্কিল পয়েন্ট পাবেন
২) অন্য সকল খেলোয়ারদেরও আক্রমন করা যাবে
৩) জমি, সৈনিক, গবেষনা করার ব্যাবস্থা আছে যা আপনাকে আরো শক্তিশালী করে তুলবে দিন দিন
৪) এগুলো পেতে হলে গোল্ড অর্জন করতে হবে। খেলোয়ার বা মনস্টারগুলোকে মেরে গোল্ড কালেকশন করতে পারেন।
.....
এছাড়াও আরো অনেক অপশন কামিং আপ।
দেখার জন্য এখানে ক্লিক করুন
খুব সহজে নিক রেজি: করতে এখানে ক্লিক করুন সরাসরি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

