এর আগের একটি সফটওয়্যার রিভিউতে 'ভিএমওয়্যার' নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বলা হয়ে গিয়েছে ভার্চুয়াল সিষ্টেম আমাদের কি কি কাজে লাগতে পারে। তাই নতুন করে কিছু বলতে যাচ্ছি না। তবে একটা কথা বারবার বলা যায় যে, ভার্চুয়াল মেশিন ব্যবহার করে আপনি আপনার কাজের গতি অনেক বাড়াতে পারেন এবং ওয়ার্কিং এনভায়রমেন্টে নিয়ে নিশ্চিন্ত ও ঝামেলা মুক্ত থাকতে পারেন। ডেভেলপার ছাড়াও সাধারন ব্যবহারকারীদেরও প্রিয় একটি টুল হতে পারে এই টুলটি।
এর আগে যে সিষ্টেমটি নিয়ে বলেছিলাম, সেটির নাম ছিলো ভিএমওয়্যার। যা আসলে অনেক বেশী হাই কনফিগার পিসির জন্য। তাই অনেকেই সাহস করেননি সেটি ব্যবহার করতে। কিন্তু আজকে যে সিষ্টেমটি নিয়ে কথা বলবো, এটি বেশীর ভাগ লোকই ব্যবহার করতে পারবে। কারন এটি ততটা রিসোর্স হাঙরী নয়। বরং বাড়াবাড়ি রকম কম রিসোর্স ব্যবহার করে থাকে।
যাই হোক, মূল আলোচনা শুরু করি। অসাধারন এই সফটওয়্যারটির নাম ভার্চুয়াল বক্স (VirtualBox)। জেনে খুশি হবেন এই চমৎকার টুলটি কিনতে আপনার একটি পয়সাও খরচ হবে না। মানে এটি একটি ফ্রিওয়্যার। এবং ওপেন সোর্স। জয়তু ওপেনসোর্স দুনিয়া.....!
যে যে কারনে এটিকে অনন্য লেগেছে:
- তুলনামূলকভাবে অনেক কম রিসোর্স ব্যবহার করে আপনাকে ভার্চুয়াল মেশিন তৈরি করার সুবিধা প্রদান করবে। আপ করে মিনিমাইজ করে রাখল এটি অবিশাস্যরকম কম মেমোরী নেয়। আমি উইন্ডোজ ২০০৩ এন্টারপ্রাইজ এডিশন বুট করে মিনিমাইজ করে দেখেছি মেমরীতে মাত্র ৮ মেগাবাইট নিতে।
- উইন্ডোজ ছাড়াও লিনাক্স ও অন্য সকল প্লাটফর্মের উপযোগী ভার্সন রয়েছে।
- এটি ওপেনসোর্স।
- ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি সম্পূর্ন ফ্রি!
- এতে ইউএসবি সাপোর্ট রয়েছে যা এর আগে কোন ভার্চুয়াল সিষ্টেমে দেখিনি।
- পুরোপুরি ফুল স্ক্রিন সাপোর্টেড।
এটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
ডাউনলোড করতে: ক্লিক করুন।
যে একটি সমস্যায় আপনিও পড়তে পারেন-
এটির হোষ্ট কি বাই ডিফল্ট কিবোর্ডের ডান কন্ট্রোলে সেট করা। আপনি যদি মেনু থেকে এটিকে ফুল স্ক্রিন করে ফেলেন, তাহলে হোষ্ট ওএসএ ফিরে আসতে আপনাকে কিবোর্ডের ডান দিকের কন্ট্রোল ও এফ বাটন প্রেশ করতে হবে।
: তবে রিসোর্স যতই কম ব্যবহার করুক না কেন, ৫১২ এর নীচে যাদের সিষ্টেম মেমোরী, তারা ব্যবহার করতে যাবেন না দয়া করে।
সব কিছু বিচার বিবেচনা করে টুলটিকে ১০ এ ৯ দেয়া যায়।
সফটওয়্যার রিভিউ: ভার্চুয়াল বক্স... ভিএমওয়্যারের চেয়েও ভালো!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।