অমি রহমান পিয়াল কণ্যা সন্তানের পিতা হয়েছেন, তার স্ত্রী হয়েছেন কণ্যার মা। কিছুক্ষণ আগে হঠাৎ চোখে পড়লো সংবাদটি। আবেগ মথিত হয়ে অনেকেই অনেক ধরণের শুভেচ্ছা বাণী দিয়েছেন।
অমি রহমান পিয়াল এই ব্লগে অনেক দিন। মোটামোটি সকলের নিকট পরিচিত। মেধাবী হিসেবে স্বীকৃত। তার পরিবারে একটি নতুন মুখের আগমন ঘটেছে, এটি তাদের জন্য এক পরম তৃপ্তির বিষয়, বাবা হিসেবে তার সে তৃপ্তির স্বাদ আমরা কখোনোই পূর্ণরূপে উপলব্ধি করতে পারবোনা। তারপরও একজন সহ ব্লগারের এ আনন্দঘন মুহুর্তে আমি আনন্দিত।
ভোগবাদী সুসভ্য সমাজে এখনও কন্যা সন্তান হলে কারও কারো মুখ অন্ধকার হয়ে যায়। এই একটা যায়গায় আদি যুগ, মধ্য যুগ, আধুনিক যুগের মানুষেরা এখনও একই কাতারে। অথচ বাস্তবিক একটি কন্যা সন্তান যে কোন পরিবারের সৌভাগ্যের প্রতীক। যে ঘরে মেয়ে নেই সে ঘরের হতশ্রী চেহারা দেখে আফসোস হয়। বোনের স্নেহ ভালবাসা পায়নি যে ভাই পৃথিবীতে তার আগমনই একরকম ব্যর্থ মনে হয় আমার কাছে। পিয়াল তাই সৌভাগ্যবান। পিয়াল কন্যার জন্য আমার ভালবাসা থাকল।
আমি তার ব্লগে ব্লকড। তবে জানি, তার এ আনন্দঘন মুহূর্তে তার বাড়ির দরজায় নক করে মিষ্টির জন্য হাত পাতলে তিনি সানন্দেই বাড়িয়ে দিতেন। হয়তো সাথে লুচি সন্দেশও থাকতো। এ ভার্চুয়াল জগতে যেহেতু তার সুযোগ নেই, তাই আপাতত শুভেচ্ছা জানিয়ে কর্তব্য পালন করি। সাথে তার কণ্যার জন্য দোয়া করি। তার সন্তানকে আল্লাহ পবিত্র জীবন দান করুন। এ সন্তান যেন তার পিতামাতার জন্য চক্ষু শীতলকারীনী হয়। এ সন্তানের আচরণ যেন পিয়াল দম্পতির হৃদয়ের প্রশান্তির কারন হয়।
(কিছু মনে করবেন না। আপনার কন্যা রাজাকার হবে না এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। তবে সে সুবচনা হোক এ প্রত্যাশায় নিশ্চয়ই আপনার আপত্তি নেই। আপনার, আমার, অন্য সবার এটাই একান্ত কামনা।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



