somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্বওমী মাদরাসায় পড়াশোনা করে সমাজে অবহেলিত হয়ে মানবেতর জীবন যাপন করছি। ভাবছি ধর্ম নিয়েই একটা ব্যবসা শুরু করব

১৪ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ কথাটুকু তো বাস্তব যে, ক্বওমী মাদরাসায় তারাই পড়াশোনা করে যাদের অধিকাংশ গরীব, ইয়াতীম, মিসকীন, রিক্সাওয়ালা দিনমজুরের ছেলে, এ সকল নিম্ন শ্রেণীর পরিবার থেকে উঠে আসা ছেলেরা যখন ইমাম সাহেব হবে তখন আপনি তার থেকে কী আশা করবেন? বিজ্ঞান সম্পর্কে অগাধ জ্ঞান? অলংকারপূর্ণ বক্তৃতা?
একবার এক ধনী লোককে বলেছিলাম, আপনার ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে।
ঐ ১৪০০ বছর আগের এক গ্রন্থ পড়িয়ে তাকে কেন তাকে ধর্মান্ধ করে তুলবেন? মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খেয়ে ঘুরবে, লোকে মোল্লা বলে ডাকবে? সে হবে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, মৎসজীবী, একজন বিজ্ঞানী, কোন ভার্সিটির লেকচারার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরও অনেক কিছু,

পায়ে সাগ বুসীদা মাজনু গুফতে মারদাম ইচে বুদ, গুফতে মাজনু সাগে ই গাহে গাহে কুহে লায়লা রাফতা বুদ

মজনু এক কুকুরের পায়ে চুমু খাচ্ছিল, মানুষেরা বলল ছি: ছি: তুমি একি করছ? কুকুরের পায়ে চুমু খাচ্ছ কেন? মজনু বলল: এই কুকুর ঐ গলি দিয়ে হেটে যায় যে গলি দিয়ে লাইলী হেটে যায়, লাইলীর পায়ে যে ধুলা লেগেছে সেই ধুলাই এখন এই কুকুরের পায়ে আছে।

তো মজনু লাইলীকে এমনভাবে ভালোবাসত যে সমাজের প্রতি তার কোন পরোয়া ছিল না
আর আমরাও আল্লাহ ও তার দীনকে এমনভাবে ভালোবাসি যে সমাজের প্রতি কোন পরোয়া করি না। লোকে বলুন ধর্মান্ধ!! কী বা আসে যায়!!!!!

ওয়াতান সে হাম কিয়া কারে হাম মাদরাসা হে ওয়াতান আপনা
মারেঙ্গে হাম কিতাবু পর ওয়ারাক হোগা কাফন আপনা
ঘর বাড়ি দিয়ে আমি কী করব? মাদরাসাই আমার ঘরবাড়ি,
কিতাবের উপর মারা যাব আর কিতাবের পৃষ্ঠাগুলি হবে আমার কাফন।

সরকারের সার্টিফিকেট হলে হবে না হলে নাই, ঐ জিনিসের কী মূল্য থাকতে পারে?
خيركم من تعلم القرآن و علمه
তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে কুরআন মাজীদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়........
এই হাদীসের উপর বিশ্বাস রাখে আজ কতজন মুসলমান?

দুনিয়ার এমবিএ সার্টিফিকেট কবরে কী কাজে আসবে?
ক্বিয়ামতের ময়দানে?
দুনিয়াবী শিক্ষাকে আমি হেয় প্রতিপন্ন করছি না
আমার উস্তাদ মুহতারাম বলেছেন "দুনিয়া হল বাথরুম এর মত, বাথরুম ছাড়া আমরা একদিন ও চলতে পারি না কিন্তু তাই বলে বাথরুমকে তো আমরা ভালোবাসি না?
সুতরাং দুনিয়াবী জ্ঞান আমরা অর্জন করব নিজেদের প্রয়োজনে ব্যবহার করব কিন্তু এর অর্থ এই না যে, "দুনিয়াবী জ্ঞান" আমার কাছে কুরআনের চাইতে বেশী মর্যাদাবান হবে?

