অমি রহমান পিয়াল আজ বিকেলে আমায় ব্যান করেছেন। জাতীয় সংগীত বিষয়ক তার একটি লেখায় আমি একটি প্রশ্ন করেছিলাম। তিনি জবাব না দিয়ে আমাকে ব্যান করেছেন। এবং তার ব্লগে আর না ঢুকতে নির্দেশ দিয়েছেন। কিন্তু অমি রহমান পিয়ালকে আমি আমার ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। সব সময় আসবেন, মন্তব্য করবেন, যুক্তি দিবেন। বিশ্রি গালি না দেয়া পর্যন্ত আমি আপনাকে ব্যান করবোনা, কথা দিলাম। আপনার যুক্তি থেকে আমি বঞ্চিত হব তা আমি চাইনা। যুক্তি দিবেন, পারলে খন্ডন করবো, না পারলে চুপ থাকবো, যৌক্তিক মনে হলে সবিনয়ে মেনে নেব। আপনি হয়তো সে সময় রাগের মাথায় আমাকে ব্যান করেছিলেন, পরে মাথা ঠাণ্ডা হলে আমার ব্লগে আসবেন। লজ্জা পাবেননা। আর আপনার ব্লগে তো না যাওয়ার নির্দেশ দিয়েছেন। একটা অনুমতি চাই, মন্তব্য করতে নিষেধ করুন কিন্তু আপনার পোস্ট পড়ার জন্য অন্তত ব্লগে ঢোকার অনুমতি চাই। অনুমতি ছাড়াও ঢোকা যায় তারপরও অনুমতি চাই। ভাল থাকবেন।
মন্তব্য করার অনুমতি থাকলে হয়তো প্রথম পাতার জায়গাটুকু দখল না করলেও পারতাম। কিন্তু এখন আলাদা পোস্ট না দিয়েও উপায় ছিলনা। পাঠকদের কাছে ক্ষমা চাইছি।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


