২০০২ সালের শেষের দিকের কথা। আমার অন্য আরো সাইটের পাশাপাশি ত্রিভুজ ডট কম নামে একটা সাইট শুরু করলাম। প্রথমে শুরু করেছিলাম ব্যক্তিগত তথ্য রাখার জন্য। অন লাইনে বিভিন্ন ধরনের কর্মকান্ডের কারনে ততদিনে ত্রিভুজ ও বাংলা এলিটরা বেশ পরিচিত। বিশেষ করে ডাল নেটের হ্যাকার'স গ্রুপগুলো ও আইআরসি কমিউনিটির কাছে। একবছরের মাথায় ব্যক্তিগত কাজে এত ব্যস্ত হয়ে গেলাম যে ডেমেইন সহ পুরো সাইটই এক্সপায়ারড! পরে আবার ২০০৪ এ রেজি: করলাম। এবং এখন পর্যন্ত একটানা চলছে। যতদিন বেঁচে আছি চলবে ইনশাল্লাহ। হয়তো মৃত্যুর পরেও চালানোর ব্যবস্থা করে যাবো। কারন এর সাথে রয়েছে আমার অনেক নিজস্ব সময়ের গল্প।
এই সাইটি মূলত একটি নন প্রফিট সাইট। এর পেছনে আমি শুধু অর্থ, সময় ও পরিশ্রম ঢেলে যাচ্ছি। বিনিময়ে পাচ্ছি কাজ করার প্রেরনা। আমার ব্যক্তিগত ফিল্ড ডেস্কটপ প্রোগ্রামিং হলেও ওয়েব এপ্লিকেশন প্রোগ্রামিং শেখার ও তার জন্য অনুপ্রেরনা পাওয়ার জন্য সাইটা আমাকে বেশ সাহায্য করছে। সেই গল্প নাহয় আরেকদিন বলবো। এই সাইট বিষয়ক খুব আনন্দের একটি নিউজ সবার সাথে শেয়ার করার জন্য এই পোষ্ট।
সাইটটি শুরু করার পর থেকে এপর্যন্ত প্রচুর ফিডব্যাক পেয়েছি। ভিজিটরও কম পাইনি। ২০০৪-২০০৬ পর্যন্ত প্রায় তিন লাখ ইউনিক ভিজিটর সাইটি ভিজিট করেছেন। ২০০৬ এর শেষের দিকে সার্ভার চেঞ্জ করে নিজের হোস্টিং সার্ভারে স্থানান্তরিত করি। পুরানো সার্ভার একসেস লগগুলো স্বভাবতই হারিয়ে ফেলি। তবে ২০০৭ থেকে এপর্যন্ত সকল লগ রয়েছে। সেগুলো দেখলে যে কেউ বুঝতে পারবেন কেন এই মাসটি আমার জন্য অনেক আনন্দের। ঘটনাটা হলো ০৭/০৭/০৭ এ নতুন করে সাইটি সেটাপ করার পরে গত ২৩ দিনে ৪ লক্ষেরও অধিক হিট হয়েছে সাইটে। যা প্রতিদিন গড়ে ১৩ হাজারেও বেশী। অথচ গত মাসেই এই সংখ্যা গত মাসেই ছিলো ১৩ শয়ের একটু বেশী। টোটাল হিট ছিলো ৪১ হাজারের একটু বেশী। বুঝতেই পারছেন, ত্রিভুজ ডট কমের জন্য এই মাসটা আসলেই একটা বিশাল রেকর্ড। যেহেতু এই সাইটা আমার কাছে শুধু একটা সাইট নয়, সেহেতু এই বিষয়টা আমার কাছে অর্থ বহন করে।
বিষয়টা হয়তো আমার কাছে গুরুত্বপূর্ন, কিন্তু অন্যদের কাছে কিছুই নয়... তবে এই লেখাটা শুধু একটি ওয়েব ব্লগ হিসেবে লিখে রাখলাম।
বিস্তারিত রিপোর্টটা এখানে..
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।