কিন্তু বর্তমানে তাই হয়েছে, আর এ জন্যই মুসলমানদের অধপতন,
এখন আমি চাই আমার ছেলে বড় হয়ে বেকার থাকুক....
তবু সে কুরআনে হাফেজ হোক....
কুরআনে হাফেজের লাশ কবরে পচবে না।

إِنَّ اللَّهَ اشتَرىٰ مِنَ المُؤمِنينَ أَنفُسَهُم وَأَموٰلَهُم بِأَنَّ لَهُمُ الجَنَّةَ ۚ يُقٰتِلونَ فى سَبيلِ اللَّهِ فَيَقتُلونَ وَيُقتَلونَ ۖ وَعدًا عَلَيهِ حَقًّا فِى التَّورىٰةِ وَالإِنجيلِ وَالقُرءانِ ۚ وَمَن أَوفىٰ بِعَهدِهِ مِنَ اللَّهِ ۚ فَاستَبشِروا بِبَيعِكُمُ الَّذى بايَعتُم بِهِ ۚ وَذٰلِكَ هُوَ الفَوزُ العَظيمُ
[111] আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে, তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহেঃ অতঃপর মারে ও মরে। তওরাত, ইঞ্জিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেন-দেনের উপর, যা তোমরা করছ তাঁর সাথে। আর এ হল মহান সাফল্য।

আমাদের জীবনকে আল্লাহ কিনে নিয়েছেন এখন তিনি যাই খুশি তাই

أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون
মানুষেরা কি ধারণা করেছে এ কথা যে তারা বলবে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না?


আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ ১০ বছর পর আমি একটা মাদরাসা/স্কুল করব,
যেখানে বাংলা মিডিয়াম থাকবে / ইংলিশ মিডিয়াম থাকবে
কিন্তু সেখানে মূল থীম হবে ইমানের শক্তি।

যারা সেকুলারদের দাত ভেঙ্গে দিবে।
কেউ বলতে পারবে না এরা দাওয়াত খায়,
এরা ইংলিশ জানে না কিংবা এরা বিজ্ঞান জানে না........
তারা সমাজে বিনম্র হয়ে চলবে আর হয়ে বিকৃত মস্তিষ্ক বুদ্ধীজীবীদের পদদলিত করে চলবে...

তাই গ্রামের কিছু ছেলে পেলে খুজছি এখন থেকেই নজর রাখছি এতীম অসহায় গরীব ছেলে...
ধনীর ছেলেরা তো কুরআন হাদীস শিখবে না, তাদের তো এগুলোর দরকার নেই,
যারা খেয়ে দেয়ে চলতে পারে না তারাই কেবল কিছুদিন এই ধর্ম নিয়ে ব্যবসা করবে পেট পালবে, আমিও তাই পেট পালার ধান্ধা করছি.......। ধর্ম নিয়ে ব্যবসার ধান্ধা করছি
কেননা আল্লাহ নিজেই ধর্ম নিয়ে ব্যবসার কথা বলেছেন,
يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا هَل أَدُلُّكُم عَلىٰ تِجٰرَةٍ تُنجيكُم مِن عَذابٍ أَليمٍ
[10] মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বানিজ্যের সন্ধান দিব, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে?
[11] تُؤمِنونَ بِاللَّهِ وَرَسولِهِ وَتُجٰهِدونَ فى سَبيلِ اللَّهِ بِأَموٰلِكُم وَأَنفُسِكُم ۚ ذٰلِكُم خَيرٌ لَكُم إِن كُنتُم تَعلَمونَ
[11] তা এই যে, তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ও জীবনপণ করে জেহাদ করবে। এটাই তোমাদের জন্যে উত্তম; যদি তোমরা বোঝ।

আমি আল্লাহর ডাকে সারা দিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করে পরকালের কঠিন আজাব থেকে বাচতে চাই, হে আল্লাহ আমায় রক্ষা কর আর সাহায্য কর!!!

অনেক বিতর্ক হতে পারে তাই কমেন্ট অপশনটি ডিজেবল রাখলাম,
তাই আপনার কোন মন্তব্য থাকলে এখানে পাঠাতে পারেন
[email protected]
আপনি যে কোন ধরনের মন্তব্য পাঠাতে পারেন তবে অভদ্র ভাষা ব্যবহার করলে কোন উত্তর পাবেন না।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×