মোবাইলে কত কিছুই ইনস্টল করে রাখা যায়। অডিও ভিডিও আরও কত কি। তারপরও সেদিন এক ছোটভাই মোবাইলে পুরো কোরআন শরীফটাই ইনস্টল করে দেবার পর থেকে আমার কেন যেন বিস্ময়ের ঘোর কাটতে চাইছেনা। টেবিলের উপর কুরআন, প্রস্তুতি ও সময় নিয়ে বসে পাঠ করা। অথচ সেই পুরো ত্রিশ পারা কুরআন এখন আমার পকেটে? হাটছি চলছি ছুটছি- আর আমার পকেটে মানব জাতির অবিসংবাদিত সংবিধান আল কুরআন! এখন ক্লাসের ফাকে, গাড়ির সিটে, বিছানায় গা এলিয়ে মাত্র কয়েক চাপেই ডুবে যাই কুরআনের মাঝে !!! সফলতার অব্যর্থ সূত্র, মুক্তির সরল পথ-নির্দেশনা, সাবধান বাণী, চির কাঙ্খিত জান্নাতের সুসংবাদ- মুহূর্তেই চোখের সামনে ধরা দিচ্ছে- সে এক অদ্ভুত শিহরণ জাগা অনুভূতি। এই ব্যাস্ত নগর জীবনে ছুটতে ছুটতে যখন ক্রমেই আমার প্রভুর সান্নিধ্য থেকে কেবলই দূরে সরে পড়ছিলাম ঠিক সে মুহূর্তে এ অতি মূল্যবান গ্রন্থের সাথে অতি সহজে সন্নিহিত হবার এমন সুযোগ- অল্প কদিনেই যেন আমাকে প্রভুর অনেক কাছে এনে দিয়েছে। শুকরিয়া তাঁর বারংবার।
সমস্যা অন্য জায়গায়। রাস্তা ঘাটে কুরআন পড়তে গিয়ে পুনঃপুন আটকে যাচ্ছি। বার বার মনে হচ্ছে যদি একটি ডিকশনারীও সাথে থাকতো তবে কতই না ভাল হত। যারা পুরো কুরআন অর্থসহ দিতে পারলো তারা একটি আরবী-ইংরেজী ডিকশনারী দিতে পারবেনা, এমন হবার কথা না। ইংরেজী টা তো অহরহ পাচ্ছি। আমার মন বলছে কোথাও না কোথাও আছে। কেউ কি মোবাইলে ইনন্সটল করার মত একটি আরবী-ইংরেজী ডিকশনারীর সন্ধান আমাকে দিতে পারবেন, পকেটটা আরেকটু সমৃদ্ধ করি? শুধু পকেট নয়, জীবনটাকেও?
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



