গেমটিতে রেজি: করেই খেলা শুরু করতে পারবেন। মেইল বক্সে গিয়ে ভেরিফিকেশন কোড খুঁজে মরতে হবে না। রেজি: করার পর টাউন হলে ঢুকেই উইপন কেনার স্টোর পেয়ে যাবেন। সেখান থেকে স্বর্নমূদ্রার বিনিময়ে অস্ত্র কিনতে হবে। একটি এ্যাটাক উইপন ও ডিফেন্স উইপন দিয়ে শুরু করতে পারেন। প্রাথমিক ভাবে ১০০ স্বর্ণমূদ্রা দেয়া হবে.. সুতরাং একটু বুঝে খরচ করতে হবে।
অস্ত্রশস্ত্র কেনা শেষ হলে শো ম্যাপ লিংকে ক্লিক করে ম্যাপ দেখে নিতে পারেন। ম্যাপে ঢাকা, চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, সুন্দরবন সব পাবেন। ম্যাপ দেখা শেষ করে উত্তর/দক্ষিন/পূর্ব/পশ্চিম যেকোনদিকে যাত্রা শুরু করতে পারেন। পথে আপনার সাথে দেখা হবে নানা রকম ভয়ংকর জীব জন্তু ভূত প্রেতের সাথে। তাদের সাথে ফাইট করে এক্সপেরিয়েন্স, গোল্ড, স্পেল ইত্যাদি নানা বস্তু সংগ্রহ করতে পারবেন। প্রথম দিকে যখন আপনি খুব একটা শক্তিশালী নন, তখন ঢাকা থেকে খুব বেশী দুরে যাবেন না। Latitude and Longitude এর দিকে খেয়াল রাখবেন। তা যেনো ৫ এর বেশী না হয় প্রথম লেভেলে। নতুবা প্রাণে মারা পড়বেন..
।মারামারি করার সময় লক্ষ করবেন আপনার লাইফ কমে যাচ্ছে। লাইফ (HP) একদম কমে গেলে ঢাকায় ব্যাক করবেন (Latitude and Longitude) ০,০ করতে হবে নর্থ/সাউথ/ইষ্ট/ওয়েষ্ট ক্লিক করে করে। পরবর্তিতে অবশ্য সরাসরি ঢাকা যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। সেজন্য ম্যাপ কিনতে হবে।
এরকম অনেক কিছুই আছে... নিজেই ডিসকভার করুন। গেমটা ডিকে ইঞ্জিনের উপর বেজ করে বানাচ্ছি। কাজ পুরোপুরি শেষ হলে এর একটা পূর্নাঙ্গ বাংলা ভার্সন বের করবো ঠিক করেছি। এর আগের 'ফাইটার্স' গেমটারো বাংলার কাজ চলছে। দু'টো গেম একসাথেই রিলিজ দেব।
তাহলে চলুন... ভূতের দেশে যাই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

