আমার প্রিয় পোস্ট

ওয়েব সাইট রিভিউ: caeBd.com, তথ্যপ্রযুক্তি ভালবাসেন এমন যেকেউই পছন্দ করবেন....

২৩ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:৫২

শেয়ারঃ
0 0 0

ওয়েব সাইট রিভিউ বিভাগে আজকে পরিবেশন করবো একটা চমৎকার বাংলা সাইট যেটি তৈরি করেছেন আমাদের ব্লগের জুয়েল ভাই।


অনেক কিছু না বলে এক কথায় বলা যায় অসাধারন। তথ্যপ্রযুক্তি নিয়ে বাংলায় করা সবচেয়ে চমৎকার সাইটের একটি হলো caeBd.com। সাইটটিতে বিভাগ অনুযায়ী সকল লেখা সাজানো রয়েছে। ইউনিকোড ভিত্তিক এই সাইটটিতে চাইলে আপনি নিজেও আপনার লেখা জমা দিতে পারেন।


যে যে কারনে সাইটি আপনার ভাল লাগবে:
- বেশ পরিছন্ন ও পুরোপুরি ইউনিকোড ভিত্তিক বাংলা সাইট।
- যেকোন ব্যক্তিই চাইলে ওখানে লিখতে পারবেন।
- সাইটটি প্রতিদিনই আপডেট করা হচ্ছে ।
- বেশ সুন্দর ভাবে সাজানো অনেকগুলো বিভাগ রয়েছে যেখানে আপনি সব প্রাসঙ্গিক আর্টিকেল পাবেন। বিভাগগুলো হচ্ছে:
বাংলা
টিপস ও ট্রাবলশুটিং
নেটওয়ার্কিং
এন্টিভাইরাস
ডেস্কটপ ভিডিও
মাল্টিমিডিয়া
ম্যাক ও এস
লিনাক্স
ওয়েব ডিজাইন
ই-বুক
ইলেক্ট্রনিক্স
কাজের সফটওয়্যার
কাজের ওয়েব সাইট
উইন্ডোজ সার্ভার
উইন্ডোজ এক্সপি
ছবি দেখে তৈরী কর



যেসকল অসুবিধা চোখে পড়ল:
- সাইটের সিএসএস'টা একটু মডিফাই করে বাংলা লেখাগুলোকে আরো সুন্দর করা যেতে পারে। তবে মজিলা ফায়াফক্স ব্যবহারকারীরা 'কন্ট্রোল + +' চেপে এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন।
- সাইটের পারফরম্যান্স ঠিকমত টুইক করা হয়নি ফলে কিছুটা স্লো। আশা করি জুয়েল ভাই সেটা ঠিক করে ফেলবেন।


এছাড়া বাকী সব ঠিক আছে। সাইটটিকে ১০ এ ৮.৫ দেয়া যেতে পারে। আমাদের প্রিয় ব্লগার জুয়েল ভাইয়ের সাইট হিসেবে বোনাস ১.৫ দিলাম। সুতরাং ১০ এ ১০! :-)

 

প্রকাশ করা হয়েছে: ওয়েব সাইট রিভিউ  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:৫৭
হিজিবিজি হিজিবিজি বলেছেন: দু:খিত, বরাবরেরে মত এবারো ওয়েব লিংক দেয়া হয়নি...


!@@!1193947 !@@!1193948
২. ২৩ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:৫৯
আবু সালেহ বলেছেন: আরে !!!অনেক কিছু আছে এতে...
জুয়েল ভাই গ্রেট ওয়ার্ক ...আপডেট করতে থাকেন.....
৩. ২৩ শে জুলাই, ২০০৭ দুপুর ১:০০
চানাচুর বলেছেন: আমি কিছু দেখব না।
৪. ২৩ শে জুলাই, ২০০৭ দুপুর ১:০৫
আহমেদ ফারুক বলেছেন: সমস্যা হলো কিছুদিন পর লেখা মুছে যায়। অজ্ঞাত কারণে। মুছে না যাওয়ার গ্যারান্টি থাকলে ভালো হয়। সবাই ব্যবহার করতে পারবে। নইলে সেই আগের মতো এই ভালো কাজটাও জলে যাবে।
৬. ২৩ শে জুলাই, ২০০৭ দুপুর ১:১০
চানাচুর বলেছেন: দেখলাম এবং বুঝলাম, আপনি অনেক কিছু জানেন। উপকারি জীব।
৮. ২৩ শে জুলাই, ২০০৭ দুপুর ১:২৩
মোসতাকিম রাহী বলেছেন: ধন্যবাদ লিংকের জন্য। দরকারি সাইট।
৯. ২৩ শে জুলাই, ২০০৭ দুপুর ১:৩০
আহমাদ মুজতবা বলেছেন: জোসসসসস সাইট টা আমিও সদস্য হইলাম মাত্র। ত্রিভুজ, জুয়েল আর ডার্ক ভাই মিল্লা করা একটা সাইট বানাইতে পারবো...
১০. ২৩ শে জুলাই, ২০০৭ দুপুর ১:৫৮
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ সবাইকে। আশা করি বাংলা ভাষায় করা এই সাইটটা একদিন অনেক নাম করবে।
১১. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৭:৫৩
jewelosman বলেছেন: ধন্যবাদ ত্রিভুজ ভাই সাইট রিভিউ এর জন্য....সাইট টিউনআপের ব্যাপারে আপনার পরামর্শ আশা করছি......

লেখা মুছে যাওয়ার কোন কারন দেখছি না@আহমেদ ফারুক
১৩. ২৪ শে জুলাই, ২০০৭ দুপুর ২:০৩
jewelosman বলেছেন: সাইটটি "রূপালী" ফন্টকে স্ট্যান্ডার্ড ধরে করা হয়ছে...তাই লেখা ঠিকমত দেখতে চাইলে রূপালী ফন্টটি ইনস্টল করুন....বিস্তারিত "বাংলা দেখা না গেলে" তে দেখুন...

 

মোট সময় লেগেছে ০.৯৫৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
[link|http://www.trivuz.com|!@!20]



যা বেইবি...
দৌড়ে যাবি...
শিখবি মালটি মিডিয়া......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